‘কাজেই যাদেরকে ভীতি ও সতর্ক প্রদর্শন করা হয়েছিলো (এবং তারপরও তারা মেনে নেয়নি) তাদের পরিণাম কি হয়েছে ভালো করে দেখো ৷' যারা অবিশ্বাসী ও যাদের ভীতি প্রদর্শন করা হয়েছে তাদের পরিণতি প্রত্যক্ষ করতে চায়, তারা যেন তা ভালো করে প্রত্যক্ষ করে এবং যারা মুক্তিপ্রাপ্ত মোমেনদের পরিণাম থেকে উপদেশ গহণ করতে চায় তারা তা গ্রহণ করতে পারে। এখানে নূহ (আ.) এবং তার সাথীদের মুক্তির ব্যাপারটি প্রথম উল্লেখ করা হয়েছে। কারণ হযরত নূহ (আ.) এবং তার প্রতি বিশ্বাস স্থাপনকারী গুটিকতেক মোমেন অধিকসংখ্যক কাফেরের চ্যালেঞ্জের ভয়াবহতার মুখোমুখি হচ্ছিলেন। সুতরাং পরিণতি শুধু অসংখ্য অবিশ্বাসীর ধ্বংস হয়ে যাওয়াই ছিলো না, বরং তা ছিলো গুটি কতেক মোমেনকে যাবতীয় বিপদাপদ থেকে আগে মুক্তি দেয়া এবং যমীনে তাদের প্রতিষ্ঠা দান করা । তাদের যমীন আবাদ করে তাতে নতুন জীবন দান করে বনু দিন ধরে সে মহান দায়িত্ব আঞ্জাম দেয়ার পরিবেশ তৈরী করে দেয়া । এটাই আল্লাহর বিধান। তার বন্ধুদের প্রতি এটাই হচ্ছে প্রতিশ্রুতি । যদি এ কঠিন পথ মোমেনদের কাছে কখনো দীর্ঘ বলে মনে হয়, তবে তাদের এক্ষেত্রে সম্পূর্ণ আশ্বস্ত হওয়া উচিত যে, এটাই হচ্ছে তাদের একমাত্র পথ । পাশাপাশি এ বিষয়েও একীন করা উচিত যে, আখেরাতের প্রতিফল এবং দুনিয়ার প্রতিনিধিত্ব মোমেনদের জন্যই নির্ধারিত । দ্বীনের দাওযাত দিতে গিয়ে বিচলিত হয়ে পড়লে চলবে না এবং আল্তাহর সাহায্যের ব্যাপারে তাড়াহুড়া করলেও চলবে না। আন্তাহ তাঁর বন্ধুদের সাথে প্রতারণা করেন না । তিনি তাদের শক্তি দ্বারা সাহায্য করতে অক্ষম নন এবং তিনি কখনো তাদেরকে শত্রুদের কাছে সমর্পণ করবেন না । বরং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি তাদের এ প্রশিক্ষণ দিয়ে থাকেন যে, কিভাবে দ্বীনের কাজ করতে হবে এবং কিভাবে দ্বীনের পথে অটল থাকতে হবে। হযরত নূহ (আ.)-এর পর যে সকল নবী রসূলের আগমন ঘটেছিলো, তারা যেসব সুস্পষ্ট নিদর্শন ও মোজেযাসমূহ তাদের সাথে নিয়ে এসেছিলেন, ভ্রান্ত মিথ্যারোপকারীরা এগুলোকে কিভাবে গ্রহণ করেছিলো, তার সংক্ষিপ্ত একটি চিত্র আল্লাহ তায়ালা আমাদের সামনে উপস্থাপন করছেন। এরশাদ হচ্ছে, অতপর (নূহের পর) আমি অনেক কয়জন .............. (আয়াত ৭৪) সেসব রসূল (স.) তাদের সম্পৃদায়ের লোকদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন। কোরআনের আয়াত বলছে, ‘তারা যে দাওয়াতকে আগেই মিথ্যা বলেছিলো তাকে আর মেনে নিতে প্রস্তুত হলো না ।' এখানে একাধিক ব্যাখ্যার সম্ভাবনা রয়েছে। প্রথমত, তারা সুস্পষ্ট নিদর্শন ও প্রকাশ্য দলীল প্রমাণাদি আসার পূর্বে যেমনিভাবে মিথ্যারোপ করেছিলো এগুলো আসার পরও এমনিভাবে তারা মিথ্যারোপ ক'রলো। দ্বিতীয়ত, মিথ্যারোপকারীরা সর্বযুগে সর্বকালে একই সম্পৃদায়ভুক্ত হয়ে থাকে। কারণ তাদের স্বভাব এক ও অভিন্ন । সুতরাং তাদের পূর্ববর্তীরা যে বিষয়কে মিথ্যা সাব্যস্ত করেছে অথবা যে বিষয়ে তারা বলেছে যে, স্বয়ং পূর্ববর্তী পূর্ব পুরুষেরা যে ব্যাপারে মিথ্যারোপ করেছে তার প্রতি ঈমান আনা তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়, কারণ তারা তো তাদেরই লোক । তাদের স্বভাব এক । সুস্পষ্ট নির্দশন ও প্রমাণাদির ক্ষেত্রে তাদের ভূমিকা এক ও অভিন্ন । তারা সেসব নিদর্শনা দেখার জন্যে তাদের অন্তরকে উন্ুক্ত করে না এবং বিবেকের সাহায্যে সেগুলোতে চিন্তা ভাবনা করে হৃদয়ংগমও করে না । তারা সীমালংঘনকারী এবং হেদায়াতের ওপর অটল থাকা এবং মধ্যমপস্থার সীমা অতিক্রমকারী ৷ আল্লাহ তায়ালা চিন্তা ভাবনার জন্যে মানব জাতিকে যে বুদ্ধি বিবেক অনুভূতি দিয়েছেন, তারা সেটাকে কাজে লাগায়নি। বরং তাকে বিকলাংগ করে দিয়েছে। আর এর দরুন তাদের অস্তরসমূহ এবং তার সকল দ্বার রুদ্ধ হয়ে । ১৩ সলছভলল ০ কক লাল ১১ মলবিল ত VV. UOTIKTIUAD.D US VOL.CO
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।