যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

[_ াফসীর কী যিলালিল কেন্মআন আবার চিন্তা করে দেখুন, মানুষের বয়স বাড়ে, সে বৃদ্ধ হয় এবং ক্রমান্বয়ে বয়সের ভারে দুর্বল হয়ে পড়ে । আর সন্তান মানেই হচ্ছে বার্ধক্যজনিত দুর্বলতার বিকল্প যুবশক্তি । এ যুবশক্তি তখন তার কাজে আসে, যখন সে বার্ধক্যজনিত দুর্বলতার কারণে শক্তি হারিয়ে ফেলতে চায়, নুয়ে পড়ে এবং সাহায্যের মুখাপেক্ষী হয়ে যায়। আল্লাহর সন্তান থাকলে তাকেও তো এমনি সব দুর্বলতা ও বার্ধক্যজনিত শক্তিহারা হওয়ার অবস্থা মেনে নিতে হবে এবং মানতে হবে যে, তার জীবনেরও একটা শেষ আছে । মানুষ তার সীমাবদ্ধ পরিবেশের মধ্যে টিকে থাকার জন্যে চেষ্টা সাধনা করে, জীব জানোয়ার ও মানুষের মধ্যে তাদের যেসব দুশমন আছে, তারাও নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে সংথাম করে চলেছে । তাদের বেচে থাকার প্রয়োজনে, পারস্পরিক সহযোগিতার প্রয়োজন আছে, আর সত্য বলতে কি, এসব অবস্থায় সম্তানরাই সব থেকে বেশী সাহায্য করতে পারে। আর মানুষ বেচে থাকার জন্যে প্রাণপণ চেষ্টা-সাধনা করে যে সম্পদ সংগ্রহ করে, তা আরো বাড়াতে চায়- এটাই তার প্রকৃতির ধর্ম । সম্পদ আহরণের উদ্দেশ্যে যে চেষ্টা সে করে, তাতে সম্তানই তাকে সব থেকে বেশী সাহায্য করে....... এভাবে পৃথিবীতে মানুষের বসতি টিকিয়ে রাখার জন্যে আল্লাহ রব্বুল আলামীন নানা প্রকার ব্যবস্থা করে রেখেছেন। অবশেষে মানুষের পৃথিবী থেকে বিদায় গহণের নিদিষ্ট সময় এসে যায় এবং আল্মাহ তায়ালা তার পূর্ব ফয়সালা অনুযায়ী সেই নির্দিষ্ট সময়ে তাকে দুনিয়া থেকে তুলে নেন। কিন্তু, যিনি সৃষ্টিকর্তা, যিনি সর্বশক্তিমান, যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি, যার নিজের কোনো ক্ষয় ও লয়, যিনি আদি ও অনস্ত, ওপরে বর্ণিত মানুষের ওইসব চাহিদার কোনোটাই তার নেই, নেই তীর কোনো সাহায্যের প্রয়োজন, নেই বার্ধক্য তার পাশে দাড়িয়ে তাকে সাহায্যের কোনো প্রয়োজন, কোনো সাহায্যকারীরও তার কোনো দরকার নেই, নেই তার কোনো ধন দৌলতের প্রয়োজন । আর বিপদ আপদে তাকে রক্ষা করা বা তার কাজে আসার কোনো প্রশ্নই আসে না। সৃষ্টির জন্যে প্রয়োজনীয় এসব জিনিসের সাথে সৃষ্টা মহান আন্পাহর কোনো সম্পর্ক নেই । এসব কারণেই সম্ভান গ্রহণ করার তার আর কোনো প্রয়োজনই থাকে না । কারণ সর্বশক্তিমান আল্লাহ তায়ালা স্বয়ং সম্পূর্ণ- বাইরের কোনো কিছুরই তার কোনো প্রয়োজন নেই, যে কারণে সন্তান দরকার হতে পারে। আর মানুষের জন্যে আল্লাহ তায়ালা সম্ভান গ্রহণ ও সন্তান পয়দা হওয়ার ব্যবস্থা এ জন্যেই রেখেছেন যে, তাদের প্রকৃতির মধ্যে তিনি এমন কমতি এবং এমন দুর্বলতা রেখে দিয়েছেন যে, সেগুলো পূরণ করার জন্যে সন্তানের প্রয়োজন। কোনো মানুষের সন্তান আগমন অবশ্যই এ প্রয়োজনের কারণেই-- এটা কোনো এলোমেলো ব্যবস্থা নয়, সম্ভান আগমন নয় কারো কোনো খামখেয়ালীর ফসল । ইচ্ছা করলেই কেউ সম্ভান পেতে পারে না এবং একইভাবে ইচ্ছা করলেই কেউ সন্তান আসার পথ বন্ধ করে দিতে পারে না । পূর্ব পরিকল্পিত ও সুনিয়স্ত্রিত ব্যবস্থার অধীনেই সন্তান আগমনের এ প্রক্রিয়া পৃথিবীর বুকে বরাবর চলে এসেছে। একারণেই ওই জলজ্যান্ত ও ডাহা মিথ্যা কথার জওয়াব দেয়ার প্রয়োজনে বলা হচ্ছে, ‘ওরা বলেছে, আল্লাহ তায়ালা সন্তান গ্রহণ করেছেন ..... তিনি। মহা পবিত্র তিনি (যাবতীয় দুর্বলতার উর্ধে তিনি) ...... তিনি সর্ব প্রকার অভাব থেকে মুক্ত, আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব তো তারই !' মহা পবিত্র তিনি! এ ভুল ধারণা, এ মিথা বুঝা এবং এ অলীক কল্পনা থেকে তাঁর মহান সত্ত্বার পবিত্রতা ঘোষণাকল্পে বলা হচ্ছে, তিনি মহাপবিত্র! যাবতীয় অভাবের উর্ধে তিনি । তিনি যে কোনো 2০ সুস্া ইউনুস ০ boili 9045394 €944- “না 2১> সঅনখিল ৩

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।