কভাফসীকর ফী যিন্লান্সিন্ন কোরআন '| অধ্যয়ন করে এবং এর শিক্ষার অলোকে জীবনের দুর্গম পথ পরিক্রমায় সঠিক ভূমিকা রাখতে পারে। যেহেতু এর মধ্যে রয়েছে উপদেশ, দিক নির্দেশনা এবং মানুষের মানুষের মন মানসিকতার মধ্যে বক্রতা রূপ যে রোগ ব্যাধি রয়েছে, তা নিরাময় করার অতি কার্যকর এক ওষুধ । এরশাদ হচ্ছে, ‘শোনো, আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে তা সবই আল্লাহর । তিনি সব কিছুর মালিক প্রভু প্রতিপালক ও পরিচালক ৷ শোনো, অবশ্যই, আল্লাহর ওয়াদা সত্য ......... বল, এসব কিছু সংঘটিত হচ্ছে আল্লাহর ক্ষমতা ও মেহেরবানীতে ৷ সুতরাং, ওদের খুশী হওয়া দরকার ওরা যা কিছু সঞ্চয় করছে সে সব কিছু থেকে তিনি উত্তম ৷” ‘শোনো.....’ আদরের এ আহ্বানের মধ্যে রয়েছে হৃদয়ের মধ্যে সঞ্চিত জাহেলিয়াত রূপ ব্যাধির এক আরামদায়ক ও কার্যকর ওষুধ । বলা হচ্ছে, ‘শোনো, আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সে সব কিছুর মালিক আল্লাহ তায়ালা ৷' আর যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যস্থিত সব কিছুর মালিক, অবশ্যই তিনি তার ওয়াদা পূর্ণ করতে সক্ষম ৷ সুতরাং কোথাও কোনো কঠিন কাজ বা ক্ষমতা এমন নেই, যা তাকে তার ওয়াদা পূরণের ব্যাপারে বাধা দিতে পারে বা কোনো প্রতিবন্ধকতাও এমন নেই যা তার ওয়াদাকে সত্যে পরিণত করার বিরুদ্ধে দাড়াতে পারে। এরশাদ হচ্ছে, ‘শোনো, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য ....... কিন্তু অধিকাংশ মানুষই তা জানেনা ৷’ আসলে তাদের অজ্ঞানতার কারণেই তারা সন্দেহ করছে এবং নবী (স.)-কে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করে যাচ্ছে। ‘আর তিনিই জীবিত রাখেন এবং তিনিই মৃত্যু দান করেন’ অর্থাৎ যিনি জীবন মৃত্যুর মালিক, তিনিই আবার জীবিত করতে ও হিসাব গ্রহণ করতে সক্ষম । ‘আর তার কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে ।' এ বাক্যগুলো এতোই সহজবোধ্য যে, অতি শীত্ব এবং অতি সহজে কেয়ামতের দিনে প্রত্যাবর্তনের অবস্থাটা মনের ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করে। এরপর গোটা মানবমন্ডলীকে সম্বোধন করে শিক্ষা খহণ করার জন্যে আহ্বান জানানো হচ্ছে। বলা হচ্ছে, ‘হে মানবজাতি, অবশ্যই তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে এক মহা উপদেশবাণী এসেছে, যা অস্তরসমূহের মধ্যে যে ব্যাধি সৃষ্টি হয়, সেগুলোর জন্যে আরোগ্যস্বরূপ এবং মোমেনদের জন্যে পথ প্রদর্শক ও এক অপার রহমত ।' অর্থাৎ হে মানবজাতি, তোমরা যে কেতাবটি সম্পর্কে সন্দেহ পোষণ করছো, তা এসেছে তোমাদের কাছে এক উপদেশমালা হিসাবে, ‘তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে’ সুতরাং অবশ্যই এটা কোনো মানুষের বানানো কেতাব নয়, আর যা কিছু এর মধ্যে আছে তা কোনো মানুষের পক্ষ থেকে আসেনি । তোমাদের কাছে এ উপদেশমালা এসেছে যেন এর দ্বারা তোমাদের অস্তরগুলো যিন্দা হয় এবং তোমাদের অস্তরসমূহের মধ্যে যে সব আজে বাজে চিন্তা ভরপুর হয়ে রয়েছে, সেগুলোকে দূর করা যায় । তোমাদের মনের গভীরে যে সন্দেহ ঘনীভূত হয়ে রয়েছে, তা পরিষ্কার করা যায়, যে বক্তা তোমাদের অন্তরকে অসুস্থ করে রেখেছে, তার থেকে তাকে উদ্ধার করা যায় এবং যে দুশ্চিন্তা তোমাদেরকে সদা সর্বদা অস্থির করে তুলেছে, তার থেকে তোমাদেরকে মুক্ত করা যায়। এ উপদেশ এসেছে তোমাদেরকে ঈমানের সাথে জীবন যাপন করাতে মুক্তির খবর VV. UOT
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।