যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ তোমাদেরকে পুনরায় জীবিত করে তোলার ব্যাপারে তিনি সম্পূর্ন সক্ষম । তোমাদের হিসাব নেয়ার ব্যাপারে এবং তোমাদেরকে প্রতিদান দেয়ার ব্যাপারেও তিনি সম্পূর্ণ সক্ষম । কেউ তাকে অক্ষম বানাতে পারবে না। তোমরা যতোই তাকে ক্ষমতাহীন বানাতে চাওনা কেন-কিছুতেই কেউই তার ক্ষমতা কেড়ে নিতে পারবে না। এদিকে আমরা সাধারণ মানুষেরাও ওদেরই মতো এ দুনিয়াবাসী। আমরাও তার পক্ষে আমাদেরকে পুনরায় জীবিত করে তোলার ব্যাপারে কৌতূহলী । আমরাও জানতে চাই কিভাবে তিনি আমাদেরকে- আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহের অংশগুলোকে মাটির মধ্য থেকে বের করে একত্রিত করে জীবিতকরে তুলবেন । আমরাও আল্লাহর কাছ থেকে একথার জওয়াবের প্রত্যাশী আল কোরআন এখানে কেয়ামতের দিন সেই হাশরের ময়দানে কিভাবে আমাদেরকে পুনরায় জীবিত করে তোলা হবে তার একটা বাস্তব চিত্র একেছে, তা আমরাও বুঝতে চাই । আল কোরআন জানাচ্ছে, ‘সে দিনটা হবে এতো ভয়ংকর যে, সেখানকার কষ্ট থেকে বাচার জন্যে যে নিজের ওপর যুলুম করেছে সে যদি সারা দুনিয়ার সম্পদের মালিক হয়ে যেতো, তাহলে সে ওই সমুদয় সম্পদ সেদিনকার ওই কঠিন কষ্ট থেকে বাচার জন্যে ফিদিয়া স্বরূপ দিয়ে দিতো ।' কিন্তু সেদিন কারো কাছ থেকে কোনো বিনিময়ই গ্রহণ করা হবে না। এটাও বুঝতে কষ্ট হয় না যে, যতোক্ষণ পর্যন্ত না শরীরের সাথে মানুষের রূহ যোগ হবে, ততোষক্ষণ এ বিচার কাজও সমাধা করা হবে না। আর কেয়ামাত সংঘটিত না হওয়া পর্যন্ত আয়াতে বর্ণিত কথার বাস্তবায়নও পূর্ণাংগভাবে বুঝা যাবে না । কেয়ামতের দিনেই সকল বিচার কার্য পুরোপুরি সমাধা করা হবে। এরশাদ হচ্ছে, ‘আর ওরা যখন আযাব দেখবে, তখন ওরা চেষ্টা করবে ওদের অনুতা গোপন রাখতে ৷' অর্থাৎ সেদিন হঠাৎ করে আগত এক ভীষণ ভীতি তাদেরকে গ্রাস করে ফেলবে । এর ফলে তখনই তাদের নিজেদের ভুল তারা পুরোপুরিই বুঝবে এবং চরমভাবে লজ্জিত হয়ে নিজেদের এ অনুভূতি গোপন রাখার চেষ্টা করতে থাকবে । সেদিন তাদের মনের যাবতীয় সন্দেহ ঘুচে যাবে, | সকল সত্য প্রকাশিত হয়ে পড়বে, মনে মনে গুমরে মরবে, অনুতপ্ত হবে এবং তাওবা করতে চাইবে, কিন্তু ঠোট ফেটে কোনো কথা বেরুবে না! এরশাদ হচ্ছে, ‘(এ অবস্থায়) পরিপূর্ণ ইনসাফের সাথে তাদের বিষয়ে ফায়সালা দান করা হবে এবং কোনো প্রকার যুলুম তাদের প্রতি করা হবেনা ।' এভাবে আলোচ্য আয়াতের অর্ধেকাংশ থেকে যে দৃশ্যের অবতারণা করা হয়েছে ,তার বর্ণনা দিতে গিয়ে বাস্তবে পুরো আয়াতটার ব্যাখ্যা এখানে শেষ হলো। এভাবে আল কোরআনের বিশেষ বর্ণনাভংগির মাধ্যমে রোয হাশরের ভয়ানক অবস্থা এমন ছবির মতো ফুটে উঠেছে যে, যে কোনো ঈমানদার এ কথাগুলো অধ্যয়ন করবে, তার হৃদয় প্রভাবিত না হয়ে পারবেনা । আলোচ্য আয়াতের বিশেষ শিক্ষা হচ্ছে রোয হাশর ও মহা বিচার দিবস সম্পর্কে মানুষকে স্বরণ করানো । আর একটি শিক্ষা পাওয়া যায়, তা হচ্ছে, আকাশ ও পৃথিবীতে যে সব রহস্য বিরাজ করছে এবং জীবন ও মৃত্যুর যে বিষয়টা সদা-সর্বদা মানুষের জ্ঞাতসারে আসছে এসব কিছু বুঝা বা কাজে লাগানোর কিছু ক্ষমতা মানুষকে দেয়া হয়েছে। এসব কিছু জ্ঞানের এমন ক্ষেত্র যেখান থেকে মানুষ চেষ্টা করলে কিছু না কিছু জানতে বা অর্জন করতে পারে। তারপর দেখা যায় আয়াতটির মধ্যে রয়েছে গোটা জাতির প্রতি এক সাধারণ আহ্বান, যেন মানুষ আল কোরআন

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।