শোনাতে, কল্যাণ দিতে, নিশ্চিত বিশ্বাস, নিশ্চিন্ততা এবং শাস্তির বার্তা পৌছে দিতে । এ নসীহত এসেছে সেই সব ব্যক্তির জন্যে, যাদেরকে সেই ঈমানরূপ নেয়ামত দান করা হয়েছে, যা তাদেরকে গত্তব্যস্থল পর্যন্ত পৌছে দেবে এবং ভ্রান্ত পথ ও আযাব থেকে বাচার জন্যে এক রহমত হিসাবে কাজ করবে । এরশাদ হচ্ছে, ‘বলো, আল্লাহর মেহেরবানী ও করুণার কারণেই এই মহান কেতাব তোমাদের কাছে এসেছে। অতএব, ওদের খুশী হওয়া উচিত, যা কিছু ওরা জড়ো করছে, সে সব থেকে তিনি উত্তম! . অতএব, '(এটা অবশ্যই বুঝা দরকার) আল্লাহর এই মেহেরবানীর কারণেই তিনি তার বান্দাদেরকে এ কেতাব দিয়েছেন । আর এই দয়ার কারণেই তাদেরকে তিনি ঈমানরূপ নেয়ামত দান করেছেন । সুতরাং এ কারণে একমাত্র তারই শোকরগোযারি করা দরকার, তাকেই খুশী করার জন্যে বান্দাহর সদা সর্বদা চেষ্টা করা প্রয়োজন, যেহেতু এটা তারই হক । তার সন্তুষ্টিকে বাদ দিয়ে ধন দওলত বা পার্থিব কোনো লাভের চিন্তা তাদের করা উচিত নয়। আল্লাহর সত্তুষ্টি লাভের চেষ্টাই হচ্ছে সেই মহা খুশী, যা মানুষকে পার্থিব লোভ লালসার হাতছানি থেকে মুক্তি দেয়, রেহাই দেয় "তাকে নগদ পাওয়ার আকর্ষণ থেকে । আর তখন পৃথিবীর এই লাভের বত্তুগুলো তার অনুগত খাদেমে পরিণত হয়। তখন সে নিজে তাদের গোলাম থাকে না। সে তখন মানুষকে (মানুষের প্রয়োজন ও কল্যাণকে) সব কিছুর ওপরে স্থান দেয়। মানুষের কথা, দুঃখ বেদনা সে খেয়াল করে শোনে, সে রিপুর অসহায় দাস থাকে না। অবশ্যই একথার অর্থ এটা নয় যে, দুনিয়ার প্রয়োজন ও সুনাম সুখ্যাতির জন্যে মানুষ চেষ্টা করবে না। ইসলাম দুনিয়ার জীবনের প্রয়োজনকে ঘৃণা করে না এবং চায় না যে মানুষ এসব পার্থিব প্রয়োজনকে পরিত্যাগ করে দরবেশী, জীবন যাপন করুক । ইসলাম দুনিয়ার জীবনের যে মূল্যায়ন করে, তা হচ্ছে, আল্লাহর এসব নেয়ামত মানুষের জন্যেই, তারা এসব ভোগ করবে, কিন্তু তাদের হৃদয় হবে উদার, হাত হবে প্রশস্ত, আর পার্থিব বিষয়াদির প্রতি লোভ লালসার ব্যাপারে তাদের দৃষ্টিকোণ হবে বহু উঁচু এবং দুনিয়ার জীবনের বিষয়াদির জন্যে তাদের আকাংখা ও প্রচেষ্টা হবে সীমিত । তাদের কাছে ঈমানের নেয়ামতই হচ্ছে সব থেকে বড় এবং সকল কিছুর ওপরে ঈমানের দাবীসমূহ পূরণ করাই হচ্ছে তাদের জীবনের আসল লক্ষ্য । এ লক্ষ্য পূরণ করে দুনিয়ার জীবনের সুখ সমৃদ্ধির জন্যে ধৃচেষ্টা চালানো হবে তাদের উদ্দেশ্য । সুতরাং এ ঈমানের কারণেই দুনিয়া হবে তাদের গোলাম- তারা দুনিয়ার গোলাম হবে না। এ বিষয়ে নীচের হাদীসটি চমৎকার ব্যাখ্যা পেশ করেছে। ‘সাফওয়ান ইবনে আমর বলছেন, আয়ফা ইবনে আবদুল্লাহ আল কালায়ীকে আমি বলতে শুনেছি, যখন ওমর (রা.)-এর নিকট ইরাক থেকে আদায়কৃত খারাজ এলো, তখন তিনি এবং তার একজন খাদেম এগুলো দেখার জন্যে এগিয়ে গেলেন । তারপর তিনি উটগুলো গুণতে শুরু করে দেখলেন যে, যে খারাজ আসার কথা ছিলো, তার থেকে অনেক বেশী এসেছে । তখন তিনি বলতে লাগলেন, যাবতীয় প্রশংসা ও শোকর মহান আল্লাহর (আলহামদু লিল্পাহ) এসময় তার খাদেমও বললো, আল্লাহর কসম, আল্লাহর মেহেরবানী ও দয়া থেকে এটা এসেছে। তখন ওমর (রা.) বললেন, তুমি মিথ্যা বলেছো, আল্লাহ তায়ালা এটা বলেননি ৷ ‘তুমি বলো, আল্লাহর মেহেরবানী ও রহমতেই এটা সম্ভব হয়েছে সুতরাং ওদের খুশী হওয়া দরকার । ওরা যা কিছু জড়ো করছে, সে সব জিনিস থেকে তিনি উত্তম!’ ১৩ সন হভলল ত নন ১5 মলছিল ত] POW. bOIKITADb. DIOESpOT. COM
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।