‘যদিও অনেক মানুষ এমন আছে, যারা আমার নিদর্শনসমূহ থেকে উদাসীন ।' মানুষ এমন যে, নিজের এবং তার আশেপাশে বিদ্যমান আল্লাহ পাকের অস্যংখ্য নেয়ামত ও নিদৰ্শনাবলীর প্রতি চোখ তুলে তাকায় না এবং তাতে বিবেক খাটিয়ে তা হৃদয়ঙ্গম করে না। সীমালংঘন, বিপর্যয়, চ্যালেঞ্জ এবং অবাধ্যতা সংক্রান্ত ট্রাজেডি ও শোকাবহ ঘটনার চূড়ান্ত দৃশ্যের ওপর এখানে পর্দা টেনে দেয়া হচ্ছে। পাশাপাশি সংক্ষেপে বনী ইসরাঈলের পরবর্তী প্রজন্বের পরিণতির একটি চিত্র পেশ করা হয়েছে। এরশাদ হচ্ছে, (ফেরাউনকে ডুবিয়ে মারার পর) আমি .............. (আয়াত ৯৩) ‘মুবাউওয়া’ শব্দটির অর্থ নিরাপদ আবাসস্থল । ‘সিদক’ (কল্যাণজনক ও উপযোগী) শব্দের প্রতি ‘মুবাউওয়া’ শব্দের সম্বন্ধ উপরোল্লিখিত আবাসস্থলের নিরাপত্তা, স্থিরতা ও স্থায়িত্বকে বৃদ্ধি করেছে। এ স্থিরতা ওই (সিদক) সত্যের স্থিরতার ন্যায় যা কখনো অস্থির হয় না এবং মিথ্যা ও অপবাদের অস্থিরতার ন্যায় প্রকম্পিত হয় না, দীর্ঘ অভিজ্ঞতার পর বনী ইসরাঈলদের জন্যে নতুন আবাসস্থল (মিসরের পরিবর্তে ফিলিস্তীন) ছিলো অত্যন্ত কল্যাণকর ও উপযোগী । এ বিষয়ে বিস্তারিত আলোচনার অবতারণা এখানে করা হয়নি । কারণ এটা এখানে উদ্দেশ্যও নয়। তারা সেখানে অতি উৎকৃষ্ট জীবনোপকরণ উপভোগ করেছে, হালাল ও পবিত্র বস্তু সামগ্রী আহাৰ্য হিসাবে গ্রহণ করেছে, অর্থাৎ দুনিয়ার যাবতীয় সুস্বাদু বস্তু সামগ্রী ও আরাম আয়েশ তারা ভালোভাবে উপভোগ করেছে। অবশেষে তারা আবার আল্লাহর যমীনে ফাসেকী ও আল্লাহদ্রোহী কাজে জড়িয়ে পড়লো । তাই উৎকৃষ্ট জীবনোপকরণ তাদের ওপর হারাম করে দেয়া হলো । আলোচ্য আয়াত এখানে তাদের পারস্পরিক মতৈক্যের পর মতবিরোধ সৃষ্টি হওয়ার কথা উল্লেখ করেছে । সেই মতবিরোধ ছিলো তাদের দ্বীন ও দুনিয়া সংক্রান্ত ব্যাপারে । আর এটা অন্ঞতাবশত . নয় বরং তাদের কাছে এ বিষয়ে সুস্পষ্ট জ্ঞান ও দলীল প্রমাণাদি আসার পর, তারা তাদের জ্ঞানকে ভ্রান্ত ব্যাখ্যায় ব্যবহার করার দরুন পরস্পর মতবিরোধ করেছিলো । যেহেতু এই স্থান হচ্ছে ঈমানের সাহায্য আসা এবং অবাধ্যতাকে অপমানিত করার কথা বলার । শেষ যমানার নবী মোহাম্মদ (স.)-এর নবী হওয়ার যাবতীয় প্রমাণাদি এবং তাওরাতে বাতলানো তার যাবতীয় নিদর্শন তাদের সামনে সুস্পষ্ট হলো, তারপর তারা পরস্পরে মত বিরোধে লিপ্ত হলো, কোরআনে হাকীম এই জায়গায় এর বিস্তারিত বিবরণ পেশ করেনি বরং সংক্ষেপে তা পেশ করেছে। অতপর কেয়ামত দিবসে মতবিরোধের ফায়সালার দায়িত্ব রাববুল আলামীনের ওপর ন্যস্ত করা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই তোমার রব কিয়ামতের দিন তাদের মধ্যে সেই জিনিসের ফায়সালা করে দেবেন, যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত ছিলো ।' সকল যুগের ওপর উক্ত ঘটনার মাহাত্ম্য ও গুরুত্ব চিরদিন অম্লান হয়ে থাকবে, যেমন থাকবে ঘটনার সর্বশেষ দৃশ্যের প্রভাবটিও ৷ এমনিভাবে আমরা উপলব্ধি করতে পারি কোরআনে কেন বিভিন্ন ঘটনাবলীর অবতারণা করা হয়েছে?’ এবং কোরআন কিভাবে তা উপস্থাপন করেছে। কোরআনে হাকীম বিভিন্ন ঘটনার অবতারণার উদ্দেশ্য শুধু ঘটনা বর্ণনা নয়। বরং তার পেছনে অনেক উদ্দেশ্য লক্ষ্য, ইশারা-ইংগিত এবং হেকমত নিহিত থাকে। ঈমানক্ৰে সংশয়আসুক্ত কক্সপ ওপরের আলোচনার পর এখানে হযরত নূহ (আ.) ও মূসা (আ.)-এর ঘটনার সমাপনীর ওপর একটি পর্যালোচনা বর্ণনা করা হয়েছে। প্রথমে রসূল (স.)-কে সম্বোধন করে তার পূর্বেকার রসূলদের সাথে তাদের সমাজের লোকেরা কি ধরনের আচরণ করেছিলো এবং কিভাবে তাকে ১০ সুরা ইন্ডনুস (১৩৭ )_______ পানা ১১ মনখিল ৩ 1D. DIOGSDOT. TOM DW. DO
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।