তাফসীর ফী যিলালিল কোরআন ধার্মিক মনে করতো । বলতো, আল্লাহর অনুমতিক্রমেই তারা এটা করছে, অথবা বলতো, এটাই আল্লাহর বিধান! "_ তাদের এ দাবী সম্পর্কে সূরা ‘আনয়াম’-এ বলা হয়েছে, তারা কিছু কিছু জিনিসকে হারাম করে নিতো এবং কোনো কোনো (হারাম) জিনিসকে হালাল করে নিতো- এটা আল্লাহর বিধান অনুসারেই তারা করত বলে দাবী জানাতো । তাই তাদের কথা উদ্ধৃত করতে গিয়ে আল্লাহ তায়ালা জানাচ্ছেন, ‘ওরা বলে, এসব পশু এবং এসব ক্ষেত্র (ও তার ফসল) বৈশিষ্ট্যমন্ডিত, এগুলো থেকে তারাই খাবে যাদেরকে আমরা খেতে দিতে চাই”......... এসব কথা তারা নিজেদের ধারণা ও দাবী থেকেই বলতো- কিছু কিছু পশুর ওপর আরোহণ করাকে তারা হারাম করে নিয়েছিলো, আর কিছু কিছু পশু যবাহ করার সময় নিজেদের খুশী মতো আল্লাহর নাম নিতো না.... শীঘ্রই তাদের এসব মনগড়া কাজের কারণে আল্লাহ তায়ালা তাদেরকে উচিত সাজা দেবেন !'..... এসব কাজের যুক্তি হিসাবে তারা বলতো, নিশ্চয় এটাই আল্লাহ তায়ালা চান । কিন্তু না, অবশ্যই আল্লাহ তায়ালা এসব চান না । এটা আল্লাহ তায়ালা সম্পর্কে তাদের মনগড়া ধারণা । এসব কথা তারা আজকের কিছু ংখ্যক মুসলমান নামধারী লোকদের মতোই বলতো, তারা নিজেদের পক্ষ থেকেই আইন কানুন তৈরী করতো এবং বলতো এটাই শরীয়তের (আল্লাহর) বিধান । তাদের এ মনগড়া কথার দরুন এখানে আল্লাহ তায়ালা তাদের কথাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করছেন। তারপর তাদেরকে জিজ্ঞাসা করতে গিয়ে বলছেন, তোমরা যে আল্লাহ তায়ালা সম্পর্কে এসব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছো, কেয়ামতের দিন তোমরা তোমাদের রবকে এসব বিষয়ে কি জওয়াব দেবে বলে মনে করো । এরশাদ হচ্ছে, ‘আর আল্লাহর প্রতি যারা মিথ্যা অপবাদ দিচ্ছে, কেয়ামত সম্পর্কে তাদের ধারণা কি?’ দেখুন, এখানে কাউকে সরাসরি সম্বোধন না করে অনুপস্থিত ব্যক্তিদের সম্পর্কে কথা বলা হয়েছে। এর ফলে ওই সকল ব্যক্তিও একথার লক্ষ্যে পরিণত হয়েছে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা তৈরী করে বলে- এদের মূলত সবাই একই দলের মানুষ ।...... সুতরাং এদের সম্পর্কে আপনারা কী বলেন? কেয়ামতের দিন এদের কী পরিণতি হতে পারে বলে মনে করা যায়। এ হচ্ছে এমন এক প্রশ্ন, যার সামনে যে কোনো ব্যক্তি নতি স্বীকার করতে বাধ্য হয়। এমনকি শক্ত বা কঠিন প্রাকৃতিক বস্তুসমূহও যেন এ প্রশ্রতে গলে যেতে থাকে । এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়, আল্লাহ্ তায়ালা গোটা মানবমন্ডলীর জন্যে মেহেরবান কিন্তু, ওদের অধিকাং শোকর গোযারি করে না!” আল্লাহ তায়ালা সৃষ্টির আদি থেকেই গোটা মানবমন্ডলীর জন্যে তার সীমাহীন দয়া ও করুণা বিতরণ করে চলেছেন এবং এ সকল নেয়ামত যার কাছ থেকে এসেছে ওরা তাকে তাদের চেতনার মধ্যে খুঁজে বের করতে পারছে, তাদের সুপ্ত বিবেকের কাছে আল্লাহর সেই বিধান অনুভূত হচ্ছে যা শক্তি ক্ষমতার মালিকের কথা জানিয়ে দিচ্ছে। এমনি করে আবান্ন তাদের এ বুঝ শক্তির মধ্যে পরিবর্তন আনার ক্ষমতাও আল্লাহ তায়ালা তাদেরকে দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন তাদেরকে যে কোনো! চিন্তা ধারাকে আমূল পরিবর্তন বা পরিবর্ধন করার ..... সৃষ্টির সব কিছুর ওপর তাদেরকে পরিচালনার, আর এ সমস্ত জিনিস থেকেই তারা পাচ্ছে আল্লাহ প্রদত্ত রেযেক .... | দ্বারা । তিনি মহা দয়াময় গোটা মানবমন্ডলীর ওপর, মহা মর্যাদাবান তিনি, তাই তিনি মানুষকে খেলাফাতের মর্যাদায় ভূষিত করে তাদের কাছে তার নিয়ম অনুযায়ী সত্য সঠিক সরল পথের দিশা পাঠিয়েছেন, যা গোটা মানবমন্ডলীর জন্যে পথ প্রদর্শক এবং মানব হৃদয়ের মধ্যে উৎপাদিত WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।