যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

‘বলো, আল্লাহর মেহেরবানী ও তার দয়াতেই (ওরা এগুলো পেয়েছে) ৷ সুতরাং এজন্যে ওদের খুশী হওয়া দরকার, যা কিছু (ধন সম্পদ ও মান মর্যাদা, ক্ষমতা ও শক্তি) ওরা সংগ্রহ করছে, সে সব কিছু থেকে তিনি উত্তম ৷' হযরত ওমর (রা.) (যে তীব্র হৃদয়ানুভূতি নিয়ে দ্বীন ইসলামকে গ্রহণ করেছিলেন) সে দ্বীনকে তিনি সঠিকভাবে বুঝতেন, তিনি জানতেন, যে আল্লাহর মেহেরবানী ও রহমত সেই প্রথম শ্রেণীর মান মর্যাদার প্রতিরূপ, যা দান করার জন্যে আল্লাহ রব্বুল আলামীন তাদের কাছে এ মহান কেতাব নাযিল করেছিলেন। এপাক কালাম তাদের মালিক আল্লাহর পক্ষ থেকে আগত এক মহামূল্যবান উপদেশমালা, তাদের বুকের মধ্যে বিদ্যমান নানা প্রকার জটিল রোগ ব্যাধির নিরাময়কারী মহা ওষধ এবং মোমেনদের জন্যে এ কেতাব হেদায়াত ও রহমত, মানুষ সাধারণভাবে ধন সম্পদ বলতে অর্থবিত্ত জীবন সামগ্রীর অর্থ নেয়, কিন্তু মোটেই এ আয়াতের ব্যাখ্যা তা নয় । এ দ্বীন’ ওদের জন্যে যে আদর্শ নিয়ে এসেছিলো তার থেকে অবশ্যই ওরা জীবনের সঠিক মূল্যবোধ পাচ্ছিলো, যা তাদেরকে সেই জাহেলিয়াতের হীন ও কদর্য অবস্থা থেকে বহু দূরে সরিয়ে নিয়ে এসেছিলো, যার মধ্যে তারা এতদিন ধরে হাবুডুবু খাচ্ছিলো । আর প্রত্যেক যামানা ও প্রত্যেক এলাকাতে মূর্খতা ও বাপ দাদার অন্ধ অনুসরণ এমনি করে মানুষকে সত্য থেকে বনু দূরে সরিয়ে নিযে যায় । 0)... ue. বিংশ শতাব্দীর তথাকথিত আলোকোজ্জ্বল সভ্যতার যুগেও আমরা অনুরূপ জাহেলিয়াত প্রত্যক্ষ করছি ।(২) বক্তুবাল্দী চিন্তাধারার সাথে হসলামী চিন্তাধারার পার্শক্য প্রাচীন জাহেলিয়াতের মধ্যে ইসলাম যে মৌলিক পরিবর্তন এনেছে তা হচ্ছে, আল্লাহর বান্দাদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়েছে, তাদেরকে মুক্ত করেছে সর্বপ্রকার গোলামী থেকে এবং তাদেরকে আল্লাহর দাসত্বের বন্ধনে আবদ্ধ করেছে। তাদের গোটা জীবনকে এক মযবুত | .. ভিত্তির ওপর দাড় করিয়ে দিয়েছে যা তাদের চিন্তাধারাকে করেছে সমুন্নত, ফিরে পেয়েছে তারা |: জীবনের হারানো গৌরব । এ মহান দ্বীন তাদেরকে দান করেছে অতি উন্নত চারিত্রিক মূল্যবোধ এবং তাদেরকে গোলামীর যিন্দেগী থেকে মুক্ত করে ভূষিত করেছে পরিপূর্ণ স্বাধীনতার মর্যাদায় । এরপর বস্তুগত বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, আরাম আয়েশের বস্তু এবং পৃথিবীতে প্রতিষ্ঠা লাভের উপায় উপকরণ এসব কিছু এ স্বাধীনতারই অবদান । আর মুসলিম জাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, স্বাধীনতার এ মহামূল্যবান সম্পদই তাদেরকে আশপাশের জাহেলিয়াত রূপ জঞ্জালকে ঝৌেঁটিয়ে বের করে দিতে সক্ষম হয়েছে, তাদের হাতে পৃথিবীর ক্ষমতার চাবিকাঠি তুলে দিয়েছে এবং মানুষকে বানিয়েছে আল্লাহমুখী- যাতে করে তারা তারই মেহেরবানীতে তার কথায় যথাযথভাবে কান দিতে পারে। আর যারা বস্তুর মূল্যবোধকে কেন্দ্র করে চলতে চেয়েছে, বস্তুর ফলাফলকে প্রাধান্য দিয়েছে: এবং মহামূল্যবান নৈতিকতার ভিত্তিকে উপেক্ষা করেছে, তারাই প্রকৃতপক্ষে মানবতার শত্রু, তারা চায় না মানুষ পশুত্বের স্তর থেকে মানবতার স্তরে উন্নীত হোক এবং পশুত্বের দাবী দাওয়া থেকে উন্নততর কোনো দাবী করুক । | দাওয়াতী কাজ করতে গিয়ে মুসলমানরা মানুষকে মানুষের গোলামী থেকে স্বাধীন করার জন্যে আহ্বান জানিয়েছে কিন্তু ইসলাম সরাসরি মানুষকে পরাধীনতার গ্রানি থেকে মুক্তি দেয়ার (১) দেখুন, ‘ময়ালিক ফাীত্তারীক’ গ্রন্থের ‘নাকলাতুন বাঈদাতুন' অধ্যায় (২) দেখুন, উত্তাদ আবুল আলা রচিত কেতাব ইসলাম ও জাহেলিয়াত এবং মোহাম্মদ কুতুব রচিত ‘বিংশ শতাব্দীর জাহেলিয়াত !' | ১০ সূক্সা ইউনুস ৫১০৫) পাৰা ১১ অনিল ৩ VW. DOLIKLHULAD.DLIOSSPOL. COMI

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।