তাফসীর ফী যিলান্লিন্স ক্যোর আন প্রতি সর্বশেষ চ্যালেঞ্জ ছুড়ে মারা হলো । এ উপাখ্যানে কিশতি, তার আরোহী এবং তুফান সংক্রান্ত বিস্তারিত ঘটনা বর্ণনা করা হয়নি । কারণ এখানে উদ্দেশ্য হচ্ছে, নূহ (আ.)-এর পক্ষ থেকে তার বিরোধীদের সামনে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া, রসূল এবং তার নগণ্য অনুসারীদের পানিতে ডুবে মরা থেকে মুক্তি পাওয়া এবং অধিকসংখ্যক অবিশ্বাসীদের ধ্বংস হওয়ার কথা বর্ণনা করা । তাই স্থান এবং আলোচনার চাহিদানুসারে বিরাট ঘটনাকে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। অনুরূপভাবে সেই উপাখ্যানের বিস্তারিত বর্ণনাকে সংক্ষেপে তার সর্বশেষ পরিণতির টেনে আনা হয়েছে। এরশাদ হচ্ছে, (হে নবী) ওদের কাছে তুমি নূহের কাহিনী ............ (আয়াত ৭১) তোমাদের অবস্থা যদি এমন সংকীর্ণতার দ্বার প্রান্তে উপনীত হয়ে থাকে যে, তোমরা তোমাদের মাঝে আমার অবস্থিতি, আল্লাহর পথে তোমাদের আহ্বান করা এবং আল্লাহর আয়াত শুনিয়ে শুনিয়ে তোমাদের গাফলতি থেকে জাগিয়ে তোলা এসব কিছু তোমাদের কাছে অসহনীয় মনে হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের শরীকদের নিয়ে যা ভাল মনে কর তাই করো, আর আমি আমার প্রভুর ওপর ভরসা করে আমার রাস্তায় চললাম । আমি আমার একমাত্র আল্লাহর ওপর ভরসা করছি। আমি একমাত্র তারই ওপর ভরসা করলাম এবং তীরই কাছে আত্মসমর্পণ করলাম ৷ তিনিই আমার জন্যে যথেষ্ট- সাহায্যকারী । এখন তোমরা সবাই মিলে নিজেদের কাজ সম্পাদন করো এবং এতে তোমাদের শরীকদেরকে সমবেত করে নাও। তোমরা তোমাদের কাজ এবং পরিকল্পনার উৎসসমূহকে ভালভাবে চিন্তা ভাবনা করে বেছে নাও এবং তোমরা ও তোমাদের শরীকরা সম্মিলিতভাবে তার প্রস্তুতি গহণ করো। ‘যাতে তোমাদের মাঝে নিজেদের কাজের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় না থাকে ।' বরং তোমাদের অবস্থান সম্পর্কে নিজেদের অন্তরে স্পষ্ট ধারণা থাকে । তোমরা সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করেছ, তাতে যেন কোনো সন্দেহ সংশয় না থাকে, যাতে তার কোনো একটি দিকও তোমাদের দৃষ্টির আড়ালে না থেকে যায় এবং যাতে করে তার মাঝে কোনো প্রকার | ইতনস্তৃততা, কিংকৰ্তব্যবিমূঢ়তা ও পিছুটান না থাকে । ‘অতপর আমার সম্পর্কে যা কিছু করার করে ফেলো ৷” সুতরাং ব্যাপক চিন্তা ভাবনার পর আমার ব্যাপারে তোমরা যে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করেছো, তা বাস্তবায়ন করে ফেলো । ‘এবং আমাকে কোনো প্রকার অব্যহতি দিওনা ।' তোমরা আমাকে প্রস্তুতি নেয়ার অবকাশ ও সুযোগ দিও না । আমার পূর্ণ প্রস্তুতি হচ্ছে একমাত্র আল্লাহর ওপর ভরসা করা । নিসন্দেহে এটা জেদ বাড়ানোর চ্যালেঞ্জ । এ চ্যালেঞ্জ একমাত্র সেই দিতে পারে, যার দু'হাত শক্তিতে পরিপূর্ণ এবং যে তার প্রস্তুতির ব্যাপারে পূর্ণ আস্থাবান, যে তার শত্রুদেরকে তার ব্যাপারে উত্তেজিত করতে পারে এবং সে উত্তেজক উক্তির মাধ্যমে শত্রুদেরকে তার প্রতি আক্রমণ করার জন্যে উৎসাহিত করতে পারে । সুতরাং এ বিষয়টি ভেবে দেখা উচিত যে, নূহ (আ.)-এর কাছে কি. শক্তি এবং প্রস্তুতি ছিলো এবং তখনকার পৃথিবীর কোন শক্তি তার সাহায্যকারী ছিলো? এ প্রশ্নের জবাবে বলা হবে, নিসন্দেহে হযরত নূহ (আ.)-এর সাথে ঈমান নামক এক মহাশক্তি ছিলো, যার সামনে বিশ্বের সকল শক্তি ক্ষীন ও ম্লান হয়ে গিয়েছিলো । যার সামনে শত্রুদের আধিক্য নিস্পৃত ও দুর্বল হয়ে গিয়েছিলো । সর্বোপরি যার সামনে সকল প্রকার পরিকল্পনা বন্ধুদেরকে শয়তানের দোসরদের সামনে এমনিতেই ছেড়ে দিতে পারেন না। | ১০ সূরা ইউনুস (১২৭) _____ পারা >> মনসবিল ৩ WW. DOIKITAD.DIOZSpOT. TOM
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।