তাফসীর ক্রী যিন্দান্লিক্স ক্ষোর্স আন ব্যাধির ওষুধ স্বরূপ, এ হেদায়াতনামা মাধ্যমেই তিনি মানুষকে সেই শক্তি ও বিভিন্নমুখী যোগ্যতা দান করতে চান, যা তার অস্তিত্বের মধ্যে সুপ্ত রয়েছে, চান তাদের চেতনাকে জাগাতে ও তাদের জীবনের গতিপথকে নির্ণয় করতে ৷ তিনিই দুনিয়া ও আখেরাতের জীবনের মধ্যে সমন্বয় সাধন ' করছেন, যেমন করে তিনি মানব প্রকৃতি ও সেই বিশ্ব প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন করে চলেছেন যার মধ্যে তারা বাস করছে ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আল্লাহর হুকুম পালন করে যাচ্ছে। >) কিন্তু অধিকাংশ মানুষ এ সব রিযিক এবং অন্য যা কিছু নেয়ামত সে আল্লাহর কাছ থেকে পেয়েছে, সেগুলোর জন্যে শোকরগুযারি করে না। আল্লাহর কাছ থেকে যখন তারা এক বৈশিষ্ট্যমন্ডিত ও শান্তিপূর্ণ জীবন পদ্ধতি এবং আইন কানুন লাভ করে, তখন এ আইন কানুন. রচনায় আরো কারো হাত আছে বলে তারা মনে করে। অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা তিনিই বিধানদাতা- একথা তারা মানতে পারে না, বরং তারা মনে করে আল্লাহর আইন জীবন পরিচালনা ও জীবনের উন্নতি বিধানে যথেষ্ট নয় । তাদের বিবেচনায় আইন কানুন তৈরী করার ব্যাপারে মানুষেরও কিছু অধিকার ও কিছু ক্ষমতা অবশ্যই আছে-- একথা বলে তারা আল্লাহর ক্ষমতায় মানুষকে অংশীদার বানিয়ে নেয়।..... এভাবে তারা অন্যায় ও সংকটের পথে চলতে শুরু করে দেয়। আর এরই ফলে তারা আল্লাহ প্রদত্ত সর্বাংগীণ সুন্দর জীবন ব্যবস্থা থেকে উপকার হাসিল করতে পারে না, যা অন্তরের রোগ ব্যাধির ওষুধও বটে । আর অবশ্যই এক গভীর সত্য উপলব্ধির পথে এটা এক চমৎকার ব্যাখ্যা । এ ব্যাখ্যায় বলা হচ্ছে... অবশ্যই এ মহাগ্রন্থ আল কোরআন মানুষের মনে বিদ্যমান রোগ ব্যাধিসমূহের জন্যে নিরাময়কারী ওষুধ, অর্থাৎ সকল অর্থেই আল কোরআন অন্তরের ব্যাধিসমূহ দূর করার জন্যে মহৌষধ ৷ এ পাক কালামের প্রতিটি ছত্র (জাহেলিয়াতের সংস্পর্শে থাকা) ব্যাধিগ্রস্ত অস্তরসমূহের মধ্যে ধীরে ধীরে এবং অতি সংগোপনে কাজ করতে থাকে এবং মানুষের অজান্তেই এমন প্রভাব বিস্তার করতে শুরু করে দেয়, যা পূর্বাহ্নে কেউই অনুমান করতে পারে না! আল কোরআনের ভাষার সৌন্দর্য, ছন্দের লালিত্য, ঘটনা পরম্পরার সুমধুর বর্ণনাভংগি, যুক্তির শক্তি- এ সব কিছু মিলে দুনিয়া লোলুপ হৃদয়সমূহকে বিমোহিত করে ফেলে । তখন মানুষ এর প্রভাববলয় থেকে নিজেদেরকে আর দূরে সরিয়ে নিতে পারে না এবং অত্যন্ত স্বাভাবিকভাবেই জেগে উঠে তাদের ঘুমন্ত বিবেক, তাদের ভাবের আবেগে উদ্বেলিত হয়ে তারা খুলে দেয় তাদের হৃদয় দুয়ার । তখন তারা সরাসরি মুখোমুখি হয়ে যায় পরম ও চরম সত্যের । এ পর্যায়ে এসে তারা আর স্থির থাকতে পারে না, ভক্তি গদগদ সাড়া দেয় পরম চিত্তে সম্মোহনী শক্তির চরম আকর্ষণে । তাদের মুগ্ধ হৃদয়ের অভ্যন্তরে ধীরমন্থর গতিতে প্রবিষ্ট হয় আল কোরআনে উপস্থাপিত সত্য সঠিক জীবন ব্যবস্থার সুনিপুণ সাংগঠনিক কাঠামো এবং মানব জীবনের দৈনন্দিন সমস্যার সমাধানে প্রদত্ত চূড়ান্ত ভারসাম্যপূর্ণ আইন কানুন বিদগ্ধ হৃদয়গুলোতে ঢেলে দেয় এ মহা পবিত্র বাণী তার অমিয় সুধা, তখন সমস্যা জর্জরিত মানবহৃদয় পরম পরিতৃপ্তির সাথে সে সুধা পান করে ধন্য হয়ে যায় এবং অজ্ঞাতসারে ঝুঁকে পড়ে পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামীনের কাছে, যাবতীয় উদ্বেগ উৎকষ্ঠা দূরীভূত হয় পুলকিত মনে আকাংখিত হয়ে ওঠে তারা সুনিশ্চিত ও সুসামঞ্জস প্রতিদান পাওয়ার আশায়, নিশ্চিত হয়ে যায় সত্যের বিজয়ের সুসংবাদে এবং উন্ুখ হয়ে যায় তাদের হৃদয় সুন্দরতম বাসস্থানের আশ্বাসে । (১) মায়ালেমু ফিতরীক’ কেতাবের অধ্যায় ‘শারীয়াতু কাওনিয়্যাহ আরো দেখুন, TAT কেতাবের মধ্যে ‘মিনহাজুন মুতাফাররিদুন’ অধ্যায় । [১৩ আনা হজ্তলল 0৩৩১ লনা ১১ সলষিল ত DWW.DOIKRITADb.DIOESpOT. COM
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।