তিনি যেন তাদের সকল ধন সম্পদ বিনষ্ট করে দেন এবং এদের অন্তরে এমনভাবে মোহর মেরে দেন যাতে মর্মভুদ শাস্তি ভোগ না করা পর্যন্ত এরা আর ঈমান না আনে আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করেন। এরশাদ হচ্ছে, মূসা (দোয়ার হাত উঠিয়ে আল্লাহকে) বললো........... (আয়াত ৮৮-৮৯) ‘হে আমাদের রব! তুমি ফেরাউন এবং তার সরদারদেরকে পার্থিব জীবনের শোভা সৌন্দর্য ও ধন সম্পদ দান করেছো ।' দুনিয়ার জীবনের শোভা সৌন্দর্য ও ধন দৌলত মানুষকে তোমার রাস্তা থেকে দু'ভাবে পথভ্রষ্ট করে। প্রথমত, লোভ দেখানোর মাধ্যমে, যা নেয়ামতের চাকচিক্য দেখানোর ফলে মানুষের অন্তরে সৃষ্টি হয়। দ্বিতীয়ত, শক্তি প্রয়োগের মাধ্যমে ৷ সম্পদশালীদের সম্পদই হয় সেই শক্তির উৎস । সম্পদ মানুষকে অপমানিত এবং পথভ্রষ্ট করতে সাহায্য করে। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারীদের হাতে যদি সম্পদ আসে, তা নিসন্দেহে.অনেক মানুষের ঈমানকে নড়বড়ে করে ফেলে । যারা এ বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হয়নি যে, ধন দৌলত, টাকা পয়সা ও সহায় সম্পদ আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্যে পরীক্ষা বৈ আর কিছুই নয়, তারা জানেনা যে, দুনিয়া ও আখেরাতে আল্লাহ প্রদত্ত কল্যাণের তুলনায় এ সম্পদ কোনো মূল্যবান বিষয়ই নয়। হযরত মূসা (আ.) এখানে সাধারণ মানুষের মাঝে দৃশ্যমান অবস্থা সম্পর্কে আলোচনা করছেন। তাই তিনি যাবতীয় মাধ্যম থেকে গোমরাহকারী ও সীমালংঘনকারী শক্তিকে মুক্ত করার লক্ষ্যে আল্লাহর দরবারে এ ফরিয়াদ করেন যে, তিনি যেন তাদের সকল সহায় সম্পদ এমনভাবে ধ্বংস করে দেন এবং ছিনিয়ে নিয়ে যান যার ফলে তারা এর দ্বারা উপকৃত না হয়। পক্ষান্তরে হযরত মূসা (আ.) আল্লাহর কাছে এ মর্মে বদদোয়া করেন, তিনি যেন তাদের অস্তরে মোহর মেরে দেন, যাতে বেদনাদায়ক শাস্তি ভোগ না করা পর্যন্ত এরা ঈমান না আনে, এটা ওই ব্যক্তির দোয়ার মতো যে তাদের অন্তরের কল্যাণ এবং তাদের ভাগ্যে তাওবা এবং আল্লাহর পথে ফিরে আসার ব্যাপারে নিরাশ হয়ে গেছে। তিনি এ মর্মে দোয়া করেনি যেন আল্লাহ তায়ালা তাদের অস্তরের কঠোরতা ও রুদ্ধতা বৃদ্ধি করে দেন, যাতে তারা আযাব আসার পূর্বমুহূর্ত পর্যন্ত ঈমান আনতে অগ্রসর না হয়। আর যখন আযাব চলেই আসে, তখন তারা ঈমান আনতে চেষ্টা করলেও তা গ্রহণযোগ্য হবে না । কারণ আযাব ও শাস্তি দেখে ঈমান আনলে তা গ্রহণযোগ্য হয় না। আর এ ঈমানটা স্বেচ্ছাপ্রণোদিত বাস্তব তাওবার পরিচায়ক নয়। আল্লাহ জবাবে বললেন, ‘তোমাদের দু'জনের দোয়া কবুল করা হলো ৷' | এখানে মূসা এবং হারুন (আ.)-এর দোয়া কবুল করার কথা বলা হয়েছে। অতপর আল্লাহ্ তায়ালা তাদেরকে নির্দেশ দিচ্ছেন, মৃত্যু আসা পর্যন্ত ‘তোমরা হেদায়াতের রাস্তায় অবিচল থাকো ৷ ‘এবং তোমরা মূর্খদের পথ কখনো অনুসরণ করো না ।' যারা জ্ঞান না থাকার দরুন যত্রতত্র পরিচালিত হয়, পরিকল্পনা ও কর্মপন্থা খহণ করতে ইতস্তৃত করে, যারা অস্থিরতায় ভোগে, তারা জানে না তারা কি সঠিক রাস্তায় চলছে, না পথভ্রষ্ট হয়ে ভবঘুরের ন্যায় ইতস্তত ঘোরাফেরা করছে ।' পরবর্তী দৃশ্য হচ্ছে বাস্তবায়নের দৃশ্য । এরশাদ হচ্ছে, অতপর (ঘটনা এই হলো যে,) আমি ........... (আয়াত ৯০-৯২) চ্যালেঞ্জ এবং অস্বীকারের ঘটনার এটা সর্বশেষ দৃশ্য এবং তাদের ক্ষেত্রে ও আল্লাহ তায়ালার চূড়ান্ত ফয়সালা । উল্লিখিত আয়াতগুলো ঘটনার সর্বশেষ দৃশ্য অতি সংক্ষেপে এখানে উপস্থাপন করছে। কারণ আলোচ্য সূরায় উক্ত ঘটনার ধারা বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে তার পরিসমাপ্তি বর্ণনা |। সুক্না হউনুস 7 1 :0১2৫০), ০০০ পান্মা ১১ মনখিল ৩ | VV VV VVe UO LI HV UVLO SS SPOOL. CU ছে
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।