যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ তায়ালা তোমাদের জন্যে বরাদ্দ করেছেন বলে পেয়েছো? যেভাবে তোমরা কোনো কোনো বস্তুকে হারাম করে নিচ্ছ এবং কোনো কোনো বস্তুকে হালাল করছো তাতে তো মনে হচ্ছে এগুলো তোমরা নিজেদের ক্ষমতা বলেই অর্জন করেছো। অথচ হারাম হালাল এক বিধান অনুযায়ী হয়েছে, সে বিধান আইনের মর্যাদা রাখে এবং সে আইন মহান শাসক আল্লাহ রব্বুল আলামীনেরই আইন। কিন্তু সে আইনকে উপেক্ষা করে নিজেদের ইচ্ছা মাফিক কোনোটাকে হালাল এবং কোনোটাকে হারাম বানাচ্ছ এ অধিকার তোমাদেরকে কে দিলো? এরশাদ হচ্ছে, ‘আল্লাহ তায়ালা কি তোমাদেরকে এ ক্ষমতা দিয়েছেন? না আল্লাহর ওপর তোমরা মিথ্যা আরোপ করছো?’ বিষয়টা এমন কঠিন যে, এ সম্পর্কে আল কোরআনের বিভিন্ন স্থানে বারবার উল্লেখ এসেছে এবং জাহেলিয়াতের ধ্বজাধারীদেরকে এ বিষয়ে চিন্তা করার জন্যে নানা ভাবে আহ্বান জানানো হয়েছে। এ আলোচনার মাধ্যমে আল্লাহ ছাড়া সার্বভৌম ক্ষমতার মালিক আর কেউ নেই- |: করতে আহ্বান জানানো হয়েছে। যখনই মানুষ একথা মেনে নেয় যে, আল্লাহ তায়ালাই সবার সৃষ্টিকর্তা এবং রেযেকদাতা, জীবনের জন্যে প্রয়োজনীয় সকল কিছু তিনিই সরবরাহকারী, তখনই এ কথাও চূড়ান্তভাবে স্বীকার করা হয়ে যায় যে, আল্লাহকে বাদ দিয়ে নিশর্তভাবে যাদের আনুগত্য করা হয়ে থাকে, তারা সবাই আল্লাহর বান্দা এবং আল্লাহ তায়ালাই সবার প্রতিপালক এবং মানুষের যাবতীয় বিষয় ও কাজকে তিনিই পরিচালনা করেন। এ সকল বিষয়ের মধ্যে যে সব রেযেক আল্লাহ তায়ালা মানুষকে দিয়েছেন তাও অন্তর্ভূক্ত এবং এসব রেযেকের মধ্যে ওই নেয়ামতসমূহ সবই অন্তর্ভুক্ত, যা আল্লাহ তায়ালা আসমান ও যমীন থেকে দিয়ে থাকেন। মজার ব্যাপার হচ্ছে, আরবের জাহেলরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতো এবং আজকের অনেক নাম কাওয়াস্তে মুসলমানের মতো তারা আল্লাহকে সৃষ্টিকর্তা ও রেযেকদাতা বলেও মানতো .... এসব স্বীকার করার পরও আল্লাহ তায়ালা যে সব রেযেক তাদেরকে দিয়েছেন, সেগুলোর মধ্যে মতো খাটিয়ে নিজেদের জন্যে কোনোটাকে হারাম করে নিতো এবং কোনোটাকে বানাতো হালাল যেমন করে আজকের এক শ্রেণীর মুসলমান নামধারী লোকেরা নিজেদের ইচ্ছামতো অনেক হারাম জিনিসকে হালাল বানিয়ে নিচ্ছে এবং বানাচ্ছে বহু হালালকে হারাম । আশ্চর্য, এরপরও তারা নিজেদেরকে ‘মুসলমান’ বলতে লজ্জা বোধ করে না । তাদের এ পরস্পর বিরোধী অবস্থানের কথা উল্লেখ করে কোরআনুল করীম তাদেরকে সম্বোধন করে বলছে, ‘তোমরা আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার অস্তিত্বকে স্বীকার করছো, তাকে ‘খালেক’ ও ‘রাজ্জাক’ মানছো। এরপরও বাস্তবে তোমরা কিভাবে আল্লাহ ব্যতীত অন্যদেরকে আইনদাতা বলে মনে করো? কিভাবে তোমরা অন্য কাউকে আইনদাতা বা আইন প্রণয়ন করার যোগ্য মনে করো? তোমাদের মধ্যে যারাই এ পরস্পর বিরোধী কাজে লিপ্ত থাকবে, তারা অবশ্যই শেরেকের গুনাহের মধ্যে লিপ্ত বলে গণ্য হবে।' এ পরস্পর বিরোধী ভূমিকা যারা যারা গ্রহণ করবে, সে আজ হোক কাল হোক, বা পৃথিবীর জীবনে যে কোনো সময়েই হোক, তারা নির্ঘাত শেরেকের মধ্যে জড়িত- নাম ও বেশভূষা তাদের যাই হোক না কেন! ইসলাম এক চূড়ান্ত সত্য এবং বাস্তবধর্মী জীবন ব্যবস্থা- এটা নিছক কোনো একটা নাম নয়। আজকের যুগে যেমন এক শ্রেণীর নাম সর্বস্ব মুসলমান নিজেদেরকে মুসলমান মনে করে, তেমনি আরবের জাহেলরাও হারাম হালাল বিষয়সমূহে নিজেদের মন মতো চলেও নিজেদেরকে ১০ সুন্থা ইউনুস (১০৮) ______ পাক্থা >> অমনখিল ৩ PWW. bOIKIADb.DIOZSPOT. TOM

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।