কভাফ্সীকর ফী যিন্লালিন্স ক্যোর আন রেখেছেন। এ হেদায়াতের পথ অনুসরণ করার ফলেই শিল্পজাত ভান্ডার মানুষের কল্যাণকর কাজে আসে, বস্তুর সঠিক ব্যবহার হয়, কোনো বস্তু পাওয়ার জন্যে কঠিন পরিশ্রম উক্ত জিনিস লাভ সহজ করে দেয়, আর বহু কষ্টে অর্জিত বস্তুর নানামুখী ব্যবহারের আবিষ্কার মানুষের জীবনের কঠোরতা দূর করতে সহায়ক হয় এবং বস্তুর এ সব সঠিক মূল্যায়নই গান বাজনা ও মাটি নির্মিত পুতুল পূজার অলীক গুরুত্ববোধকে ভেংগে চুরমার করে দেয়! বস্তুর এ সঠিক মূল্যায়ন ও মানব জীবনে এর ব্যবহারের সঠিক চেতনার অভাবে জীবনের ব্যবহার্য দ্রব্যাদি এবং জীবন যাপনকে সুশৃংখল ও সাবলীল বানানোর উপায় উপকরণ এবং এসব কিছু ব্যবহারের ফলে জীবনে যে সমৃদ্ধি ও শান্তি নেমে আসতে পারে, সে সব কিছু অভিশাপ হয়ে দেখা দেয়, যার ফলে মানুষ কষ্ট পায়। কেননা এ নেয়ামতের মালিক না চেনায় ও তার দেয়া বস্তুনিচয়কে তার মর্জি মতো ব্যবহার না করায় এসব বস্তু শক্তি আত্মকেন্্রিক মানুষের হাতে পশ্ুশক্তি ও যান্ত্রিক শক্তির প্রাধান্য বিস্তারকল্পে ব্যবহৃত হতে থাকে এ সম্পর্কে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা প্রকৃত সঠিক কথা জানাতে গিয়ে বলছেন, ‘হে মানবমন্ডলী, অবশ্যই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এক মহা উপদেশ এসেছে, এটা তোমাদের অন্তরের ব্যাধির ওষুধ এবং মোমেনদের জন্যে হেদায়াত ও রহমত । বলো, এ উপদেশ এসেছে আল্লাহর মেহেরবানী ও রহমতেই ৷ সুতরাং এজন্যে তাদের খুশী হওয়া উচিত যা কিছু ওরা সঞ্চয় করছে, তার থেকে তিনি ভালো ৷’ সংবিধান ক্চনবার অধিকার ক্কোনো মানুবষ্ের নেহ এ আলোচনার আলোকে আল্লাহর মেহেরবানী ও রহমত বুঝার চেষ্টা করতে হবে, অর্থাৎ মানবমন্ডলীর জন্যে উপদেশবাণী, হেদায়াত ও বক্ষস্থিত রোগ ব্যাধির ওষুধ স্বরূপ যে সব আয়াত নাযিল হয়েছে তা সবই বান্দার জন্যে আল্লাহর অপার করুণা ও দয়া স্বরূপ এসেছে। এসব কথা জাহেলী মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তিদের কাছে তুলে ধরা হচ্ছে৷ মানুষের এ জেহালাত বা হঠকারিতাই তাদের বাস্তব জীবনকে প্রভাবিত করছে। তাদের হঠকারিতাপূর্ণ এসব চিন্তা ও ব্যবহার গড়ে উঠেছে কুপ্রবৃত্তি ও দুনিয়ার ধাধাবাজির কারণে, সেখানে আল্লাহর ইচ্ছা বা সন্তুষ্টির কোনো যোগ নেই । তারা আল্লাহর শক্তি, গুণাবলী ও বৈশিষ্টসমূহের কোনো পরওয়াই করে না, হালাল হারাম সম্পর্কিত যে সব বিধান আল্লাহ তায়ালা দান করেছেন সেগুলোরও তারা ধার ধারে না। তাই এ বিষয়ে এরশাদ হচ্ছে, ‘বলো, (ওদেরকে, হে রসূল) আল্লাহ রব্বুল আলামীন তোমাদের জন্যে যে সব রিযিক পাঠিয়েছেন, সেগুলোর মধ্যে কোনোটাকে তোমরা বানাচ্ছ হারাম (নিষিদ্ধ), আর কোনোটাকে বানাচ্ছ হালাল । বলো, এ বিষয়ে তোমাদেরকে কি আল্লাহ তায়ালা কোনো অনুমতি দিয়েছেন? অথবা আল্লাহ তায়ালা সম্পর্কে তোমরা মিথ্যা বানিয়ে বানিয়ে বলছো? আর যারা আল্লাহ তায়ালা সম্পর্কে এভাবে মনগড়া মিথ্যা বলে, কেয়ামত সম্পর্কে তাদের ধারণা কি? অবশ্যই মানুষের জন্যে তিনি বড়ই করুণাময়, কিন্তু অধিকাংশ মানুষই শোকর গোযারি করে না ।' অর্থাৎ আল্লাহ তায়ালা রসূল (স.)-কে ওদেরকে সম্বোধন করে জিজ্ঞাসা করতে বলছেন, আল্লাহ তায়ালা তোমাদেরকে যে রিযিক দিয়েছেন, সে সম্পর্কে তোমাদের ধারণা কি? আর মহান আল্লাহ রব্বুল আলামীন তার সুমহান মর্যাদা নিয়ে বড়ই করুণা করে মানুষকে যে মর্যাদা দান করেছেন সে তো একান্তই তার মহানুভবতা । এখন যে রিযিক তিনি তার নিজ খুশীতে এবং নিজ রীতি অনুসারে দিয়েছেন, যাতে করে তোমরা তার অনুমতি ও নিয়মের অধীনে থেকে চলতে পারো। এ বিষয়ে তোমরা কী কারো? এসব কি তোমরা নিজেদের ক্ষমতা বলে অর্জন করেছো, না | ১০ সূরা ইউনুস (১০৭) পান্না ১১ মনখিল ৩ PWW. DOIKIAD.DIOESpOT. COM
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।