কোরায়শ গোত্রের প্রতিভাবান পুরুষরা মোহাম্মদ (স.)-এর রেসালাতের সত্যতা ও মর্যাদা সম্পর্কে যেমন অবহিত ছিলো, তেমনি তারা. শেরেকী আকীদা বিশ্বাসের ধস ও ভ্রান্ততা সম্পর্কেও সম্যক ওয়াকিফহাল ছিলো । কিন্তু তারা তাদের পৈতৃক মর্যাদা বিনষ্ট হওয়ার আশংকা করতো, যা কুসংস্কার এবং প্রাচীন রীতি নীতিতে পরিপূর্ণ আকীদা-বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত ছিলো। যেমন ফেরাউন সম্পৃদায়ের নেতারা যমীনের কর্তৃত্ব ও প্রভুত্ব চলে যাওয়াকে ভয় পেতো তাই তারা টিটকারীর সুরে বললো, ‘তোমাদের উভয়ের কথা আমরা মেনে নিতে প্রস্তুত নই ।' ফেরাউন এবং তার সরদাররা যাদুবিদ্যা বর্ণনায় মত্ত হয়ে পড়লো । তারা সর্বসাধারণকে এ যাদু বিদ্যার সাথে নিমজ্জিত রাখার ইচ্ছা পোষণ করলো। তাই তারা তখনকার সমাজের যাদুকরদের বৈঠক অনুষ্ঠিত করলো, যেখানে তারা তাদের যাদুবিদ্যার দ্বারা মূসা এবং বাহ্যদৃষ্টিতে' যাদুসাদৃশ নিদর্শনাবলীকে চ্যালেঞ্জ করে, যাতে জনগনকে বুঝাতে পারে যে, হযরত মূসা (আ.) অভিজ্ঞ যাদুকর বৈ আর কিছুই নয়। পৈতৃক আকীদা বিশ্বাস এবং যমীনের কর্তৃত্ব ও প্রভুত্্ অবসানের যে আশংকা তারা করেছিলো এর মাধ্যমে একদিন তার অবসান ঘটবে । ফেরাউন সম্পৃদায় প্রত্যাশিত এই প্রকৃত বিপদে অনুভূতি ব্যক্ত করাই যাদুকরদের সম্মেলন অনুষ্ঠানের বাস্তব কারণ ছিলো। এরশাদ হচ্ছে, (এবার) ফেরাউন (নিজের দলবলকে) বললো, তোমরা... (আয়াত ৭৯-৮২) আমরা এখানে একটি ছোটো খাটো প্রতিযোগিতা প্রত্যক্ষ করছি। এর পরিণাম এখানে মূসা (আ.)-এর উক্তিতে বর্ণিত হয়েছে, ‘তোমরা যা কিছু নিক্ষেপ করেছো এগুলো যাদু ৷' হযরত মূসা (আ.)-কে যাদুকর বলে যে অপবাদ দেয়া হয়েছিলো এখানে তা খন্ডন করা হয়েছে এবং বলা হয়েছে যে, তিনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছিলেন। তা যাদু নয়, বরং তা আল্লাহর পক্ষ থেকে সত্য নিদর্শনাবলী। ফেরাউনের যাদুকররা মূসার সামনে যা পেশ করেছিলো তাই ছিলো যাদু কারণ যাদু তো কল্পনা, হাতের চালাকি এবং চোখে ধাধা লাগিয়ে দেয়া ছাড়া আর কিছুই নয়৷ যার উদ্দেশ্য মানুষের বিবেকের সাথে খেল তামাশা এবং কৌতুক করা যার সাথে কোনো সত্যের আহ্বান সংযোজিত হয় না এবং যার ওপর কোনো আন্দোলনও প্রতিষ্ঠিত হয় না । তাই আল্লাহ তায়ালা তার পবিত্র কালামে ঘোষণা করেন, ‘আল্লাহ তায়ালা অচিরেই একে ব্যর্থ করে দিবেন ।' এখানে মোমেনের আস্থা পরিক্ষুটিত হয়েছে যে, তারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও আস্থাশীল এবং তারা এ ব্যাপারে নিশ্চিত যে, তাদের প্রভু যাদুবিদ্যা সফলকাম হোক- এটা কখনো চাবেন না। কারণ এটা অশুদ্ধ ও অঠিক কাজ । এরশাদ হচ্ছে, ‘ফাসাদ সৃষ্টিকারীদের কাজকে আল্লাহ সার্থক হতে দেন না ৷' ফাসাদ সৃষ্টিকারী হচ্ছে তারা, যারা মানুষকে যাদু বা অন্য যে কোনো পদ্ধতিতে পথভ্রষ্ট করে। অথবা ফাসাদ সৃষ্টিকারী হচ্ছে ফেরাউনের সরদার ও নেতারা, যারা বিপর্যয় সৃষ্টি এবং ভ্রান্তির ওপর প্রতিষ্ঠিত থাকার উদ্দেশ্যে যাদুকরদের নিয়ে এসেছিলো । ‘আল্লাহ তায়ালা তার ফরমান ও নির্দেশের সাহায্যে সত্যকে সত্য করেই দেখিয়ে দেন’ ‘ তীর সৃষ্টি সংক্রান্ত ফরমান হচ্ছে, যখন তিনি কোনো বস্তু হয়ে যাওয়ার নির্দেশ করে বলেন, ‘হয়ে যাও, সাথে সাথে তা হয়ে যায় ৷' এটা আল্লাহর কোনো কিছু উদ্ভাবন করার অভিলাষ অথবা তার ফরমান হচ্ছে তার সুস্পষ্ট আয়াত এবং নিদর্শনসমূহ ৷ ‘যদিও অপরাধীরা তা পছন্দ করে না ।' তাদের অপছন্দ আল্লাহর ইচ্ছাকে বিনষ্ট করে না এবং তীর নিদর্শনসমূহের সামনে প্রতিবন্ধক হিসাবেও দাড়ায় না। সত্য প্রতিষ্ঠিত হলো এবং যাদুবিদ্যা ভ্রান্ততা মানুষের কাছে দিবালোকের MET EE MEE ETT 5 TIENEN 1 ETE 5 ETE UV. VILOL
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।