তাফসীর ফী যিন্দান্পিন্স কোর্স আন শরীক বানিয়ে, তাকে বাদ দিয়ে যারা অন্যদেরকে সাহায্যের জন্যে ডাকছে, তারা কিসের ওপর আছে!” এরা তো (আল্লাহর ক্ষমতায়) কল্পিত অংশীদার । প্রকৃতপক্ষে আল্লাহর ক্ষমতায় কারো কোনো অংশীদারিত্ব নেই । তারা নিজেরাই তো গোলাম, আল্লাহর ক্ষমতার মধ্যে ওদের কোনো অংশ আছে বলে ওরা যা মনে করে তা নিছক একটা আন্দাজ মাত্র, hdl dl ah Ll dh 2 nd বিশ্বাস করে না। তাই এরশাদ হচ্ছে, ‘ওরা নিছক আন্দাজ অনুমানের অনুসরণ করছে। প্রকৃতপক্ষে এটা ওদের কল্পনা ছাড়া আর কিছুই নয়। ওরা শুধু কল্পনা বিলাসিতাই করে চলেছে ।' দিন ও ব্লাত সৃষ্টি আল্লাহুন্ব এক্ অপার কর্মম্ণা এরপর, বিশ্বের বুকে বিরাজমান আল্লাহর কুদরতের আরো কিছু নিদর্শনের দিকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যেগুলোর দিকে সচরাচর মানুষ খেয়াল করে না এবং স্বরণ করানো হলেও বারবার গাফেল হয়ে যায়। এরশাদ হচ্ছে, ‘আর তিনিই তো তোমাদের জন্যে রাত্রিকে বানিয়েছেন যাতে করে তোমরা (পরম সুখে নিদ্রা গিয়ে) শাস্তি পাও এবং দিনকে বানিয়েছেন দেখার জন্যে । অবশ্য এর মধ্যে বহু নিদর্শন রয়েছে সেই জাতির জন্যে, যারা শোনে (বুঝতে চায় ও যারা তাদের বুদ্ধিকে কাজে লাগায়) । আর অবশ্যই এটা সত্য কথা যে, আল্লাহ তায়ালাই মানুষকে গতিদান ও বিশ্রামের মাধ্যমে শাস্তি দান করার মালিক । তিনিই তো রাতের বেলায় বান্দাকে ঘুমানোর ব্যবস্থা দিয়ে শাস্তি দান করেছেন। আর দিনকে বানিয়েছেন দেখে শুনে কাজ কর্ম করার সময় হিসাবে । তিনি তাদেরকে যে দৃষ্টিশক্তি দান করেছেন, সেই শক্তিকে ব্যবহার করে তারা চলাফেরা ও কাজকর্ম করে ...... কাজকর্ম করার জন্যে নড়াচড়ার শক্তি ও নিদ্রার মাধ্যমে শাস্তিপ্রাপ্তির নেয়ামত দান করার চাবিকাঠি একমাত্র তার হাতেই রয়েছে। তিনিই মানুষকে পরিচালনা করতে সক্ষম এবং মানুষের দ্বারা মানুষের উপকার করানোর মালিকও তিনি। আর তার প্রিয়পাত্র ও বন্ধু এবং সকল মোমেন ব্যক্তিদের ওপর মোহাম্মদ (স.)-কে সরদারী দান করার মালিকও তিনি । এরশাদ হচ্ছে, ‘অবশ্যই যারা শোনে, এমন জাতির জন্যে এর মধ্যে বহু নিদর্শন রয়েছে।' তারা শোনে এবং যা শোনে তার ওপর চিন্তাও করে। আর যে কোনো বুদ্ধিমান ও জ্ঞানপিপাসু লোকের জন্যে আল কোরআনের মধ্যে উপস্থাপিত | বৰ্ণনা পদ্ধতি ও এর মধ্যে উল্লেখিত অসংখ্য দৃশ্যের বর্ণনা আল্লাহর ক্ষমতা ও তাঁর বান্দাদের মধ্যে সম্পর্ক জানানোর জন্যে এক বিস্ময়কর ভূমিকা পালন করে। হা, এ মহা বিশ্বের অস্তিত্ব এবং এর মধ্যস্থিত দৃশ্যাবলী আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতার কথা এমনভাবে প্রমাণ করে, যা রদ করার ক্ষমতা কারো নেই । এভাবে আল কোরআনের বর্ণনায় জানা যায় যে, মানুষ ও প্রকৃতির মধ্যে রয়েছে এক নিবিড় বন্ধন এবং তারা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই অবিচ্ছেদ্য সম্বন্ধের কথা বাস্তবে বুঝতে পারে। অতপর খেয়াল করুন এ রাতের দিকে, কেমন করে এ রাতের অস্তিত্ব মানুষের শাস্তি লাভের কারণ হিসাবে ভূমিকা পালন করে। আবার তাকিয়ে দেখুন শুভ্র সমুজ্জ্বল দিনের দিকে । প্রভাকরের আগমনে দিনগুলো যখন ঝলমল করে ওঠে, তখন কিভাবে মানুষ দেখেশুনে কাজকর্ম করার প্রবল স্পৃহা অনুভব করে। এ দুটি অবস্থাই মানুষের সামনে প্রতিদিন আসছে এবং মানুষকে এদের পর্যায়ক্রমে আগমনের প্রয়োজনের কথা উপলব্ধি করাচ্ছে। অবস্থা দুটি মানুষকে একথা স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে যে, এ অবস্থা দুটির ধারাবাহিক আগমন মানুষের জীবনের জন্যেই শুধু নয়, গোটা অস্তিত্বের জন্যে অপরিহার্য । আর হায়, মানুষ কেন এ আলোচনার দিকে গভীরভাবে মনোযোগ দেয় না এবং বৈজ্ঞানিক যে তথ্যাদির দিকে এখানে ইশারা করা হয়েছে, তা বুঝতে কেনই বা তারা চায় না। কেন বুঝতে চায় না এর অভ্যন্তরীণ প্রকৃতির কথা এবং এর ভাষার মধ্যে নিহিত
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।