তাফসীর ফী যিন্লালিনল কোরআন থাকতো ও তাঁর তদারকী সবাইকে ঘিরে না রাখতো! এটা একটা দূরস্ত চেতনা, কিন্তু একই সাথে এ চেতনার মধ্যে রয়েছে মহব্বতের পরশ ও প্রশান্তি । ভেবে দেখুন, এসব সৃক্মাতিসূক্ম্ম অণু পরমাণুকে সৃষ্টি করে এমনি এমনিই ছেড়ে দেয়া হয়েছে তা নয়, এগুলোর কোনো সাহায্যকারী নেই বা মালিক কেউ নেই-তাও নয়, অবশ্যই এগুলোর সাথে আল্লাহ রব্বুল ইযযত আছেন। এরশাদ হচ্ছে, ‘তুমি যে কোনো অবস্থাতেই থাকো না কেন, কোরআন থেকে তুমি যাই পাঠ করো না কেন, আর যে কোনো কাজই তোমরা করো না কেন, সব কিছুই আমি (মহান আল্লাহ) দেখছি, দেখতে থাকি- যখনই তোমরা এগুলো করতে থাকো!’ আল্লাহ তায়ালা এসব শুধু জানেন তাই নয়, বরং তিনি সব কিছুকে পরিচালনা করেন এবং তিনি সব কিছুর তদারকীও করেন। আরো এরশাদ হচ্ছে, - ‘তোমার রবের ইলম থেকে পৃথিবী ও আকাশের মধ্যে অবস্থিত কোনো একটি সূক্ষাতিসূন্ষ্ অণু বা পরমাণু বা এর থেকেও ছোট কোনো জিনিস বা কোনো বড় জিনিস দূরে থাকে না, সবই সুস্পষ্ট কেতাবের মধ্যে লিপিবদ্ধ থেকে যায়। আর পৃথিবী বা আকাশে যেখানে যতো অণু পরমাণু আছে, সেগুলোর সাথেই মানুষের খেয়ালও সাতার কেটে বেড়াচ্ছে। এসব কিছুর সাথে আল্লাহর জ্ঞানও সর্বত্র বিরাজ করছে। এসব কিছু ছাড়াও আরো যেসব ছোট বা বড় বস্তু যা কিছু আছে সবই আল্লাহর ইলমের মধ্যে বন্দী হয়ে আছে ...... এসব বিষয় মানুষ যখন চিন্তা করে, তখন ভয় ভীতির কারণে তার ভাবাবেগ প্রকম্পিত হতে থাকে এবং আল্লাহর মর্যাদার কথা স্মরণ করে ও তার ভয়ে সে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে । অবশেষে এসব ভয় ভীতি দূর হয়ে তার ঈমান স্থির হয়ে যায় এবং আল্লাহর নৈকট্য ও আদরের পরশ পেয়ে তার প্রকম্পিত হৃদয় হয়ে যায় শাস্ত পরিতৃপ্ত । এমনই এক আদর মহব্বত লাভ করার পরিবেশে এবং আল্লাহর নৈকট্যধন্য হয়ে যখন বান্দার মন শাস্ত হয়ে যায় ...... সেই সময়ে নেমে আসে তার প্রকাশ্য ঘোষণা, ‘শোনো, অবশ্যই আল্লাহর প্রিয় পাত্র ও বন্ধু যারা, তাদের নেই কোনো ভয় ভীতি এবং তারা দুঃখিতও হবে না । এরা হচ্ছে সেই সব ব্যক্তি, যারা ঈমান এনেছে এবং আল্লাহর ভয়ে বাছ বিচার করে চলেছে । তাদের জন্যে রয়েছে সুসংবাদ দুনিয়ার জীবনে এবং আখেরাতেও । আল্লাহর এসব কথার মধ্যে কোনো পরিবর্তন হবার নয়। এটাই মহা সাফল্য '........... (আয়াত ৬২-৬৫) অর্থাৎ আল্লাহ তায়ালা যখন সংগে আছেন বলে নিজে জানাচ্ছেন তখন কেমন করে আল্লাহর ওলীরা ভয় পাবে অথবা দুঃখিত হবে! এভাবে প্রতিটি অবস্থায়, প্রতিটি কাজে এবং প্রত্যেক নড়াচড়া অথবা স্থির অবস্থার মধ্যে তারা কেমন করে বিচলিত হবে? তারা ও আল্লাহর বন্ধু তার প্রতি বিশ্বাসী, তারা নেককার মানুষ । গোপনে ও প্রকাশ্যে তার সর্বদা তদারকীতে (তারা) রয়েছে বলে তারা মনে করে। ‘যারা ঈমান এনেছে এবং ভয় করতে থেকেছে ।' কিভাবে তারা ভয় করবে এবং কি ভাবেই বা তারা দুঃখিত হবে, অথচ তারা তো আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ । কারণ তারা আল্লাহর বন্ধুঃ কোন কারণে তারা দুঃখিত হবে আর কিসের জন্যেই বা তারা ভয় করবে। তাদের জন্যে দুনিয়া ও আখেরাতের সুসংবাদ তো রয়েছেই । অবশ্যই তার এ ওয়াদা সত্য, যা কোনো দিন বদলাবে না, আল্লাহর কথায় কখনো কোনো পরিবর্তন নেই । এরশাদ হচ্ছে, >> মনখিল ৩ | WWW. DOIKITAD.DIOZSpOoL COM
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।