যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

আলোচ্য আয়াতে যে সব ওলীআল্লাহদের সম্পর্কে কথা বলা হয়েছে, তারাই প্রকৃতপক্ষে ঈমানদার । তারা তাদের ঈমানের হক আদায় করেছে, তারাই সেই সব মুত্তাকী, যারা তাদের তাকওয়ার সঠিক পরিচয় দিয়েছে এবং তাকওয়াকে বাস্তব কাজের মাধ্যমে প্রমাণিত করেছে। ঈমান তো হচ্ছে, যা অস্তরের মধ্যে উদ্গাত হয়েছে এবং বাস্তব কাজ তার সাক্ষ্য দিয়েছে । আর কাজ হচ্ছে আল্লাহর হুকুমকে বাস্তবায়িত করা এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাচিয়ে রাখা..... এভাবেই আমরা ‘বেলায়েত’ বা আল্লাহর ওলী হওয়ার অর্থ বুঝি, তাদেরকে আমাদের ওলী মনে করি না যাদেরকে সাধারণ মানুষ ভুলক্রমে (তাদের বেশভূষা বা কিছু মেকী কাজের কারণে) ওলী মনে করে! এ বিবেচনায় এবং এ অর্থে নবী (স.)-কে সম্বোধন করে ওলীদের ব্যাপারে কথা বলা হয়েছে, অথচ তিনি তো ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ ওলী । তিনি মিথ্যা আরোপকারী ও মিথ্যা প্রস্তুতকারীদের বিরুদ্ধে দাড়িয়েও নিশ্চিন্ত ও নির্লিপ্ত ছিলেন, অথচ বিরোধী যারা, তারা ওই শক্তি সম্পদ ও মান মর্যাদার অধিকারী ছিলো। এরশাদ হচ্ছে, ‘ওদের (বিষাক্ত) ও কঠিন কথা যেন তোমাকে দুঃখে ভারাক্রান্ত না করে। নিশ্চয়ই সকল মান সন্তরমের মালিক একমাত্র আল্লাহ । তিনিই শুনেন, তিনিই দেখেন ৷' এখানে একমাত্র আল্লাহকেই ইযযতের মালিক বলে ঘোষণা করা হয়েছে। অন্য জায়গার মতো এখানে মোমেন বা রসূলকেও ইযযতের অধিকারী বলা হয়নি । বলা হয়েছে, সকল মান ইযযতের মালিক একমাত্র আল্লাহ তায়ালা । আর প্রকৃতপক্ষেই মান সন্ত্রমের মালিক অবশ্যই একমাত্র আল্লাহ তায়ালা । আর রসূল এবং মোমেনরা তার কাছেই সাহায্য চায়। একথা বলার উদ্দেশ্য, যেন সকল মানুষ একমাত্র তার কাছেই সাহায্য চায় । সকল মানুষের মধ্যে অহংকারী ও বিদ্রোহী কোরায়শরাও রয়েছে। রসূল (স.) সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর সাহায্যের মধ্যে সারাক্ষণ আছেন এবং তাকে আল্লাহ তায়ালা বানিয়েছেন তার সকল বন্ধুদের বড় বন্ধু। সুতরাং ওই মোশরেকদের কথায় রসূল (স.) যেন দুঃখিত না হন। আর আল্লাহ তায়ালা তার সাথে আছেন এবং তিনি শুনেন তিনি জানেন, যিনি তাদের কথা শোনেন এবং তাদের ষড়যন্ত্র জানেন। যে কোনো তিক্ত কথা বা ষড়যন্ত্রের সময় তিনি তার বন্ধুদের সদা সর্বদা সকল ব্যাপারে সহায়তা করে থাকেন। আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে মানুষ, জ্বিন ও ফেরেশতা যতো যা কিছু আছে সবই তার মালিকানাধীন রয়েছে, যারা তাঁকে ভয় করে চলে এবং যারা তাদের সাথে বিদ্রোহ করে, না ফরমানী করে তাঁর থেকে দূরে সরে যেতে চায়, তারাও তাঁর কর্তৃত্বাধীনে রয়েছে, তারাও তাঁর নিয়ন্ত্রণে, শাসনের মধ্যে রয়েছে, যারা নিজেদেরকে বেশ শক্তিশালী মনে করে। তাই এরশাদ হচ্ছে, j ‘শোনো, আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যারা আছে, তারা সবাই আল্লাহর, অর্থাৎ সব কিছুর মালিক আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা ৷’ খেয়াল করুন, এখানে “মা' ব্যবহার না করে ‘মান’ ব্যবহার করা হয়েছে। এর তাৎপর্য হচ্ছে, ‘মান’ সাধারণত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্যে ব্যবহার করা হয়ে থাকে । এখানে “মান' ব্যবহার করে আল্লাহ তায়ালা বুঝাতে চেয়েছেন যে, তীর নযরে শক্তিশালী ও দুর্বলের পজিশন (ও মূল্য) একই, সবাই সমভাবে তার নিয়ন্ত্রধীনে রয়েছে। আল্লাহর কাছে শক্তিশালী ও দুর্বলের মধ্যে কোনোই পার্থক্য নেই । অন্যত্ৰ এটাও বলা হয়েছে, ‘আর আল্লাহর সাথে অন্য আরো অনেককে | ১০ সূরা ইউনুস ০০৫১১৩), পান্না ১১ অনখিল ৩ WWW. BOIKITAD.DIOZSDOT.T0

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।