[| ভতাফ্সীক্ব ফী যিলালিল কোক্বআন | দ্বারা প্রথমত বান্দার কাছে আল্লাহর যে অধিকার যে সে তার পবিত্রতা ঘোষণা করবে এবং তাকে তাযীম করবে ‘তিনি সন্তান গ্রহণ করেছেন’ বলায় তার এ হক নষ্ট করা হয়, কারণ সন্তান গ্রহণ করার এ খাসলাতটি জানায় যে তার লয় আছে, অক্ষমতা আছে, ক্রটি আছে এবং কিছু দোষ আছে নাউযু বিল্লাহ । মহান আল্লাহ তায়ালা এসব দোষ ক্রটি থেকে সম্পূর্ণ মুক্ত, আর সৃষ্টি ও সৃষ্টার মধ্যে পিতা পুত্রের সম্পর্কের কথা এক মারাত্মক গোমরাহী পথত্রষ্টতা। এ আচরণ দ্বারা মানুষের জীবনের নানাবিধি সম্পর্ক ও তাদের যাবতীয় লেনদেনকে বিভ্রান্তিকর করে তোলা হয়। এ ধরনের সম্পর্কের চিন্তা দ্বারা তার প্রত্যেকটা কাজ সীমালংঘনের শামিল হয়ে যায়। আর দেখা গেছে, প্রত্যেক যামানাতেই ধর্মযাজকরা নিজেদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে আল্লাহ তায়ালা সম্পর্কে এ ধরনের বহু মিথ্যা ও বানোয়াট কথা চালু করেছে এবং মূর্তিপূজা প্রবর্তনের মাধ্যমে তারা নিজেদের ক্ষমতাকেই প্রতিষ্ঠিত করেছে। তারা এসব নতুন নতুন প্রথা (বিদায়াত) চালু করে গীর্জা বা ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃত্ব কায়েম করেছে। তারা আল্লাহর সাথে ফেরেশতাদেরকেও কন্যা হওয়ার সম্পর্কের কথা জানির্য়ছে অথবা দেখা গেছে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহর পুত্র আখ্যা দিয়ে আল্লাহর সাথে তার বাপ বেটার সম্পর্ক নিরূপণ করেছে। এ হচ্ছে এক মারাত্মক অপরাধের ইতিহাস । এর থেকেই গড়ে উঠেছে শেরেকের সমস্যা, গড়ে উঠেছে ঈসা (আ.)-এর নামে গীর্জার প্রাধান্য । যেহেতু (কাল্পনিক) পিতার সম্মানের কারণেই তার সন্মান মনে করা হয়েছে) পিতা-পুত্রের এই কাল্পনিক সম্পর্ক শেষ পর্যন্ত জীবনের সর্ব পর্যায়ে প্রভাব বিস্তার করে ঈসায়ী ধর্মের অনুসারীদেরকে সত্য পথ থেকে বহু দূরে সরিয়ে দিয়েছে এবং তাদের জীবনকে বিপর্যস্ত করে ফেলেছে । সেখানে জ্ঞান বুদ্ধি বিবেক কোনো কিছুই আর কাজ করতে পারেনি। সুতরাং আন্মাহর পুত্র গ্রহণের প্রশু শুধুমাত্র চিন্তা ক্ষেত্রেই বিপর্যয় ডেকে আনেনি, বরং মানুষের গোটা জীবনকে করেছে দিশেহারা । সেখানেও ক্ষমতার ভাগাভাগি করে নেয়া হয়েছে। সৃষ্টার ক্ষমতার কিছু অংশ সৃষ্ট মানুষ হাসিল করেছে বলে মেনে নেয়া হয়েছে এবং এভাবে ক্ষমতার ভাগাভাগি সমাজ জীবনে বহু অন্যায়, অনাচার, অবিচার সৃষ্টি করেছে, যার ফলে সমাজে নেমে এসেছে ব্যাপক বিপর্যয় ও অশান্তি । এর ফলে মানুষ বস্তুকেন্দরিক হয়ে গেছে এবং চরমভাবে হারিয়ে ফেলেছে মানবতাবোধ । এরপর মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের ইসলামী আকীদার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছে, যেহেতু এ আকীদার মধ্যে কোনো সন্দেহ বা অস্পষ্টতা নেই । আল্লাহ তায়ালা সবার সৃষ্টিকর্তা, তিনি চিরস্তন, তিনি অমর, তীর কোনো সনম্তান্রে প্রয়োজন নেই । আর তার ও গোটা মানবমন্ডলীর মধ্যে সম্পর্ক হচ্ছে সৃষ্টা ও সৃষ্টির সম্পর্ক- এর থেকে কেউই ব্যতিক্রম নয়! সৃষ্টিজগত, জীবন এবং জীবস্ত সকল প্রাণী অমোঘ নিয়মে বাধা । এ নিয়ম কেউই ভাংতে পারে না। এ নিয়মের ব্যতিক্রমও কেউ হতে পারে না, এ নিয়মকে উপেক্ষা করে কেউ কারো সাথে অতিরিক্ত সম্পর্ক স্থাপন করতে পারে না। সুতরাং যে স্বেচ্ছায় ও খুশী খুশীতে এ নিয়ম মেনে চলে, অবশ্যই সে সাফল্যমন্ডিত হয়, আর যে এ নিয়ম লংঘন করতে চায়, সে সঠিক পথ থেকে দূরে চলে যায় এবং নানা প্রকার ক্ষতির সম্মুখীন হয়। এব্যাপারে সকল মানুষের অবস্থা একই প্রকার এবং সবাইকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কেউই সেদিন শাফায়াতকারী হবে না এবং কেউই সে দিন তীর শরীক থাকবে না। সবাইকে কেয়ামতের দিন একাকী হাযির হতে হবে এবং প্রত্যেককেই তার নিজের কর্মফল দেয়া হবে। আর তোমার রব কারো প্রতি যুলুম করবেন না। ইসলামের এ বিশ্বাস অত্যন্ত ব্যাপক ও সুস্পষ্ট, এ বিশ্বাসের মধ্যে কোনো ভুল ব্যাখ্যা দান করার কোনো ক্ষেত্র বা কোনো সুযোগ নেই । জীবনের অসংখ্য বন্ধুর গিরি সংকটে বা কঠিন সুক্পা ইউনুস 0 9০০০ Los) _ত্আক্লা ১৯ মলখিনল্ল ৩ ৈ LAA AAATYIAD TOD 7S Spot: V
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।