যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

কথা বলেনি বরং তাদের জীবনের লক্ষ্যবস্তু হিসাবে তুলে ধরেছে ঈমানকে এবং সকল কাজকে আল্লাহর ওপর বিশ্বাসের ভিত্তিতে পরিচালনা করা শিখিয়েছে। তাদেরকে দান করেছে সেই আকীদা, যা তাদের অন্তরকে সম্পর্কিত করেছে পশুসুলভ দাবী দাওয়ার উর্ধে উন্নততর কোনো সত্ত্বার সাথে । অবশ্য এর কারণে তাদের জীবনের মৌলিক প্রয়োজনে মেটানোর দাবী থেকে তারা উদাসীন হয়ে গেছে তাও নয়; বরং জীবনের প্রয়োজন ও জীবস্ত সত্ত্বা হিসাবে খাদ্য বাসস্থান রূপ মৌলিক প্রয়োজন মেটানোর জন্যে অর্থোপার্জনকে ইসলাম উৎসাহিত করেছে। অপরদিকে দেখা যায়, বস্তুগত দ্রব্যাদি লাভ করার জন্যে মানুষের মধ্যে রয়েছে সার্বক্ষণিক প্রতিযোগীতা ও প্রচেষ্টা এবং এ প্রচেষ্টার ফলে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পৃথিবীর জীবনের প্রতি মোহাধ্বিত করে, তাকে অহংকারী বানায় এবং একদিন মরতে হবে, আল্লাহর নিকট হিসাব দিতে হবে এ কথা ভুলিয়ে দেয়। এভাবে বস্তুবাদিতা ও বস্তুর মহব্বত আল্লাহকে ভুলিয়ে দেয় এবং পরকালের চিন্তা থেকে বিচ্যুত করে তাকে চিন্তা-চেতনা ও ধ্যান ধারণায় বানায় সামগ্রিকভাবে দুনিয়া পাগল ৷ আজকের যুগে এহেন দুনিয়াকেন্দ্রিক মানুষ এ জীবনকে সাজানো গুছানো ও সুখ সমৃদ্ধিতে ভরপুর করার জন্যে নানা প্রকার যন্ত্র আবিষ্কার করার দিকে ঝুঁকে পড়েছে। তারা মনে করে এ জীবনটাই বড়ো, এটাই আসল । আর সারাক্ষণ এ ব্যস্ততার তুফানে তারা ভুলে যায় যে, এ জীবনেরও কোনো শেষ আছে, আর এর ফলে দেখা দেয় তার আত্মিক ও নৈতিক অবক্ষয় । বস্তুর প্রতি এ আকর্ষণ এবং ভোগ বিলাসী জীবনের জন্যে তীব আকাংখা ও প্রচেষ্টা এনে দেয় সার্বক্ষণিক ব্যস্ততা, যা তাকে কখনো স্বস্তির নিশ্বাস ফেলতে দেয় না, বরং বস্তুর প্রতি এ মহব্বত তাকে এতোদূর জ্ঞান ও বিবেকহারা করে ছাড়ে জাহেলী যুগের মূর্তি পূজার অন্ধত্বকেও অতিক্রম করে এবং নীতি নৈতিকতার সকল মূল্যবোধ থেকে সরিয়ে এনে তাকে বস্তুর অধিকারী হওয়ার জন্যে পাগলপারা বানিয়ে দেয়! আর এভাবে বস্তুগত জীবনকে মানুষ সব কিছুর ওপরে প্রাধান্য দিয়ে যখন এ বস্তু লাভের সংগ্রামে চরমভাবে ঝাঁপিয়ে পড়ে এবং এ বস্তুপ্রাপ্তির সংগ্রামকে দেবতার মতো পূজা শুরু করে দেয়, অর্থাৎ এর জন্যে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত হয়ে যায়, তখন এর মোকাবেলায় নীতি নৈতিকতা, মানবতাবোধ পারিবারিক বন্ধন, মান সন্ত্রম, ধর্ম কর্ম, ইত্যাদি সব কিছু তুচ্ছ হয়ে যায়, এমনকি দেব দেবতাদের পূজা অর্চনাও বস্তুবাদীদের কাছে আজকে মূল্যহীন হয়ে যাচ্ছে। আর এদের ধারণায় মনে হচ্ছে যদি বস্তু স্বার্থ বিগ্নিত হয়ে যায়, তাহলে কি হবে এসব মানবতা প্রদর্শনে ও পরকালের চিন্তায়, কি হবে ধর্ম কর্ম বা দেব দেবতার পূজায় । দেব দেবতা বলতে পাথর বা কাঠ নির্মিত মূর্তিসমূহই নয়, বরং কোনো কিছুকে মাত্রাতিরিক্ত মূল্যায়ন করা, কোনো কিছু বিষয়কে বেশী গুরুত্ব দেয়া, কোনো নামঙ্কিত ফলক ব্যবহার করা বা কাউকে অতিরিক্ত মর্যাদা দিতে গিয়ে তার জন্যে বিশেষ বিশেষ খেতাব ব্যবহার করা বস্তুর সাথে প্রতিযোগিতা করতে গিয়ে ওই সব ভাবাবেগ সম্পন্ন মানুষের কাছে যারা এক সময় ওইসব অলীক জিনিসের অন্ধ পূজারী ছিলো, কোনো কিছুরই মূল্য থাকছে না । প্রকৃতপক্ষে বড় মর্যাদা আল্লাহর মেহেরবানী ও দয়াতেই আসে ও টিকে থাকে এবং এ মর্যাদাই হেদায়াতের প্রতীক যা অস্তরের ব্যাধিসমূহ নিরাময় করে, গোলামীর জিঞ্জির খান খান করে ভেংগে দেয়, আল্লাহর এ হেদায়াতই কোনো জনপদকে বিশ্ব মানবতার কাছে মর্যাদাবান বানায় । এ মহান হেদায়াতের আলোকেই মানুষ সেই অফুরন্ত ভান্ডার থেকে তাদের জীবনের জন্যে প্রয়োজনীয় সকল প্রকার দ্রব্য লাভ করে, যা তিনি তার বান্দাদের জন্যে পৃথিবীব্যাপী ছড়িয়ে ১০ সূরা ইউ নুর্্ধ (১২৬১) পাকল্না ১১> মনখিল ৩ | VWW.DOIKTIAdD. DIODTIDHotl. col

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।