[ফসলী কী বিলালিল কোন্মআন | করা, আল্লাহ তায়ালা তার রহ্ধুদের প্রতি করুণাবর্ষণ এবং তাদের রক্ষণাবেক্ষণের উল্লেখ এবং তার | শত্ৰুদের প্রতি আযাব ও ধ্বংস নেমে আসার বর্ণনা দান- বিশেষ করে যারা তার জাগতিক নিদৰ্শনাবলী এবং তার রসূলদের সাথে প্রেরিত যুক্তি প্রমাণ থেকে বেখবর থাকে । এ অবস্থা তাদের চলতে থাকে শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু যখন উর্ধশ্বাস আরম্ভ হয়ে যায়, তখন তাদের মধ্য হতে কেউ কেউ হকের পথে ফিরে আসতে চায়, তার তাওবা ও লক্জিত হওয়া তখন কোনো কাজেই আসে না। ফেব্লাউনের সম্িন্শ সমাধি ও লাশ সংকর স্কফণ আলোচ্য সূরায় পূর্বে বর্ণিত আয়াতে অবিশ্বাসীদের জন্যে যে সতর্কবাণী ও শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, তা এখানেও প্রযোজ্য । এরশাদ হচ্ছে, (আয়াত ৪৭-৫১) উল্লিখিত শাস্তির সত্যতা প্রমাণ করার জন্যে এখানে উক্ত ঘটনার অবতারণা করা হয়েছে। আর আমি বনী ইসরাঈলকে সাগর পার করে নিয়ে গেলাম, নিয়ে গেলাম আমার নেতৃত্বে, পথ প্রদর্শনে এবং রক্ষণা বেক্ষণে। এ ক্ষেত্রে এ সম্পর্কের বিশেষ অর্থ রয়েছে। ‘তারপর ফেরাউন ও তার সেনাদল তাদের পেছনে চললো ।' এ অনুসরণ হেদায়াত পাওয়া, ঈমান গ্রহণ বা বৈধ প্রতিরক্ষার জন্যে নয়, বরং এ হচ্ছে ‘যুলুম নির্যাতন ও সীমালংঘন করার উদ্দেশ্যে ।' দুরাচার, বাড়াবাড়ি এবং সীমালংঘনের দৃশ্য থেকে এখন সরাসরি ডুবার দৃশ্যে চলে আসা হচ্ছে। অবশেষে যখন ফেরাউন ডুবতে থাকলো এবং স্বচক্ষে মৃত্যুর দৃশ্য দেখতে লাগলো, আর এর থেকে মুক্তি পাবার কোনো অবলম্বনই যখন তার সামনে অবশিষ্ট রইল না । ' ‘তখন বললো, আমি মেনে নিলাম যে, বনী ইসরাঈল যার ওপর ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আমিও আনুগত্যের শির নতকারীদের অন্তর্ভুক্ত ।' প্ৰতাপশালী সীমালংঘনকারী যালেম ফেরাউনের যাবতীয় দন্ত ও অহংকার ভেঙ্গে চুরমার হয়ে গেলো, যা সে মানুষের সামনে সদা সর্বদা প্রকাশ করতো । সে হীন ও নীচ হয়ে গেলো এবং পূর্ণ আত্মসমর্পণ করলো । বনী ইসরাঈল যে মাবুদের ওপর ঈমান এনেছে, তার ওপর ঈমান আনার ঘোষণা দিয়েই ক্ষান্ত হলো না, বরং আত্মসমর্পণের মাত্রা আরো বাড়িয়ে বললো, ‘আমি অনুগতদেরই অন্তর্ভুক্ত ।' অর্থাৎ আত্মসমর্পকারীদেরই একজন । ‘এখন ঈমান আনছো! অথচ এর আগে পর্যন্ত নাফরমানী চালিয়ে এসেছো এবং তুমি ছিলে বিপর্যয়কারীদের একজন ।' এখানে বিশ্বয় প্রকাশ করে বলা হচ্ছে যে, এখন তুমি আত্মসমর্পণ করলে! যখন তোমার কোনো স্বাধীনতা ও পালাবার এখতিয়ারই নেই । অথচ তুমি ইতিপূর্বে যথেষ্ট অবাধ্যতা, সীমালংঘন ও দান্তিকতা করেছিলে? এসব দন্ত, অহংকার সীমালংঘন ও হঠকারিতা তোমার এখন কোথায় গেলো? ‘এখন তো আমি কেবল তোমার লাশটাকেই রক্ষা করবো ৷' মাছ একে খাবে না । এ লাশ ল্রোতের টানে কোথাও এমনভাবে হারিয়ে যাবে না, যার হদীস_ মানুষের কাছে থাকবে না৷ এ লাশের সংরক্ষণ আল্লাহ পাক এজন্যই করবেন যাতে পরবর্তীকালে মানুষ তোমার পরিণাম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফহাল থাকে । ‘যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো !' মানুষ এ ঘটনা থেকে উপদেশ ও শিক্ষা গ্রহণ করে এবং আল্লাহর শক্তির মুখোমুখি হওয়ার পরিণাম এবং তাকে অস্বীকার করার শাস্তি স্বচক্ষে দেখতে পায় । 55 সবল হভলল ত লালা ১5 মলি ত HV UVLO
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।