যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

অর্থে সকল প্রকার দুর্বলতা ও অভাব থেকে মুক্ত । তিনি সেই সকল প্রয়োজনের উর্ধে, যার বর্ণনা ইতিপূর্বে দেয়া হয়েছে, উর্ধে তিনি সেই সকল প্রকার প্রয়োজনের, যার কল্পনা আমরা করতে পারি আর যার কল্পনা আমরা করতে পারি না। সন্তানের অস্তিত্বের প্রয়োজন যে সব কারণে হয়ে থাকে সে সব থেকে তিনি সম্পূর্ণ পবিত্র । আর জীবনের জন্যে তো প্রয়োজন সেই সব জিনিসের যার কারণে মানুষ জীবিত থাকে । সুতরাং এটা পরিষ্কার যে, সৃষ্টির মধ্যে কোনো জিনিসকে বিনা উদ্দেশ্যে, বিনা প্রয়োজনে বিনা যুক্তিতে এবং বে-ফায়দাও পয়দা করা হয়নি । যা কিছু আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে আছে, সকল বস্তুই তার শাসনাধীন, আর যে সব জিনিসের জন্যে সন্তানের সাহায্য দরকার, আন্পাহ সোবহানাহু ওয়া তায়ালার সেই সব জিনিসের মধ্যে কোনোটারই কোনো প্রয়োজন নেই । সুতরাং সন্তান আল্লাহর জন্যে ফায়দাবিহীন ও অর্থহীন, বরং তার সন্তান থাকার কথা বলাটা তার জন্যে একটা উপহাস বৈ আর কিছুই নয়। এসব বে-ফায়দা জিনিস থেকে আল্লাহ তায়ালা পবিত্র! কোরআনুল কারীম আল্লাহর প্রকৃতি, তার স্বভাব এবং তার সম্পর্কে যে কোনো ধারণা দান করা থেকে বিরত থেকেছে। মানব প্রকৃতির মধ্যে যা কিছু কল্পনা করা যায় আল্লাহ তায়ালা তার উর্ধে । অবশ্য যুক্তিবাদীরা তার অস্তিত্ব বুঝার জন্যে বহু চিন্তা ভাবনা করেছে, অপরদিকে দার্শনিকরাও তাকে বুঝার জন্যে এবং তীর কাজ সম্পর্কে ধারণা লাভ করার জন্যে বহ গবেষণা করেছে, কিন্তু তাদের সকল প্রকার প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। যেহেতু তিনি মানব প্রকৃতি তথা সৃষ্টি জগতের সকল প্রাণীর প্রকৃতি থেকে সম্পূর্ণ উর্ধে । মানুষের ধারণা কল্পনা তো তার আশেপাশের দৃশ্যমান বস্তু ও জীব জানোয়ারদেরকে কেন্দ্র করেই গড়ে ওঠে ৷ তার কল্পনাশক্তি অদৃশ্য কোনো কিছু সম্পর্কে কিইবা করতে পারে। বাস্তব অবস্থার এ চিত্রকে তুলে ধরে আমরা মহান স্ৃষ্টা সম্পর্কে আলোচনা শেষ করতে চাই এবং আশা করা যায় এতোটুকু আলোচনা দ্বারা আল্লাহ রববুল আলামীনের সন্তান গ্রহণ করার অবাস্তব চিন্তা পরিহার করতে মানুষ সক্ষম হবে এবং তারা চির অভাবমুক্ত আল্লাহ সম্পর্কে আর তাদের কল্পনার ঘোড়াকে ছুটানো থেকে বিরত হবে, যেহেতু তার উপযুক্ত ও সাধারণ মানুষের জন্যে বোধগম্য পরিচয় হচ্ছে, তিনি আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সবকিছুর এবং সবার মালিক । তার এ পরিচয় দানের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন তার সাধ্যের বাইরের বিষয়ে খামাখা চিন্তা করা থেকে বিরত হয়ে যায় এবং অবাস্তব ও অসম্ভব বিষয়ের ওপর তর্ক বিতর্ক করা পরিহার করে, তাদের পক্ষে সহজে বোধগম্য ও গ্রহণযোগ্য বিষয়াদি নিয়ে যেন মাথা ঘামায় । এরপর আল্লাহ রব্বুল আলামীন তাদেরকে বাস্তব সত্যের মুখোমুখি দাড় করিয়ে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে, তারা যে সব অলীক বিষয়ের দাবী করছে তা প্রমাণ করার মতো কোনো যুক্তি বা দলীল তাদের কাছে নেই । দলীল অর্থ ক্ষমতার প্রতীক, আর যেহেতু ক্ষমতা একমাত্র আল্লাহর- এজন্যে দলীল পেশ করার অধিকার ও সক্ষমতা একমাত্র তারই রয়েছে এবং তিনিই একমাত্র শক্তিশালী ৷ যে দাবী তোমরা করে থাক তা প্রমাণ করার মতো নেই তোমাদের কাছে কোনো সনদ অর্থাৎ তোমরা যে সব কথা বলছো, তা প্রমাণ করার মতো নেই তোমাদের কাছে কোনো যুক্তি বা কোনো দলীল নেই, যার দ্বারা তোমরা তোমাদের দাবীকে সাব্যস্ত করতে পারো। এরপর বলা হচ্ছে, ‘তোমরা কি বলছো এমন সব কথা, যা (প্রকৃতপক্ষে) তোমরা জানো না ।' অর্থাৎ মানুষের পক্ষে অজানা কোনো বিষয় সম্পর্কে কথা বলা এক ব্যর্থ প্রয়াস ছাড়া আর কিছুই নয়, যা কোনো বুদ্ধিমান লোকের জন্যে শোভা পায় না। এমতাবস্থায় সৃষ্ট এক জীব মানুষ অসীম মালিক প্রভু ও সকল ক্ষমতার আধার আল্লাহ তায়ালা সম্পর্কে না জেনে কথা বলার দুঃসাহস করে কেমন করে! এটা শুধু অপরাধই নয়, বরং সকল অপরাধের বড় অপরাধ এটা । এর

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।