[__ তাফসীর ক যিলালিল কব্আন এমনি করে প্রথম যুগের মুসলমানরা জীবনের মূল্যের দিকে তাকাতো। আল্লাহর কাছ থেকে | যে উপদেশবাণী ও দিক নির্দেশনা নাযিল হচ্ছিলো, তাকেই তারা মনে করতো আল্লাহর পক্ষ থেকে প্রথম মেহেরবানী ও প্রথম রহমত । আর আল্লাহর. রহমতের দৃষ্টি কারো ওপর একবার এসে যাওয়ার পর, ধন দওলত, সহায় সম্পদ সকল দিক দিয়ে এবং সবার কাছ থেকে এমনিতেই আসবে, সৌভাগ্য ও সচ্ছলতা তাদের পদচুস্বন করবে। অবশ্যই এ মুসলিম উম্মতের পথল্পষ্ট ও শুভ্র সমুজ্জ্বল । আল কোরআন তাদেরকে এ সুন্দরতম পথ দেখিয়েছে এবং জানিয়েছে যে, এটা সেই পথ, যা ইসলামের প্রথম যুগের লোকেরা তাদের নেতৃস্থানীয় লোকদের কাছ থেকে বুঝেছে। এটাই সেই একমাত্র মহান পথ, যা আমাদের সবার কাম্য । জীবন ধারণের জন্যে বস্তুগত যে সব দ্রব্য সামগ্রী রয়েছে এবং যে সব মূল্যবান পদার্থ জীবনকে সমৃদ্ধ করে, সেইগুলোই যে মানুষকে পৃথিবীতে মর্যাদাবান করে তা নয়। তখনই মানুষের প্রকৃত মর্যাদা গড়ে ওঠে, যখন সে আখেরাতের জীবনকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে তার জীবনকে পরিচালনা করে। বস্তুগত জীবন সামগ্রী, আরাম আয়েশের দ্রব্যাদি এবং মূল্যবান বস্তুনিচয়ের আকর্ষণ মানুষকে শুধু আখেরাতের জীবনের কল্যাণ থেকে বঞ্চিত করে তা নয়, বরং দুনিয়ার বাস্তব জীবনেও তাকে বেইযযত করে ছাড়ে ও লাঙ্কিত করে, যা আধুনিক বস্তুবাদী সমাজের মলিন চেহারাতে আমরা সাধারণভাবে লক্ষ্য করছি । বস্তু ছাড়াও আর এক প্রকার মূল্যবোধ আছে, যা মানুষের জীবনকে আকর্ষণ ও প্রভাবিত করে এবং সেই মূল্যবান জিনিসটা মানুষের জীবনে স্থায়ী শান্তি সমৃদ্ধি ও সম্মান বয়ে আনতে পারে। যে জীবন ব্যবস্থা মানুষের সামষ্টিক জীবনকে সার্থকভাবে পরিচালনা করে, সেটাই তাকে বস্তুগত দ্ৰব্যাদির মূল্য জানায়, জীবনের সর্বপ্রকার প্রয়োজন মেটানোর পথ দেখায় এবং বস্তুগত সকল দ্ৰব্য সম্মানজনকভাবে হাসিলে সহায়তা করে। বস্তুর এ মূল্যবোধই তাকে সম্মানজনক পদে সমাসীন করে সৌভাগ্যবান বানায়, আবার কখনো বা হতভাগা জাতিতে পরিণত করে। যেমন করে বস্তুর মূল্যায়ন ও বস্তুর আকর্ষণ মানুষকে উন্নতির পথে এগিয়ে দেয়, তেমনি তার পদস্থলন ঘটিয়ে তাকে রসাতলে ডুবানোর জন্যে পেছন দিকে প্রবল বেগে হাকিয়েও নিয়ে যায়! বস্তুর আকর্ষণ ও বস্তুর ব্যবহারে মানুষের যখন এ হাল অবস্থা তখন, সেই কঠিন সন্ধিক্ষণে এগিয়ে এল মহান এ দ্বীন যার পূর্ণাংগ রূপ প্রকাশিত হয়েছিলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর রসূল (স.)-এর হাতে আল্লাহ প্রদত্ত আইন কানুন চালু হওয়ার মাধ্যমে এ কেতাব মহীয়ান করলো এ দ্বীনের ধারক বাহকদেরকে এবং প্রতিষ্ঠিত করলো পৃথিবীর বুকে এ দ্বীনের মর্যাদা । এরশাদ হচ্ছে, ‘হে বিশ্বের মানুষরা অবশ্যই এসেছে তোমাদের কাছে তোমাদের রব প্রতিপালকের কাছ থেকে এক মহামূল্যবান উপদেশমালা, যা তোমাদের অন্তরের মধ্যে বিদ্যমান (নানা প্রকার) রোগ ' ব্যাধির জন্যে এক মহা ওঁষধ স্বরূপ এবং মোমেনদের জন্যে তা হচ্ছে হেদায়াত (সত্য সঠিক পথের দিশারী) আর মহাদয়াময় আল্লাহ রববুল আলামীনের পক্ষ থেকে এ কেতাব হচ্ছে এক বাস্তব করুণা (রহমত) । বলো, (হে রসূল) আল কোরআনের এ অবতরণ হয়েছে মহান আল্লাহ রব্বুল আলামীনের মেহেরবানী ও পরম দয়াতে। সুতরাং আনন্দিত হওয়া দরকার সেই জনতার, যারা আল কোরআন রূপ এ মহা নেয়ামত লাভে ধন্য হয়েছে। অবশ্য তিনি অতি উত্তম সেই সকল জিনিস (ধন সম্পদ ও সম্মান সাম্রাজ্য) থেকে যা ওরা একত্রিত করছে (সংগ্রহ করছে) ৷’ আর যাদের কাছে সর্বপ্রথম আল কোরআন নাযিল হয়েছিলো, তারা এ অমিয় সুধার ঝর্ণাধারা থেকে আকণ্ঠ পান করেছিলেন এবং ধন্য হয়েছিলেন এ মহামূল্যবান সম্পদ লাভে। এ সম্পদ ও মান মর্যাদারূপ নেয়ামত সম্পর্কে ওমর (রা.) বলেছেন, আল্লাহ তায়ালা যা বলছেন তা এটা নয়, | | ১০ সূন্থা ইউনুস (১০৪) __________পাৰ্া >> মসখিল ৩ DOIKIGb.DIOESDOT. TO
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।