মিথ্যা প্রতিপন্ন করেছিলো, সেদিকে ইংগিত করেছে এবং বলেছে তাদের সমাজের লোকেরা তাদেরকে এজন্যে মিথ্যা প্রতিপন্ করেনি যে, তাদের কাছে রেসালাতের নিদর্শন ও দলীল প্রমাণাদির ঘাটতি ছিলো । পাশাপাশি রসূলকে এ বলে সাত্তববনা দেয়া হয়েছে যে, এটা আল্লাহর সুন্নাত ও বিধান, যেমনিভাবে পূর্বেকার নবী-রসূলদের সাথে তাদের সমাজের লোকেরা আচরণ করেছিলো তোমার সমাজের লোকেরাও তোমার সাথে ঠিক তেমনি আচরণ করবে, তাতে ঘাবড়াবার বা মন খারাপ করার কিছুই নেই । কারণ আল্লাহর চিরস্তন নিয়ম হচ্ছে তিনি সৃষ্টিলগুন থেকে মানুষের মাঝে ভালো মন্দ, হেদায়াত ও গোমরাহী খহণ করার শক্তি দিয়েই তাদেরকে সৃষ্টি করেছেন। এ পর্যালোচনার মাঝে সংক্ষেপে হযরত ইউনুস (আ.)-এর ঘটনা এবং তার সমাজের লোকদের ওপর গযব নাযিল হওয়ার পর ঈমান আনা ও তাদের ওপর থেকে শাস্তি রহিত করার হুকুমও বর্ণিত হয়েছে। সম্ভবত এতে অস্বীকারকারীকে সময় শেষ হওয়ার পূর্বে শেষবারের মতো একটু সুযোগ দেয়া হয়েছিলো । বিভিন্ন নবী রসূলের ঘটনাবলী বর্ণনার পর উপসংহারে একথা বলা যায় যে, পূর্বেকার নবী রসূলদের ক্ষেত্রে যে বিধান চলে আসছিলো, সে একই বিধান পরবর্তীদের জন্যেও প্রযোজ্য । আর তা হচ্ছে অস্বীকারকারীদের ওপর প্রথমত আল্লাহর আযাব, তারপর ধ্বংস অনিবার্য । পক্ষান্তরে নবী রসূল এবং তাদের ওপর ঈমান আনয়নকারীদের জন্যে মুক্তির এ বিধানকে আল্লাহ তায়ালা নিজের ওপর পালনীয় কর্তব্য হিসাবে নির্ধারণ করেছেন এবং তা চিরন্তন বিধান হিসাবে ধার্য করেছেন, যার কোনো ব্যতিক্রম হয় না। এরশাদ হচ্ছে, (হে নবী) আজ্ঞ আমি তোমার ওপর যে কেতাব ........... (আয়াত ৯৪-১০৩) সর্বশেষ আলোচনা ছিলো বনী ইসরাঈলদের সম্পর্কে, যারা ছিলো আহলে কেতাব। তারা নূহ (আ.)-এর সম্প্রদায়ের সাথে তার ঘটনা এবং ফেরাউনের সাথে মূসা (আ.)-এর ঘটনা জানতো । কারণ তারা তা তাদের কেতাবে পড়েছে। এখানে আন্গাহ তায়ালা হযরত মোহাম্মদ (স.)-কে বলছেন, যদি তিনি তার ওপর নাযিল করা মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত ওই সমস্ত ঘটনার ব্যাপারে সন্দিহান হন, তিনি যেন এ ব্যাপারে ওই সমস্ত লোকদেরকে প্রশ্ব করেন, যারা পূর্ব থেকে আসমানী কেতাব পড়ে আসছে। কেননা ওই সংক্রান্ত জ্ঞান তাদের মাঝে বিদ্যমান । এরশাদ হচ্ছে, (হে নবী) আজ আমি তোমার ওপর যে কেতাব............ (আয়াত ৯৪) আল্লাহ তায়ালা মোহাম্মদ (স.)-এর ওপর যা অবর্তির্ণ করেছেন, সে বিষয়ে তিনি মোটেও সন্দিহান ছিলেন না । হাদীস শরীফে এসেছে, রসূল বলেন, ‘আমি আমার ওপর নাযিল করা বিষয়ে সন্দিহান নই, আর এ বিষয়ে আমি কাউকে জিজ্ঞাসও করবো না ।' প্রকৃত অবস্থা যদি এটাই হয়ে থাকে, তবে কেনই বা রসূল (স.)-কে বলা হলো, যদি তিনি সন্দিহান হন, তবে যেন জিজ্ঞেস করেন? তার পরক্ষণেই বলা হলো, ‘প্রকৃতপক্ষে তোমার রবের পক্ষ হতে তোমার কাছে এ কেতাব মহাসত্য হয়েই এসেছে ।’ এ বাক্যটি তার ওপর নাযিল করা বিষয়ে পূর্ণ আস্থা রাখার জন্যে যথেষ্ট ।' এ বাক্যের মাঝে রসূল (স.)-এর মেরাজ ও মেরাজের জন্যে সে রাতের সফরের ঘটনা পরবর্তী মক্কার কঠিন মুহূর্ত ও সমস্যাসংকুল অবস্থার প্রতি ইংগিত রয়েছে। মে'রাজের ঘটনায় বিশ্বাস না করে তখন মুসলমানদের মধ্য হতে কিছু কিছু লোক মুরতাদ হয়ে গিয়েছিলো । রসূলের প্রিয়তমা স্ত্রী হযরত খাদীজা (রা.) এবং বিপদাপদের একমাত্র সহায় চাচা আবু তালিবের মৃত্যুর পর তার ও তার সাথীদের ওপর নির্ধাতনের মাত্রা অধিক হারে বেড়ে গিয়েছিলো। মক্কার কোরায়শদের প্রচন্ড বিরোধিতার দরুন দ্বীনের দাওয়াতের কাজ সেখানে অনেকটা স্থবির হয়ে পড়েছিলো। এসব কিছু রসূলের মনে বিরাট দাগ কেটেছিলো । বিভিন্ন নবীর ঘটনাবলী বর্ণনার | ১০ সুস্া হউনুূস ০০, ১৩৮ পান্না ১১ অসবিলল ৩ VID DOTA TO. DLO DOL COMI
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।