কভাফসীৰর ফী যিন্দাল্িন্স কোরআন এখানে হযরত ইউনুস (আ.)-এর সংক্ষিপ্ত ঘটনার অবতারণা করা হয়েছে। তার জনপদের লোকদের ওপর আল্লাহর পক্ষ থেকে আযাব নাযিল হওয়ার পূর্ব মুহুর্তে তারা তার ওপর ঈমান আনায় সেই নাযিল করা শাস্তি তাদের ওপর থেকে উঠিয়ে নেয়া হয় এবং পরে তারা ঈমান আনার বদৌলতেই বেচে যায়। পাশাপাশি এ ঘটনা রসূলের অস্বীকারকারীদের সামনে ঈমানের সৌন্দর্য চমৎকারভাবে উপস্থাপন করেছে, তারা যেন সে আযাব থেকে বাচতে পারে, এজন্যে তাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিলো । কোনো অবস্থায় যেন তাদের পরিণাষ হযরত নূহ এবং হযরত মূসা (আ.)-এর ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়ের পরিণামের মতো না হয় । পূর্বের অধ্যায়ে আল্লাহ তায়ালা তার প্রিয় রসূল মোহাম্মদ (স.)-কে এ মর্মে নির্দেশ দেন যে, তিনি যেন সে সব লোকের পরিণাম সম্পর্কে ঘোষণা দেন যারা আল্লাহর ওপর মিথ্যা দোষারোপ করে এবং তার সাথে শরীক করে। এরশাদ হচ্ছে, (হে নবী) তুমি বলো, যারা আল্লাহ তায়ালা সম্পর্কে ............... (আয়াত ৬৯-৭০) আল্লাহ তায়ালা রসূলে কারীম (স.)-কে এমর্মে সান্তনা দেয়ার পর ওপরের নির্দেশটি এসেছে’ হে নবী, তাদের কথায় দুঃখ নিয়ো না। আসলে সমস্ত ক্ষমতা আল্লাহর এবং যারা আল্লাহর বন্ধু, তাদের না কোনো ভয় ভীতি আছে, না তারা হতাশ হবে ।' তারপর আল্লাহর পক্ষ থেকে রসূলের ওপর নতুন নির্দেশ এসেছে, তা হচ্ছে, তিনি তার উম্মতের কাছে নূহ (আ.)-এর কাহিনী বর্ণনা করে শুনাবেন, যে কাহিনীর ভেতরে রয়েছে নূহ (আ.)-এর স্বীয় উম্মতকে চ্যালেঞ্জ করা, যারা তার ওপর ঈমান এনেছে, তাদের আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়া, পরে ঈমানদারদের যমীনে স্থলাভিষিক্ত করা সর্বোপরি শক্তিশালী এবং অধিক হওয়া সত্তেও অস্বীকারকারীদের ধ্বংস হয়ে যাওয়া সংক্রান্ত বিবরণ । এই সূরা এবং এর আলোচ্য বিষয়ের সাথে উপরোক্ত ঘটনাবলী সম্পর্ক সুস্পষ্ট । কোরআনে হাকীম কোনো বিশেষ ঘটনার অবতারণা নির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখেই পেশ করে। একই ঘটনার অবতারণা যখন বিভিন্ন স্থানে করা হয় তখন তা বিভিন্ন ঢং ও বাচনভঙ্গিতে উপস্থাপন করা হয়, যা একান্ত সে স্থানেরই উপযোগী ৷ কোনো সুদীর্ঘ ঘটনা এ কাহিনীর অন্তর্গত বিভিন্ন উপাখ্যান একস্থানে এমনভাবে উপস্থাপন করা হয়, যা হয় সে স্থানের জন্যেই বিশেষ উপযোগী । আবার সেই একই ঘটনা, অপরস্থানে ভিন্ন উপাখ্যান উল্লেখ করা হয়। কারণ সেই স্থানেরই জন্যে সেই উপাখ্যানই উপযোগী ৷ আমরা হযরত নূহ (আ.) ও মূসা (আ.)-এর ঘটনা এবং হযরত ইউনুস (আ.)-এর ঘটনার প্রতি যদি তাকাই, তাহলে দেখতে পাই যে, তাদের সম্পৃদায়ের লোকেরা তাদের যে রূপ নিয়ে হাযির হয়েছিলো, আরবের মোশরেকরাও রসূল (স.) ও তার প্রতি ঈমান আনয়নকারী মুষ্টিমেয় কিছু মুসলমানের সাথে সেই ভূমিকায় নিয়েই হাযির হয়েছে। সে দিক থেকে উভয় ঘটনার মাঝে চমৎকার মিল খুঁজে পাওয়া যায়। যেমনিভাবে পূর্ববর্তী নবী ও তাদের অনুসারীরা সংখ্যায় নগণ্য হওয়া সত্তেও ক্ষমতাধর শাসক ও তাদের অনুগতদের বিকর্ুদ্ধে অটল ছিলো, তেমনিভাবে রসূল (স.) ও তার অনুসারীরা বীরত্বসহকারে শেরেকপন্থী শাসক ও তাদের অনুগামীদের মুখোমুখি হয়েছিলেন। আমরা এখানে বিভিন্ন ঘটনা, এদের টীকা টিপ্সনী ও উপসংহারের মধ্যকার সম্পর্কও খুঁজে পাই । জ্ঞাহেন্সী সমাজের প্রতি নুহু (আ.)-এর চ্যান্লেঞ্জ (হে নবী) ওদের কাছে তুমি নূৃহের কাহিনী ......... (আয়াত ৭১-৭৩) হযরত নূহ (আ.)-এর ঘটনার যে উপাখ্যানটি এখানে উপস্থাপন করা হচ্ছে এটি হচ্ছে এ পর্যায়ের সর্বশেষ উপাখ্যান । দীর্ঘ সতকীর্করণ, ভীতি প্রদর্শন ও উপদেশ দানের পরও যখন নূহের সম্পৃদায় তার প্রতি মিথ্যারোপ করলো, তখন ওপরের আয়াতগুলোতে আল্লাহর পক্ষ হতে তাদের
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।