যিলালিল কুরআন — যিলালিল কুরআন 10
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

দুর্বল থাকে। উপরস্তু তাদের সুপ্ত বিবেকের কাছে বারবার একথা আসতে থাকে যে, যুক্তিহীন ভাবে সত্যকে অস্বীকার করার পরিণতি অবশ্যই ধ্বংসাত্মক আর এ ধ্বংসলীলা একবার যদি শুরু হয়েই যায়, তাহলে তা ঠেকানোর মতো কোনো শক্তি বা ক্ষমতা তাদের নেই ৷ তাদের মনের গভীরে আগত এই অনুভূতিকে তারা যতোই সযরত্বে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করুক না কেন, ভয় ভীতির এই অনুভূতি কিছুতেই তাদেরকে ছেড়ে যায় না- এই কথাটিই যখন পবিত্র কোরআন তাদের কাছে এক হগয়গ্রাহী ভাষায় তুলে ধরে, তখন তাদের মধ্যে এমন ভয়ংকর ত্রাসের সৃষ্টি হয়, যা আর তারা উপেক্ষা করতে পারে না। এরশাদ হচ্ছে, ‘এবার কি তাহলে আযাব এসে যাওয়ার পর তোমরা ঈমান আনবে? হায় আযাব যখন প্রায় এসেই গেলো, তখন সেই আযাব থেকে বাচার জন্যে তোমরা ঈমান আনছো? অথচ এই আযাব আসার ব্যাপারে এতোদিন তোমরা কতোই না ব্যস্ততা দেখিয়েছো!' এ আয়াতটির ভাষার মধ্যে এমন ভাবধারা ফুটে উঠেছে যে, পাঠক বা শ্রোতার মনে এ প্রতীতি জন্মাতে শুরু করেছে যে, আযাব আসতে মোটেও আর বিলম্ব নেই-এখন যেন তাদের মনের মধ্যে ঈমান আনার জন্যে এক দারুণ আগ্রহ পয়দা হয়ে গেছে বা ঈমান এনেই ফেলেছে। আর তাদের অন্তরের এই অবস্থাকে সামনে রেখেই যেন আয়াতে উল্লেখিত. কথাগুলো বলা হচ্ছে। এরপর দেখুন, ওপরে বর্ণিত কথার পরিপূরক হিসাবে বলা হচ্ছে, (ভবিষ্যতে প্রকৃতপক্ষেই যখন আযাব এসে যাবে, তখন) ‘এরপর যালেমদেরকে বলা হবে, স্বাদ গ্রহণ করো চিরস্থায়ী সেই আযাবের । অতীতে তোমরা যা করেছো, তারই প্রতিফল স্বরূপ আজকের এই আযাব এসেছে ।' এ ভাবে আলোচনার ধারার মধ্যে আমরা যেন দেখতে পাচ্ছি হাশরের ময়দান বাস্তবিকই সামনে হাযির । অপরাধীরা বিচারের অপেক্ষায় দন্ডয়ামান এবং তাদের নির্ধারিত শাস্তিগুলো যেন বাস্তবে চোখে দেখা যাচ্ছে। আলোচনার ধারাতে আরও যেন মনে হচ্ছে যে, কেয়ামতের দিন আমাদের কাছেই মনে হবে যে, প্রত্যাবর্তনের দিনের এ অবস্থা সম্পর্কেই তো রসূল (স.)-কে সম্বোধন করে আমরা আল্লাহকে বলতে দেখছি! দার্ঘ আলোচনাধারার পরিশেষে, অস্বীকারকারী ওই জাতির থেকে যেন প্রশ্্‌ আসছে, যদি ' আযাবের এ ভবিষ্যদ্বাণী সত্যই হয়, তা হলে কী পদ্থা অবলম্বন করা যায়? এ প্রশ্ন মনের মধ্যে পয়দা হলেও দুনিয়ার লোভ ও লাভের বস্তুর আকর্ষণ তাদের মধ্যে এ বিষয়ের ওপর প্রত্যয় সৃষ্টির পথে অন্তরায় হয়ে রয়েছে, যার কারণে তারা যেন আযাব আসা সম্পর্কে আরও নিশ্চয়তা লাভ করতে চাইছে। যেহেতু এখনও তাদের মধ্যে এ বিষয়ে নিশ্চিত বিশ্বাস জন্মেনি, তবু ভেতরে ভেতরে হৃদয় তাদের কেঁপে কেঁপে ফিরছে । তাই এ পর্যায়ে ইতিবাচক জওয়াব দিতে গিয়ে চূড়ান্ত ও অকাট্য ভাবে এবং শপথের ভাষায় বলা হচ্ছে, ‘ওরা তোমার কাছে (ভবিষ্যতের সংবাদ) জানতে চাইছে, সত্যিই কি (ওয়াদা করা) সে দিনটি সত্য? বলো, হা, আমার রবের কসম, অবশ্যই হিসাব নিকাশের সে দিন সত্য । কিছুতেই তোমরা ওই কঠিন দিবসের আগমনকে ঠেকিয়ে রাখতে পারবেনা ৷’ ‘হা, আমার রবের কসম ।' আমার রব তিনি, যিনি তার নিজ মালিকানার মূল্যের কথা জানিয়ে দিয়েছেন। সুতরাং আমি দৃঢ়তার সাথে তার শপথ করে বলছি, নিশ্চিত আমি জানি, তিনিই সকল ক্ষমতার মালিক । তার কসম খেয়ে আমি বলছি, ‘অবশ্যই তিনি সত্য, আর কিছুতেই তোমরা তাকে সক্ষম করতে পারবে না ৷' ১০ সূরা হঙলুস_ ০০,০১০০), পান্না ১১ মনখিল ৩ WWW. bOIKITAD.DIOSSpOT. TOM

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।