নিসন্দেহে এ শক্তি হচ্ছে একমাত্র আল্লাহ পাকের ওপর ঈমান আনা । আর যে এ মহান সত্ত্বার ওপর ঈমান আনবে, সে এ গোটা দুনিয়ার ওপর প্রভাব বিস্তারকারী বৃহত্তম শক্তির উৎসের সাথে মিলিত হতে সক্ষম হবে। উপরোক্ত চ্যালেঞ্জ অহমিকা, হঠকারিতা কিংবা আত্মহত্যার কোনোটারই শামিল নয়। বরং এটা হচ্ছে বৃহত্তম শক্তির বিরুদ্ধে নিষপ্রভ এক দুর্বল শক্তির চ্যালেঞ্জ, এই শক্তি সর্বদাই ঈমানদারদের সামনে ক্ষীণ ও দুর্বল হয়ে পড়ে । যুগে যুগে এ পৃথিবীতে প্রেরিত নবী-রসূলদের জীবনীতে আল্লাহর পথে আহ্বানকারীদের জন্যে উত্তম আদর্শ স্থাপিত হয়েছে। তাই তাদের অন্তর কোনো পরিস্থিতিতে আস্থায় পরিপূর্ণ হওয়া উচিত । যে কোনো তাগৃতের মুখোমুখি তাদের একমাত্র রাববুল আলামীনের ওপরই ভরসা করা উচিত । আল্লাহর পথে আহ্বানকারীদেরকে এ তাগুত পীড়া দেয়া ছাড়া আর কোনো প্রকার ক্ষতি করতে পারবে না৷ এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা । এমন নয় যে, তিনি তার বন্ধুদেরকে সাহায্য করতে অক্ষম । এমনও নয় যে, তিনি তার বন্ধুদের হেফাযতের দায়িত্ব বাদ দিয়ে তাদেরকে তার শত্রুদের হাতে ছেড়ে দিয়েছেন। বরং এ পরীক্ষার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদেরকে ভালোভাবে যাচাই বাছাই করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ভালোরূপে জেনে নেয়া যে, বিপদাপদে তারা দ্বীনের ওপর কতোটুকু অটুট । অতপর জানা কথাই যে,কালের চাকা মোমেনদের পক্ষেই ঘুরবে ৷ তাদের সাহায্য ও প্রতিষ্ঠিত করার আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দা নূহ (আ.)-এর ঘটনা মানুষের সামনে বর্ণনা করে শুনাচ্ছেন। তিনি তার যুগের সমস্ত শক্তির সামনে নিমোক্ত দ্যর্থহীন স্পষ্ট চ্যালেঞ্জটি ছুড়ে মেরেছেন। চলুন আমরা কিছুক্ষণ সেই ঘটনার সাথে সাথে চলি এবং সেখান থেকে তার পরিণতিটাও প্রত্যক্ষ করি। এরশাদ হচ্ছে, (হা) যদি তোমরা (আমার থেকে) মুখ.............. (আয়াত ৭২) তোমরা যদি আমার নসীহত থেকে মুখ ফিরিয়ে নাও এবং দূরে সরে পড় এটা তোমাদের ব্যাপার । এতে আমার কোনো ক্ষতি হবে না । এমনও নয় যে, তোমাদের হেদায়াতের জন্যে আমি তোমাদের কাছে বিনিময় ও প্রতিদান চাচ্ছিলাম যে, তোমাদের মুখ ফিরিয়ে নেয়ার দরুন আমার প্রতিদান কিছুটা কমে যাবে। ‘আমার প্রতিদান তো আল্লাহর কাছে।' তোমাদের এই বিমুখতা এবং মুখ ফিরিয়ে নেয়া আমাকে আমার আকীদা বিশ্বাস থেকে বিন্দুমাত্র দূরে সরাতে পারবে না। কেউ স্বীকার করুক বা না করুক, আমার গোটা সত্তাকে আল্লাহর দরবারে পূর্ণ সমর্পণের জন্যে আদিষ্ট হয়েছি । ‘আমি যেন মুসলমান হিসাবেই থাকি ৷” আমি যখন উপরোক্ত হুকুমের সাথে আদিষ্ট হয়েছি, তখন আমি অনুগতদের অন্তর্ভুক্ত ছিলাম । অতপর কি ঘটেছিলো? নিমের আয়াতটি পড়লেই জামাদের সামনে তা স্পষ্ট হয়ে যাবে। এরশাদ হচ্ছে, ‘তারা তার প্রতি মিথ্যা আরোপ করেছে। ফলে আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় ছিলো সবাইকে রক্ষা করেছি এবং তাদেরকেই পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছি । আর যারা আমার আয়াতকে মিথ্যা বলেছিলো, তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছি ।' এখানে সংক্ষেপে হযরত নূহ (আ.) এবং কিশতীতে আরোহণকারী ঈমানদারদের মুক্তি লাভ, মোমেনদের সংখ্যা কম হওয়া সত্তেও যমীনে তাদের খেলাফতের দায়িত্ব দান এবং অবিশ্বাসীদের শক্তি ও সংখ্যা অধিক হওয়া সত্তেও তাদের পানিতে ডুবিয়ে মারার ঘটনা বর্ণিত হয়েছে। | ১০ সুক্া ইউনুশ ০১২৮) পান্থা ১> মনখিল ৩ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।