এখানে এই কয়েকটা বাক্যে অনেকগুলো দৃশ্য তুলে ধরা হয়েছে, যথা সংখ্যাধিক্যজনিত গর্ববোধ, মানসিক পরাজয়ের কীপুনি, এমন শ্বাসরুদ্ধকর সংকীর্ণতাবোধ যেন গোটা পৃথিবী সংকুচিত হয়ে প্রবল জোরে চেপে ধরেছে। অতপর বাস্তব পরাজয়ের ধাক্কা ও ঝাকুনি এবং পেছন দিকে পালিয়ে যাওয়া । ‘অতপর আল্লাহ তায়ালা প্রশান্তি অবতীর্ণ করলেন মোমেনদের ওপর ...... ’ যেন প্রশান্তি একটা চাদর, যা অবতীর্ণ হয় এবং মনের অস্থিরতা ও উত্তেজনাকে প্রশমিত করে। ‘এবং এমন এক বাহিনী নামালেন যাদেরকে তোমরা দেখনি ৷’ এই সৈন্যবাহিনী কেমন ও কী প্রকৃতির, আমরা জানি না। কোরআন নিজেই বলেছে যে, তোমার প্রভুর সৈন্যসামস্ত সম্পর্কে তিনি ছাড়া আর কেউ কিছুই জানে না। ‘এবং কাফেরদের শাস্তি দিলেন!’ হত্যা, ঘেফতারী, সম্পদহরণ ও পরাজয় দানের মাধ্যমে শাস্তি দিলেন। ‘আর ওটাই কাফেরদের কর্মফল । অতপর আল্লাহ ক্ষমা করেন ............ ’ কেননা ক্ষমার দ্বার সব সময় উনুক্ত- যে গুনাহ করে ও তাওবা করে তার জন্যে । এখানে হুনায়নের যুদ্ধের যে কাহিনী বর্ণিত হয়েছে, তা আমাদের সামনে তুলে ধরেছে আল্লাহকে ভুলে যাওয়া ও আল্লাহর শক্তি ছাড়া অন্যান্য শক্তির ওপর নির্ভর করার ফল কী হয়ে থাকে। সেই সাথে প্রত্যেকটা আকীদা ও আদর্শ যে শক্তির ওপর নির্ভরশীল, সেই শক্তির প্রকৃত পরিচয়ও আনুসংগিকভাবে ব্যক্ত করা হয়েছে। নিছক সংখ্যাগত আধিক্য কোনো আদর্শের জন্যেই তেমন লাভজনক নয়। যে আদর্শের অনুসারীরা আদর্শকে জানে ও চেনে এবং তার প্রতি অবিচল আনুগত্য পোষণ করে, সে আদর্শের অনুসারীরা সংখ্যায় অল্প হলেও গুরুত্বপূর্ণ ও লাভজনক শক্তি, অনেক সময় সংখ্যাধিক্যও পরাজয়ের কারণ হয়ে থাকে। কেননা এর অনুসারীদের অনেকেই নিছক ভাবাবেগের বশে তাতে ডুবে থাকতে পারে। কিন্তু আদর্শের প্রকৃতি ও তাৎপর্য হয়তো তার জানা থাকে না। ফলে যে কোনো সংকটকালে তার পদস্থলন ঘটতে পারে। ফলে অনুসারীদের ভেতরে অস্থিরতা ছড়িয়ে পরাজয় অনিবার্য করে তুলতে পারে। উপরন্তু সংখ্যাধিক্য আদর্শের অনুসারীদের ধোকায় ফেলতে পারে ফলে আল্লাহর সাথে সম্পর্ক মযবুত করার আবশ্যকতা সে উপেক্ষা করতে পারে। কেননা এই প্রকাশ্য সংখ্যাধিক্যের কারণে জীবনে সাফল্য ও বিজয়ের প্রকৃত রহস্য সম্পর্কে সে সচেতন থাকে না, সে ভাবে, সংখ্যাধিক্যই তাকে বিজয় এনে দেবে, আল্লাহর সাথে সম্পর্ক মযবুত করার দরকার নেই । অথচ আসলে তা নয়। অন্য সব আদর্শের মতো ইসলামের বেলায়ও একথাটা সত্য ৷ প্রত্যেক আদৰ্শই তার সর্বোত্তম একনিষ্ঠ সেবকদের দ্বারাই প্রতিষ্ঠিত হয়ে থাকে- স্রোতে ভাসা ফেনার মতো কিংবা বাতাসে ওড়া খড়কুটোর মতো মেরুদন্ডহীন নামধারী অনুসারীদের দ্বারা নয় । যারা শেরক করে তাকর্বা পবিত্র নয় এ পর্যায়ে পৌছে ইতিহাসের নিকটতম স্মৃতি মুসলমানদের মনে জাগিয়ে তোলার পর পরবর্তী আয়াতে মোশরেকদের সম্পর্কে সর্বশেষ কথা উচ্চারণ করা হয়েছে, যা কেয়ামত পর্যন্ত অক্ষুণু থাকবে । বলা হয়েছে, ‘হে মোমেনরা! মোশরেকরা অপবিত্র । কাজেই তারা যেন এ বছরের পর আর কখনো মাসজিদুল হারামের কাছে আসতে না পারে ........ ’ (আয়াত ২৮) এখানে প্রকৃতপক্ষে মোশরেকদের আত্মাকে অপবিত্র আখ্যায়িত করে সেটাকেই তাদের আসল পরিচয় হিসাবে তুলে ধরা হয়েছে। আত্মা অপবিত্র হওয়ার কারণে তারা সর্বতোভাবে অপবিত্র । পবিত্রাত্মাদের কাছে তাদের অপবিত্রতা অনুভূত হয় এবং তা থেকে তারা পবিত্রতা অর্জন করে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।