রহস্যরাজির কথা! আর এমনি করে মানুষ এ পর্যন্ত সৃষ্টির ভাষা সম্পর্কে অজ্ঞই রয়ে গিয়েছিলো পরিশেষে আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলো তাদের চোখ খুলে দিলো, যার ফলে এখন মানুষের কাছে সৃষ্টির রহস্যরাজির বহু জট খুলে গেছে। অনাগত ভবিষ্যতে জ্ঞান বিজ্ঞানের এই উৎকর্ষ সাধন হবে- একথা রব্বুল আলামীন জানতেন বিধায় মহা জ্ঞানী এবং সব কিছু ব্যাপারে ওয়াকেফহাল আল্লাহ তায়ালা তাদেরকে সম্বোধন করে আল কোরআনের মধ্যে এ রহস্যরাজির কথা বলেছেন। এজন্যে এর ভাষায় রয়েছে সেই নতুনত্ব, সেই অর্থের ব্যাপকতা, সেই রহস্যের সন্ধান এবং বিশ্ব প্রকৃতিকে বুঝার জন্যে সেই সব সূক্ষ্ম কথা, যা ইতিপূর্বে অবতীর্ণ কোনো গ্রন্থের মধ্যে ছিলো না বা নেই । আর জ্ঞান-বিজ্ঞানের যতো উন্নতি হচ্ছে, ততো বেশী এ রহস্যরাজির দুয়ার মানুষের কাছে উন্মোচিত হয়ে চলেছে। আর যতো বেশী মানুষ এসব রহস্য জানতে পারছে, ততো বেশী তাদের ঈমান পোখতা হয়ে চলেছে, আর ততো বেশী আদিগন্ত পরিব্যাপ্ত আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার নূরের ঝলক মানুষকে মুগ্ধ করে চলেছে। আল্লাহর ডভপর কাফের সোশকেকদের মিথ্যা অপবাদ মিথ্যা যে কথাটা তৈরী করে আল্লাহর সাথে ও তার কাজে অংশীদার মনে করা হয় তা হচ্ছে, মহান আল্লাহ তায়ালা পুত্ৰ সন্তান খহণ করেছেন। অপরদিকে আরব মোশরেকরা মনে করতো ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান । আলোচ্য এই অধ্যায়ের শেষের দিকে শেরেক ও মিথ্যা বানোয়াট কথার আলোচনা দিয়ে শুরু করে আল কোরআন তার নিজস্ব বিশেষ ভংগিতে এ অপরাধের পরিণতিতে যে ভীষণ. শাস্তি রয়েছে, তার বর্ণনা দিয়ে শেষ করেছে। এরশাদ হচ্ছে, | ‘ওরা বললো, আল্লাহ তায়ালা পুত্র সন্তান গ্রহণ করেছেন, অবশ্যই তিনি এসব দুর্বলতা থেকে পবিত্র, তিনি চির মুখাপেক্ষীহীন। আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সেসব কিছুর একচ্ছত্র মালিক তো একমাত্র তিনি........... তারপর তাদেরকে আমি স্বাদ গ্রহণ করাবো অত্যন্ত কঠিন আযাবের, যে কুফরী তারা করেছে তার শাস্তি হিসাবে আসবে এ কঠিন আযাব । যে আল্লাহর পুত্র সম্ভান আছে- এটা একটা সাধারণ বিশ্বাস । এধরনের একটা বিশ্বাস ওই সব দুর্বল মানুষের মধ্যে জন্ম নেয়, যাদের দৃষ্টিতংগি একটা নিদিষ্ট সীমা পার হতে পারে না, তারা মহান আল্লাহর সীমাহীন শক্তি ক্ষমতা ও মর্যাদা সম্পর্কে চিন্তা করতে অক্ষম হয়ে গিয়ে এধরনের একটা ভুল চিন্তার মধ্যে পড়ে গেছে। তারা তাদের নিজেদের সীমাবদ্ধ অস্তিত্বের ওপর কল্পনা করে .| ধরে নিয়েছে যে, মানুষ যেমন আদর মহব্বতের ধন হিসাবে পুত্র সন্তান কামনা করে, যদিও ইচ্ছা মতো তারা তা পেতে পারে না, কিন্তু আল্লাহ তো সর্বশক্তিমান, তিনি অবশ্যই পুত্র সন্তান রাখার অধিকারী এবং অবশ্য নিজ খাহেশমতো উপযুক্ত পুত্র সন্তান তিনি গ্রহণ করতে পারেন। আসলে এ চিন্তা মানুষের সীমাবদ্ধ কল্পনাশক্তির ফসল । কিন্তু দুর্বল এসব মানুষ আর একটু অগ্রসর হয়ে এতোটুকু চিন্তা করতে পারেনি যে, মহান, চিরস্তুন ও সর্বময় ক্ষমতার মালিকের সন্তান তো সে হতে পারে না, যে মানুষের মতোই ক্ষয় ও লয়ের শেকলে বাধা। মানুষের তো মৃত্যু আছে এবং জীবন তাদের একটা নির্দিষ্ট সীমার অধীন । এহেন সীমাবদ্ধতার জালে আবদ্ধ কোনো সৃষ্ট জীবকে তিনি তার সাহায্যের জন্যে সন্তান হিসাবে গ্রহণ করলে তো একথা মেনে নিতেই হবে যে, তার সাহায্যের জন্যে কোনো সন্তান প্রয়োজন, আর তা মানলে তিনি চির অভাবমুক্ত, তিনি পরমুক্ষাপেক্ষীহীন- এসব কথা আর বলা যাবে না । বলা যাবে না যে, তিনি সর্বশক্তিমান । | ১০ সূল্া হউনুস ০০০১ boil i000) 20204 ০০44 “রা ১১ মনবিল ৩
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।