হয়েছিলো তদ্ৰূপ পরিস্থিতির উদ্ভব হবে এবং সেই পরিস্থিতিতে প্রয়োগকারীর হাতে এ বিধি প্রয়োগের পর্যাপ্ত ক্ষমতা থাকবে মূল বিধি ও মূল প্রয়োগ ক্ষেত্রের মধ্যে একে সীমাবদ্ধ রাখা হবে না, যা সময়ের আবর্তনে পরিবর্তিত হয় না। মোশক্রেকদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ এবার ১৩ নং থেকে ১৬ নং আয়াত লক্ষ্য করুন, ‘তোমরা কি তাদের সাথে লড়বে না, যারা শপথ ভঙ্গ করেছে, রসূলকে বিতাড়িত করার উদ্যোগ নিয়েছে ......... |’ ইতিপূর্বে যে আয়াত সমষ্টিতে নীতিগতভাবে আল্লাহ ও আল্লাহর রসূলের কাছে মোশরেকদের কোনো চুক্তি কিভাবে থাকতে পারে বলে অপছন্দ প্রকাশ করে প্রশ্ন তোলা হয়েছিলো, মোশরেকদেরকে হয় ইসলাম গ্রহণ করা নচেত যুদ্ধের জন্যে প্রস্তুত হওয়া এই দুয়ের যে কোনো একটাকে বেছে নেয়ার স্বাধীনতা দিতে আদেশ দেয়া হয়েছিলো এবং এই অপছন্দের এই কারণ বর্ণনা করা হয়েছিলো যে, তারা মুসলমানদের ওপর ক্ষমতা লাভ করলে তাদের প্রতি কোনো রেয়াত দেয় না এবং কোনো অংগীকার বা আত্মীয়তার পরোয়া করে না, বর্তমান আয়াত সমষ্টি তারই ধারাবাহিকতা ৷ এ আয়াত সমষ্টি মুসলমানদের মনের সেই দ্বিধাদ্বন্দ্ ঘুচিয়ে দিতে নাযিল হয়েছে, যার জন্যে এতো বড় চরম পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে তারা দোদুল্যমান ছিলো। তাদের মধ্যে কিছু কিছু আগ্রহ ও আশা জেগেছিলো যে, এমন সর্বাত্মক যুদ্ধ ছাড়াও হয়তো বাদ বাকী মোশরেকরা একদিন ইসলাম গ্রহণ করবে । তাছাড়া এতে তারা কিছু লোক ক্ষয় ও স্বার্থহানির আশংকাও বোধ করছিলো এবং আরো সহজ পদক্ষেপের প্রতি তারা ঝৌক অনুভব করছিলো । এ আয়াত ক’টা মুসলমানদের এই মানসিকতা, ভয় ভীতি ও আশা-আকাংখা দূর করে কাছে ও দূর অতীতের ঘটনাবলী স্মরণ করিয়ে দিয়ে তাদের মনে জেহাদী উদ্দীপনা জাগিয়ে তুলছে। তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে, মোশরেকরা তাদের সাথে করা প্রতিটা ওয়াদা ও শপথ ভংগ করেছিলো, হিজরতের আগে রসূল (স.)-কে মক্কা থেকে বহিষ্কারের উদ্যোগ নিয়েছিলো এবং মদীনায় যাওয়ার পরও তাদের পিছু ছাড়েনি, বরং তারাই প্রথম তাদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। অতপর তাদের মধ্যে লজ্জা ও আত্মমর্যাদাবোধ জাগিয়ে তুলছে এই বলে যে, তারা ' মোশরেকদের সাথে লড়াই করতে ভয় পাচ্ছে। অথচ তারা মোমেন হয়ে থাকলে তাদের তো ভয় পাওয়ার কথা আল্লাহকে । অতপর তাদেরকে এই বলে মোশরেকদের সাথে লড়াই করতে উদ্বুদ্ধ করছে যে, তোমাদের হাত দিয়েই আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন। তারাই হবে আল্লাহ ও তাদের শত্রুদের শাস্তি দেয়া লাঞ্চিত করা এবং নির্যাতিত মোমেনদের মনকে প্রবোধ দেয়ার মাধ্যম । মুসলমানদের মনের এই দ্বিধা দ্বন্দ ও দোদুল্যমানতা এই বলে দূর করছে যে, মোশরেকদের ইসলাম গ্রহণের প্রকৃত আশা তাদের পরাজয় ও মুসলমানদের বিজয়ের মাধ্যমে সফল হওয়াই উত্তম । তখন হয়তো তাদের এমন কেউ কেউ বিজয়ী ইসলামে প্রবেশ করবে, যাদের জন্যে আল্লাহ্ তায়ালা তাওবার সৌভাগ্য বরাদ্দ করেছেন। সবার শেষে তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যে, ইসলামের সত্যতা প্রমাণ করার জন্যে মোমেনদেরকে পরীক্ষায় নিক্ষেপ করা আল্পাহর চিরস্তুন ও অপরিবর্তনীয় নীতি । ১৩ নং আয়াতে আল্লাহ বলেন, ‘তোমরা কি তাদের সাথে লড়বে না যারা তাদের শপথ ভংগ মুসলমানদের সাথে মোশরেকদের আচরণের গোটা ইতিহাসই শপথ ভংগ ও অংগীকার ভংগ করার ইতিহাস । এ ক্ষেত্রে নিকটতম দৃষ্টান্ত হচ্ছে রসূল (স.)-এর সাথে সম্পাদিত তাদের ৯ সুক্পা আত্ তাওবা www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।