কোনো পরিস্থিতিতে কঠোর সংগ্রাম করার সময়ে এবং দুর্বোধ্য কোনো অবস্থার কাছে এ আকীদা আত্মসমর্পণ করতে দেয় না । পুনরায় জীবিত হয়ে উঠে আল্লাহর সামনে সবাইকে হাযির হতে হবে৷ রোয হাশরের সেই ময়দানে শরীয়তের হুকুম মতো জীবন যাপন করা হয়েছে কিনা সে বিষয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। সবাইকেই প্রশ্ন করা হবে, কারণ শরীয়তের আইন মেনে চলার ব্যাপারে সবাই দায়িত্বশীল । সব বিশ্বাসের ভিত্তিতেই মানুষে মানুষে সুষ্ঠু সম্পর্ক সৃষ্টি হয়- তাদের এ সুন্দর সম্পর্কের কারণেই গড়ে ওঠে তাদের ও আল্লাহ রব্বুল আলামীনের মধ্যে নিবিড় সম্পর্ক । তাই এরশাদ হচ্ছে, ‘বলে দাও (হে রসূল), নিশ্চয়ই যারা আল্লাহ তায়ালা সম্পর্কে নানা প্রকার মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে, কিছুতেই তারা সফলতা লাভ করবেনা ।' অর্থাৎ তারা কোনো প্রকার সফলতা পাবে না সেই মহা ভয়ংকর দিনে, যখন কেউ কারো আপন হবে না এবং সবাই 'হায়’-‘হায়' রব বলে ডাক ছাড়বে তারা না নিজেদের দলের মধ্যে সাফল্যমন্ডিত হবে, আর না জীবনের পথে চলতে গিয়ে কোনো সফলতা লাভ করবে। এভাবে দুনিয়া ও আখেরাতের কোনো স্থানেই তারা সফল হবে না। আর আসল কৃতকার্যতা তো আসতে পারে একমাত্র আল্লাহর দেয়া জীবন পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করার মাধ্যমেই, যা তাদেরকে কল্যাণের দিকে এগিয়ে দেবে, মানব জাতির উন্নৃতি বিধান করবে, সমাজকে সংশোধন করবে, জীবনকে করবে সমৃদ্ধ এবং অগ্রগতির দিকে এগিয়ে দেবে। এটা দ্বারা তারা মানবতার মূল্যবোধকে ধ্বংস করে শুধু বস্তুগত উন্নতি বিধানই করবে এবং মানুষকে জীবজস্তুর মনোভাবের দিকে ফিরিয়ে দিয়ে মানবতাকে পেছনের দিকে ঠেলে দেবে। এভাবে যে সফলতা আসবে তা হবে বাহ্যিক ও সাময়িক সফলতা । এ ধরনের সফলতাকে আলিংগন করলে তা হবে মানব জাতির পূর্ণাংগ সফলতা থেকে মুখ ফিরিয়ে নেয়ার শামিল । পূর্ণাংগ সফলতা তো সেই সফলতা, যা তার প্রকৃতিকে পৌছে দিতে পারে সৌন্দর্য ও সভ্যতার চূড়ান্ত পর্যায়ে । তাই এরশাদ হচ্ছে, দুনিয়ার জীবনে পাবে তারা সুখ সম্পদ । তারপর আমি ঘোষণা করছি, এরপর আমারই কাছে তাদের ফিরে আসতে হবে, তারপর যে কুফরী তারা করেছে, তার শাস্তি স্বরূপ আমি তাদেরকে কঠিন আযাবের স্বাদ গ্রহণ করাবো- এটাই তাদের উপযুক্ত পুরঙ্কার ।' অর্থাৎ দুনিয়ার যা কিছু সম্পদ তা নিতান্তই সাধারণ, তা ক্ষণস্থায়ী এ জীবনের অল্প কিছু দিনের জন্যেই । মৃত্যুর সাথে সাথে সম্পদের সাথে এ সম্পর্কের অবসান ঘটবে । কারণ আখেরাতে যে সম্পদ কাজে আসবে তার সাথে এর কোনো দূরের সম্পর্কও নেই । এর পরিণতি হচ্ছে ‘কঠিন আযাব’ ৷ এটা হচ্ছে আল্লাহর সেই বিধানের অন্তর্গত যার অধীনে সবাই রয়েছে এবং যা মানুষকে সেই সুমহান মর্যাদার স্তরে উন্নীত করবে, যা মানব জাতির জন্যে উপযোগী । ৩ লল হভলল টে লালন ১ লিল ত VWW.DOIKIAD.DLOoSSpot.com
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।