|___________ তাফসীর ফী যিলালিল কোরআন | আন্তাহ পাকের চিরন্তন বিধান হচ্ছে এই যে, যদি কোনো ব্যক্তি তার অন্তরকে সত্যের দাওয়াত শোনা থেকে স্বেচ্ছায় রুদ্ধ করে ফেলে, তবে সে তাতেই অভ্যস্ত হয়ে পড়ে। এতে তার অন্তর পাথরের ন্যায় স্থবির হয়ে পড়ে। সুতরাং সে অন্তর ভালো জিনিস গ্রহণ করার যোগ্যতা হারিয়ে ফেলে । এর অর্থ এ নয় যে, আল্লাহ্ তায়ালা হেদায়াত গ্রহণ করা থেকে তাদের অন্তরকে প্রথম থেকেই রুদ্ধ করে রেখেছেন। বরং এটা হচ্ছে আন্তাহর চিরন্তন বিধান-যখন এ ধরনের পরিবেশ পাওয়া যাবে, তখনই এ অবস্থা সৃষ্টি হবে। ইসন্লামী আন্দোন্সনের প্রতি তাগ্ুতের শ্টোণদৃষ্টি কোরআনে হাকীমে হযরত মূসা (আ.)-এর ঘটনার সূচনা হয়েছে এই মিথ্যাচার ও চ্যালেঞ্জের সূচনা থেকেই । আর তার ইতি টানা হয়েছে মিসরের নীল নদীতে ফেরাউন এবং তার সৈন্যবাহিনীর ঢুবে মারা যাওয়ার মাধ্যমে । হযরত নূহ (আ.)-এর ঘটনার তুলনায় মূসা (আ.)-এর ঘটনা ব্যাপক পরিধিতে বর্ণনা করা হয়েছে । রসূলুল্লাহ (স.) এবং তার প্রতি ঈমান আনয়নকারী মুষ্টিমেয় মুসলমানের সাথে মন্কার মোশরেকরা যে ধরনের আচরণ করেছিলো, তার সাথে সাদৃশ্যপূৰ্ণ মুসা (আ.)-এর কওমের আচরণকে এখানে অত্যন্ত গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে। হযরত মূসা (আ.)-এর ঘটনার যে ধারা এখানে উপস্থাপন করা হচ্ছে, তাকে মোট পাঁচটি পর্বে ভাগ করা হয়েছে। পরে এর সাথে একটি উপসংহার সংযোজিত হয়েছে। এ পর্বগুলো এখানে বর্ণনার পেছনে কি কি কারণ রয়েছে তাও বিবৃত হয়েছে। এ পীচটি পর্ব ধারাবাহিকভাবে নিম্নে প্রদত্ত হলো । (আয়াত ৭৫-৭৮) ' ফেরাউন এবং তার সরদারদের কাছে যেসব নিদর্শনসহ হযরত মূসা (আ.) প্রেরিত হয়েছিলেন, তার সংখ্যা ছিলো নয়টি, সূরা আল আ’রাফে তা বিবৃত হয়েছে। আলোচনার প্রসংগের কোনো প্রয়োজন না থাকার দরুন সে নিদর্শনসমূহের অবতারণা এবং তার বিস্তারিত বর্ণনা এখানে করা হয়নি। সংক্ষেপে ইংগিত করাই এখানে যথেষ্ট ছিলো। মোট কথা হচ্ছে ফেরাউন এবং তার সরদারদের আল্লাহর নিদর্শনসমূহকে অগ্রাহ্য করার কথা বলা । ‘অথচ তারা অহংকার করতে আরম্ভ করলো । বস্তুত তারা ছিলো অপরাধী সম্প্রদায় ।' ‘পরে যখন আমার কাছ থেকে তাদের সামনে সত্য এসে উপস্থিত হলো ।' এখানে ‘আমার কাছ থেকে’ (আল্লাহর কাছ থেকে) শব্দটি বলার মাধ্যমে তাদের মারাত্বক অপরাধ চিত্রায়িত করাই উদ্দেশ্য, কেননা আল্লাহর পক্ষ থেকে আগত সত্য সম্পর্কে উল্টা-পাল্টা মন্তব্য করেছিলো । ‘তারা বলে, এতো সুস্পষ্ট যাদু ।' দলীল প্রমাণাদির ওপর অনির্ভরশীল দদ্তপূর্ণ বক্তব্যের মাধ্যমে একথা বুঝানো হয়েছে যে, এটা এমন এক বাক্য, যা সর্বযুগের মিথ্যারোপকারীদের কাছে অতি পরিচিত । কোরআন এবং মূসা (আ.)-এর মোজেযার মধ্যকার দূরত্্ এবং স্থান কাল ভিন্ন হওয়া সত্তেও কোরায়শ গোত্রের মোশরেকরাও অনুরূপ মস্তব্য করেছিলো । যার বর্ণনা আলোচ্য সূরার সূচনাতে দেয়া হয়েছে। ‘মূসা বললো, সত্য যখন তোমাদের সামনে এলো, তখন তোমরা তার সম্পর্কে এমন কথা বলছো? এ কি যাদু? অথচ যাদুকররা তো কখনো সফলকাম হয় না ৷’ ওপরের আয়াতে মূসা (স.)-এর অস্বীকৃতিপূর্ণ প্রথম প্রশ্বটি উহ্য করে রাখা হয়েছে, যেহেতু দ্বিতীয় প্রশ্নটি প্রথমটির কথা বুঝিয়ে দেয়। যেন মূসা (আ.) তাদের বলেছিলেন, সত্য যখন তোমাদের সামনে এলো, তখন তোমরা তার সম্পর্কে এমন কথা বলছো, এ কি যাদু? প্রথম প্রশে সত্যকে যাদুর দ্বারা আখ্যায়িত করাকে অস্বীকৃতি জানানো হয়েছে। আর দ্বিতীয় প্রশ্নে কেউ সত্যকে যাদু বলে বলুক তাতে বিসশ্বয় প্রকাশ করা হয়েছে । যাদু মানুষকে সৎপথ দেখায় না । কোনো নিদিষ্ট ১৩ হভলল 5 টেক ন ১১ সলিল ত VW We. UOLKTLUUV. ULOSSDOL CU
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।