এবং তা কোরআনের (আদেশের) মতোই, কিংবা (ব্যাখার দিক থেকে) তার চাইতেও বেশী । আল্লাহ তায়ালা তোমাদের জন্যে এটা হালাল করেননি যে, তোমরা আহলে কেতাবদের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করবে না । তাদের মহিলাদের আঘাত করবে না, তাদের ফল খাবে না। যতোক্ষণ পর্যন্ত তারা সে দায়িত্ব পালন করে- যেটা তাদের পালনীয় দায়িত্ব । কোনো একটি যুদ্ধে- প্রত্যক্ষ মোকাবেলার পর- আল্লাহর রসূলের কাছে বলা হলো যে, কয়েকটি শিশু সন্তান যুদ্ধের মাঝে মারা গেছে। একথার ওপর আল্লাহর রসূল ভীষণভাবে দুঃখিত হলেন । কোনো একজন বললেন, আপনি কেন চিন্তিত হচ্ছেন, এরা তো ছিলো মোশরেকদের সন্তান । এ কথা শুনে আল্লাহর নবী (স.) খুবই রাগ করলেন । বললেন, এরা তোমাদের চাইতে ভালো, এরা তো প্রকৃতির ওপর রয়েছে। তোমরা কি মোশরেকদের সন্তান নও? অতএব, শিশু-কিশোরদের হত্যা করা থেকে বেঁচে থাকো শিশু হত্যা থেকে বেচে থাকো । খোলাফায়ে রাশেদীনও এভাবে আল্লাহর রসূলের শিক্ষার ওপর আমল করেছেন। ইমাম মালেক আবু বকর সিদ্দাকের এক রেওয়ায়াত বর্ণনা করে বলেছেন, তিনি বলেছেন অচিরেই রেখেছে । অতএব তোমরা তাদের ছেড়ে দাও, তারা যে ভাবে নিজেদের আল্লাহর জন্যে আটকে রেখেছে- কোনো মহিলাকে কিংবা কোনো শিশু সন্তানকে অথবা খুব বৃদ্ধ হয়ে গেছে এমন কোনো ব্যক্তিকে কখনো হত্যা করবে না। যায়েদ বিন ওয়াহাব বলেন, আমাদের হাতে ওমর (রা.)-এর চিঠি এসেছে। তিনি তাতে লিখেছেন, (গনীমাতের কিংবা অন্য কোনো মাল-সম্পদে) তোমরা বাড়াবাড়ি করো না, বিশ্বাসঘাতকতা করো না । কোনো শিশুকে হত্যা করো না । যমীনে চাষাবাদকারীদের বেলায় আল্লাহকে ভয় করো । ওমরের ওসীয়াতসমূহের মধ্যে এটাও ছিলো যে, কোনো বৃদ্ধকে, কোনো মহিলাকে, কোনো শিশুকে হত্যা করবে না । দুটো বাহিনীর মোকাবেলার সময় ও ভীষণ মারামরি কাটাকাটির সময়ও এদের বাচাতে চেষ্টা করবে । এই হচ্ছে ইসলামের সুস্পষ্ট বিধি বিধান উন্নত শিষ্টাচার, যা শত্রুর সাথে যুদ্ধের সময়ও অনুসরণ করতে বলা হয়েছে। এসব হাদীস ও খোলাফায়ে রাশেদীনের দৃষ্টান্ত বহু জায়গায় বহুভাবেই বর্ণনা করা হয়েছে যে, মানুষের মর্যাদাকে কি ভাবে সমুন্নত রাখতে হবে এবং যুদ্ধকে কিভাবে এর বৈষয়িক শক্তিসমূহের মধ্যেই সীমিত করে রাখতে হবে। এই বৈষয়িক শক্তিগুলোই মানুষকে মানুষের গোলামী থেকে বের করে আসার পথে বাধার সৃষ্টি করে, মূলত এই বৈষয়িক শক্তি সামর্থগুলোই আল্লাহর পথে, ইসলামের পথে মানুষের জন্যে অন্তরায় হয়ে দাড়ায় । এসত্তেও ইসলাম এমনকি জেহাদের ময়দানে এ শক্তিগুলোকে নির্মূল করার সময়ও দয়া ও আস্তরিকতার সর্বজনীন ইসলামী নীতিমালা অনুসরণ করাকে তার ওপর ওয়াজেব করে দিয়েছে। (দুঃখের সাথে আমাকে বলতে হছে, ইসলামের শক্রুরা অত্যন্ত নির্লজ্জতার সাথেই সর্ব যুগে বিভিন্ন অপবাদ পেশ করেছে, এখনো করে যাচ্ছে । ইসলামের গোটা ইতিহাস, তার প্রতিটি যুদ্ধ ও ঘটনার ইতিহাস পর্যালোচনা করলে যে চিত্র আমাদের সামনে ভেসে উঠে তা বরং সম্পূর্ণ এর বিপরীত ৷ পৃথিবীর যুদ্ধসমূহের ইতিহাসে একমাত্র ইসলামই যুদ্ধের ময়দানে দয়া ও অনুগ্রহ, শিষ্টাচার ও নম্রতা তথা মানবীয় মর্যাদার উৎকর্ষতার প্রমাণ দিয়েছে।) | ৯» সুক্না আত্ তাওবা ০২৯৬২১) পারা ১> মনখিল ২ www.boikitab.blogspot.com
— صفحة ٢٦٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.