মোমেনদেরকে যালেম সম্প্রদায়ের নির্যাতনের শিকারে পরিণত না করা এবং তাদেরকে তার রহমতের সাহায্যে কাফেরদের হাত থেকে রক্ষা করাটা কিন্তু আল্লাহর ওপর ভরসা করা এবং তার দ্বারা শক্তিশালী হওয়াকে কিন্তু নিষেধ করে না । বরং এটা আল্লাহর প্রতি ভরসা ও নির্ভর করার দিকে ধাবিত হওয়ারই পরিচায়ক । কোনো মোমেনেরই বালা মুসীবত ও বিপদ আপদ কাম্য নয় । কিন্তু যখন সে এগুলোর মুখোমুখি হবে, তখন তাতে ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে হবে এবং অবিচল থাকতে হবে। উপরোক্ত আলোচনা বিশেষ করে মূসা (আ.)-এর ওপর ঈমান আনয়নকারীদের বর্ণনার পর আল্লাহ তায়ালা মূসা এবং তার ভাই হারুন (আ.)-কে এমর্মে নির্দেশ পাঠালেন যে, তারা যেন বনী ইসরাঈলের জন্যে নির্দিষ্ট আবাসস্থল নির্ধারণ করেন। এটা ছিলো তাদের শ্রেণী বিন্যাস করা ও তাদের সংগঠিত করার লক্ষ্যে এবং পছন্দসই সময়ে মিসর ত্যাগের প্রস্তুতি । পাশাপাশি তিনি তাদের বাসস্থলকে পবিত্র এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করার নির্দেশ দান করেন এবং আল্লাহর সাহায্যের সুসংবাদ দান করেন। এরশাদ হচ্ছে, আমি (অতপর) মূসা ও তার ভাই (হারুন)-এর কাছে (আয়াত ৮৭) নিয়মতান্ত্রিক একত্রীকরণের সাথে এটা হচ্ছে আত্মিক একত্রীকরণ । এ দুটোই ব্যক্তি এবং সমষ্টির জন্যে নিতান্ত প্রয়োজন । বিশেষ করে যুদ্ধ এবং বিপদাপদের মুহূর্তে । সমাজের লোকেরা কখনো এই আত্মিক বা আধ্যাত্মিক একত্রীকরণ ও সমবেত হওয়াকে খীটো করে দেখে। এ পর্যন্ত যে অভিজ্ঞতা এ পর্যায়ে জমা হয়েছে তা বলে যে, একমাত্র আকীদা-বিশ্বাসই হচ্ছে যুদ্ধ ক্ষেত্রের প্রধান অস্ত্র । ভীরু ও দুর্বল আকীদা বিশ্বাসের অধিকারী সৈন্যের হাতে যুদ্ধের অস্ত্রশস্ত্র কঠিন মুহুর্তে একটুও কাজে আসে না । এ ধরনের অভিজ্ঞতা আল্লাহ তায়ালা মোমেনদের সামনে এ জন্যে উপস্থাপন করেন যেন এটা তাদের জন্যে আদর্শ হিসাবে বিবেচিত হয়। এটা বনী ইসরাঈলের জন্যেই নির্দিষ্ট নয়। এটা হচ্ছে নিরেট ঈমানী অভিজ্ঞতা । মোমেনরা একদা ছিলো জাহেলী সমাজ থেকে বিতাড়িত । কখনো ফেতনা ব্যাপক আকার ধারণ করে, তাপগ্তত পরাক্রমশালী হয়, মানুষের মনমস্তিক্ক নষ্ট হয়ে যায় এবং পরিবেশ দূষিত হয়ে পড়ে, ফেরাউনের যুগে এমন একটি অবস্থারই সৃষ্টি হয়েছিলো এখানে ১. যথাসম্ভব বিপর্যয় এবং অনিষ্ট সাধনকারী জাহেলিয়াতকে বর্জন করা ও তাদের পবিত্র করা, পরিশুদ্ধ করা, প্রশিক্ষণ দান করা এবং সংঘটিতকরণের লক্ষ্যে পরিচ্ছন্ন ও সৎ মোমেন দলের একত্রিত করা যাতে করে আল্লাহর ওয়াদা ও প্রতিশ্রুতি তাদের জন্যে নাযিল হতে পারে। ২. জাহেলী সমাজের উপাসনালয়গুলোকে বর্জন করা এবং মোমেন সম্প্রদায়ের ঘরসমূহকে মাসজিদ হিসাবে গ্রহণ করা, যেখানে মুসলমানরা জাহেলী সমাজ থেকে দূরে অবস্থান করছে বলে অনুভব করতে পারবে, বিশুদ্ধ পন্থায় তারা তাদের প্রভুর এবাদাতের অনুশীলন করছে বলে মনে করবে । পাশাপাশি তারা এ এবাদাতের মাধ্যমে ও পবিত্র এবাদাতের পরিবেশে তাকে এক প্রকার সুবিণ্যস্তকরণ ও সুসংঘটিতকরণের চর্চা করছে বলে ধারণা করতে পারে। হযরত মূসা (আ.) যখন উপলব্ধি করলেন যে, ফেরাউন এবং তার দল-বলের মাঝে | কল্যাণের ছিটা ফোটাও অবশিষ্ট নেই এবং তাদের মংগলের কামনা থেকে নিরাশ হয়ে পড়লেন, তখন তাদের বিরুদ্ধে বদদোয়য় মনোনিবেশ করলেন, যারা দুনিয়ার জীবনে শোভা সোন্দর্য ও ধন সম্পদের মালিক ছিলো, যার সামনে অধিকাংশ লোকের অস্তর দুর্বল হয়ে পড়ে এবং মনোবল ভেংগে যায় এবং যারা পথভ্রষ্টতার দিকে এগিয়ে যায়। মূসা আল্লাহর কাছে এ দোয়া করলেন যে, | ১০ সুরা ইউনুস (১৩৪১) _____ পাৰ্া >১ মনখিল ৩ | VV HOTA TU. UVLO DOL.COMI
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।