যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

| আকীদা বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে না৷ যার খোদায়ীত্ব এবং সৃষ্টার সাথে সৃষ্টির সম্পর্কের কোনো সুনির্দিষ্ট ধারণা নেই, যা জীবনের কোনো সাংগঠনিক বিধানকে অন্তর্ভুক্ত করে না । সুতরাং যাদুকে কখনো এসব জিনিসের সাথে মিলিয়ে দেখা যায় না। যাদুকররা এমন কোনো কাজ করে না, যা ' উল্লেখিত উদ্দেশ্যসমূহ সাধনে সহায়ক হতে পারে এবং এ ধরনের মিশন বাস্তবায়ন করতে পারে। তারা কখনো কৃতকার্য হয় না। কারণ তাদের সকল কাজই কল্পনাধুসূত এবং ভেজালে পরিপূর্ণ এখানে আল্লাহ তায়ালা ফেরাউনের সরদারদের কাছে ওই সকল বাস্তব কারণ উন্মোচন করেছেন, যা তাদেরকে আল্লাহর আয়াত ও নিদর্শনসমূহ মেনে নেয়া থেকে বাধা প্রদান করে। এরশাদ হচ্ছে, তারা বললো, তোমরা কি এই উদ্দেশ্যেই .............. (আয়াত ৭৮) সুতরাং সে আসল কারণটি হচ্ছে, উত্তরাধিকার সূত্রে যে চিন্তা চেতনা ও আকীদা বিশ্বাস তারা পেয়ে আসছে তা ভেংগে চুরমার হয়ে যাওয়ার আশংকা, যার ওপর মূলত তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিলো । দ্বিতীয় কারণ হচ্ছে, যমীনের কর্তৃত্ব ও সার্বভৌমত্ব হাতছাড়া হয়ে যাওয়ার আশংকা, যে কর্তৃত্ব তারা তাদের পৈতৃক ভ্রান্ত আকীদা থেকে গ্রহণ করেছিলো । নিসন্দেহে এটা ছিলো এক সার্বজনীন কারণ, যা যুগে যুগে স্বৈরাচারী যালেম শাসকদের, দ্বীনের দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে নানাবিধ ওযর আপত্তি পেশ করা, আল্লাহর পথে আহ্বানকারীদের প্রতি অপবাদ দেয়া এবং আল্লাহর রাহে আহ্বান ও আহ্বানকারীদের প্রতিরোধ করতে অশ্লীলতার আশ্রয় নেয়ার প্রতি উৎসাহিত করে। নিসন্দেহে সে কারণ হচ্ছে পৃথিবীতে প্রভুত্ব, কর্তৃত্ব ও প্রাধান্য বিস্তার করা । জানা কথাই তা ভ্রান্ত আকীদা বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত ৷ প্রভাব প্রতিপত্তিশালীরা চায় ধারণা কল্পনা এবং কুসংস্কারে পরিপূর্ণ এবং দূর্নীতি ও ভেজালে পরিপূর্ণ ভ্রান্ত আকীদা বিশ্বাস সর্বসাধারণের অস্তরে বিদ্যমান থাকুক । কারণ বিশুদ্ধ আকীদা-বিশ্বাসের প্রতি অন্তর উন্মোচিত হওয়া এবং বুদ্ধি-বিবেকের আলোর দিশা পাওয়াটা পৈতৃক মূল্যবোধের ওপর একটা বিপদ স্বরূপ, স্বৈরাচারী যালেমদের মর্যাদা এবং জনসাধারণের তাদের প্রতি যে ভীতি বিদ্যমান, তার জন্যে ঝুঁকিস্বরূপ এবং যেসব নিয়ম নীতির ওপর এ ভয় ভীতি প্রতিষ্ঠিত এবং নির্ভরশীল, তার জন্যে এটা হচ্ছে বিপজ্জনক । পরিশেষে কল্পনা এবং মূর্তিপূজার ওপর প্রতিষ্ঠিত কর্তৃত্বের জন্যেও এটা সমস্যা । যুগে যুগে বিভিন্ন নবী রসূলরা যে এক আল্লাহ এবং দ্বীন ইসলামের প্রতি মানুষকে আহ্বান করেছেন, সেই আল্লাহ ছাড়া মানুষকে অসংখ্য রবের বান্দা ও গোলাম বানাবার ওপর প্রতিষ্ঠিত কর্তৃত্বের ওপরও বিরাট 'আশংকা ও মারাত্মক হুমকিস্বরূপ ৷ যুগে যুগে আল্লাহ তায়ালা নবী রসূলদের ইসলামের দাওয়াত দেয়ার জন্যে এ দুনিয়ায় পাঠিয়েছেন তাদের দাওয়াতের প্রতিপাদ্য বিষয় ছিলো সারা জাহানের প্রভুত্্‌ একমাত্র আল্লাহর জন্যে প্রতিষ্ঠিত করা এবং ভ্রান্ত প্রভুদের থেকে মানুষদেরকে জনসাধারণকে অবমূল্যায়নকারী এসব প্রভুর হক এবং হেদায়াতের বাণী সর্বসাধারণের কাছে পৌছার পথে যারা প্রতিবন্ধক ছিলো এবং ওই সাধারণ ঘোষণার পথেও যারা বাধা দিয়েছিলো, তারা সমগ্র জগতের প্রভুত্ব এক আল্লাহর জন্যে প্রতিষ্ঠা এবং বান্দার দাসত্ব থেকে মানব সমাজকে মুক্ত করার যে বাণী ইসলাম বহন করে নিয়ে এসেছিলো, তার পথেও প্রতি বন্ধকতা সৃষ্টি করেছিলো । কারণ তারা এটা ভালো করেই জানতো যে, এটা হচ্ছে তাদের প্রভুত্বের বিরুদ্ধে বিদ্রোহ, তাদের কর্তৃত্বের বিরুদ্ধে বিপ্লব, তাদের রাজত্বের বিরুদ্ধে তীর প্রতিবাদ এবং মানব সমাজের জন্মে প্রয়োজনীয় স্বাধীনতার পানে অগ্সর হওয়ার এক অমূল্য ঘোষণা । উল্লিখিত কারণটি মজুত ছিলো সর্বযুগেই । যখনই কেউ মহান রাব্বুল আলামীনের পথে মানব সমাজকে আহ্বান করেছে তখনই তারা একই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। | ১০ সূরা ইউনুস (১৩১১) পারা ১১ মনখিল ৩ WWW.DOLlKLHUADV.DLOSSpot.cont

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।