হিসাবেও দাড়ায় না । সত্য প্রতিষ্ঠিত হলো এবং যাদুবিদ্যার ভ্রান্ততা মানুষের কাছে দিবালোকের মতো পরিষ্কার হলো। এখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনার ক্ষেত্র না থাকার দরুন এ সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করা হচ্ছে। ঈমানেক্স পথে যুবকদের অগ্রণী ভূমিক্ষা এখানে হযরত মূসা (আ.)-এর ওপর যারা ঈমান এনেছিলো, তাদের কথা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, তারা ছিলো সমাজের গুটিকতেক নওজোয়ান ৷ বয়োবৃদ্ধরা এতে অংশগ্রহণ করেনি। হযরত মূসা (আ.)-এর ঘটনার শিক্ষণীয় বসত্তুর এটি অন্যতম ৷ এরশাদ হচ্ছে, মূসার ওপর তার জাতির কতিপয় কিশোর ............. (আয়াত ৮৩-৮৭) আলোচ্য আয়াতগুলো বর্ণনা করছে যে, বনী ইসরাঈলদের মধ্য হতে যারা হযরত মূসা (আ.)-এর ওপর ঈমান এনেছিলো এবং তার আনীত নতুন দ্বীনের সাথে একাত্মতা ঘোষণা | করেছিলো, তারা ছিলো কিশোর এবং যুবক সম্পৃদায়। বনী ইসরাঈলের সকল স্তরের মানুষ এতে অংশগ্রহণ করেনি। ফেরাউনের ভয়ে এবং তাদের নিজেদেরই কওমের প্রতাপশালী নেতৃস্থানীয় লোকদের ভয়ে তাদের আশংকা ছিলো ফেরাউন তাদের ওপর নির্যাতন চালাবে এবং মূসার আনুগত্য থেকে তাদেরকে ফিরিয়ে আনবে। কারণ ফেরাউন যেমন ছিলো ব্যাপক কর্তৃত্বের অধিকারী ও প্রতাপশালী, তেমনি ছিলো মাত্রাতিরিক্ত যালেম ৷ যালেম কোনো নির্দিষ্ট সীমানায় অবস্থান করে না এবং কঠোর কোনো পদক্ষেপ ও ব্যবস্থা গহণ করতে দ্বিধাবোধ করে না। এখানে এমন ঈমানের কথা বলা হয়েছে, যা ভয়-ভীতিকে জ্রক্ষেপ করে না, বিপদে আপদে মনকে সাস্তবনা দেয় এবং যে সত্যকে সত্য বলে জ্ঞান করে তার ওপর তাকে প্রতিষ্ঠিত রাখে। ‘আর মূসা বললো, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর ওপর ঈমান এনে থাকো, তবে তারই ওপর ভরসা করো- যদি তোমরা ফরমাবরদার হয়ে থাকো ।' আল্লাহর ওপর ভরসা হচ্ছে সত্যিকার ঈমানের পরিচায়ক ও দাবী ৷ শক্তির উপাদান ও উৎস, যা সীমালংঘনকারী যালেম শাসকের সামনে অসহায় দুর্বল গুটিকতেক ঈমানদারের ভান্ডারে এসে সংযোজিত হয়, মূসা (আ.) তার সম্পৃদায়ের লোকদের সামনে ঈমান এবং ইসলাম উভয়ের উল্লেখ করেছেন এবং আল্লাহর ওপর ভরসাকে ঈমান এবং ইসলামের দাবী হিসাবে আখ্যায়িত করেছেন। অনুরূপভাবে এ তাওয়াক্কুল হচ্ছে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, আত্মাকে তার কাছে পূর্ণ সমর্পণ এবং সে অনুসারে আমল করার নাম । নবীদের মুখে ঈমানের আহ্বানে যে মোমেনরা সাড়া দিয়েছিলো, তারা জবাবে বললো, আমরা আল্লাহরই ওপর ভরসা করলাম ।' অতপর তারা আল্লাহর দরবারে এ বলে দোয়া করলো, ‘হে আমাদের রব । আমাদেরকে যালেমদের নির্যাতনের শিকারে পরিণত করো না” আল্লাহ রাব্বুল আলামীন কর্তৃক তাদেরকে যালেমদের নির্যাতনের শিকার না করার দোয়ার অর্থ হচ্ছে, তিনি যেন তাদেরকে মুসলমানদের ওপর প্রভাবশালী এবং প্রভাব বিস্তারকারী না করেন, যাতে সাধারণ মানুষ এ ধারণা করে না বসে যে, আল্লাহ তায়ালা বিধর্মীদেরকে মুসলমানের ওপর প্রাধান্য দিয়েছেন । তার অর্থ হচ্ছে বিধর্মীদের আকীদা বিশুদ্ধতম বিধায় তারা যুদ্ধে বিজয়ী হয়েছে এবং মোমেনরা পরাজয় বরণ করেছে। এটা মূলত একটা ফেতনার নামান্তর । যার ফলে তারা তাদের গোমরাহীতে আরো বেশী ঝুঁকে পড়বে । সুতরাং মোমেনরা আল্লাহর দরবারে এ দোয়া করে যে, তাদের ওপর যালেমদের প্রাধান্য বিস্তার করা থেকে তিনি যেন তাদেরকে হেফাযত করেন। উদ্দেশ্য ব্যক্ত করার ক্ষেত্রে পরবর্তী আয়াতটি প্রথম আয়াতটির চেয়েও স্পষ্ট । | ১০ সূক্া হউনুস ১০১৩৩১) পান্না >> অনখিল ৩ DWH: UO AUbD.bDIOCSDOL CTO
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।