যিলালিল কুরআন — যিলালিল কুরআন 9
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

বব তফ্ৰসীর ক হিলাজিল কোরআন ‘গনীমত’ এবং (যুদ্ধ ছাড়া লব্ধ সম্পদ) ‘ফাই’তে তাদের কোনো অংশ থাকবে না কিন্তু তাদের (বেদুইন মুসলমানদের মতো) অন্যান্য মুসলমানদের সাথে মিলে জেহাদে অংশগ্রহণ করতে হবে। | যদি তারা তাও মানতে অস্বীকার করে, তাহলে তাদের কাছ থেকে ‘জিযিয়া’' কর দাবী করো । যদি তারা তা আদায় করতে রাযী হয়, তাহলে তোমরা তাদের কাছ থেকে তা গ্রহণ করো এবং তাদের ওপর চড়াও হওয়া থেকে হাত গুটিয়ে নাও ৷ জিযিয়া দিতেও যদি তারা অস্বীকার করে, তাহলে | আল্লাহর কাছে সাহায্য চাও এবং তাদের সাথে যুদ্ধ করো । রোখারী ও মুসলিম শরীফে আবদুল্লাহ ইবনে ওমরের বর্ণনায় বলা হয়েছে, রসূলুল্লাহ | (স.)-এর কোনো একটি যুদ্ধে এক নিহত মহিলা পাওয়া গিয়েছিলে। অতপর আল্লাহর রসূল সবাইকে (এমনকি যুদ্ধের ময়দানেও) মহিলা ও শিশুদের হত্যা করতে কঠোর ভাবে নিষেধ করেছেন। রসূলুল্লাহ (স.) মোয়ায বিন জাবালকে ইয়ামানের লোকজনদের দ্বীন শেখানোর জন্যে পাঠালেন তিনি তাকে ওসীয়াত করলেন- তুমি এমন একটি সম্প্রদায়ের কাছে যাচ্ছো, যারা আহলে কেতাব । তুমি তাদের দাওয়াত দেবে তারা যেন একথার সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া আর | কোনো মাবুদ নেই এবং আমি (মোহাম্মদ) আল্লাহর রসূল ৷ যদি এ বুনিয়াদী দাওয়াতে তারা ' তোমার কথা মেনে নেয়, তাহলে তাদের বলবে যে, আল্লাহ তায়ালা তাদের ওপর দিনে রাতে পাচবার নামায ফরয করেছেন। যদি তারা তা মেনে নেয়, তাহলে তাদের 'বলবে যে, আল্লাহ তায়ালা তাদের ওপর যাকাত আদায় ফরয করেছেন- যা তাদের ধনীদের থেকে আদায় করে ‘তাদের গরীবদের ফেরত দেয়া হবে। যদি তারা তোমার একথা মেনে নেয়, তাহলে তুমি অবশ্যই ' তাদের ভালো মাল সম্পদ (যা আদায় করে নেয়ার তোমার কোনো শরীয়তসম্মত অধিকার নেই) থেকে সাবধান থাকবে। মযলুমের দোয়া থেকে সাবধান থেকো, কেননা মযলুমের দোয়া ও আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আবু দাউদ নিজস্ব বর্ণনায় জাহিনার একজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বলেছেন, রসূলুল্লাহ (স.) | ‘ বলেছেন, তোমরা হয়তো কোনো জাতির সাথে যুদ্ধে লিপ্ত হবে হয়তো তোমরা তাদের ওপর | বিজয়ীও হবে। এমন অবস্থায় তারা মাল সম্পদ দিয়ে তাদের জীবন ও সন্তানাদি বাচাতে চাইবে । কোনো শর্তের বিনিময়ে তোমাদের সাথে সন্ধি করতে চাইবে । সে অবস্থায় তোমরা (শর্তের বাইরে) তাদের কাছ থেকে কিছু গ্রহণ করবে না কেননা তা তোমাদের জন্যে জায়েব হবে না। আরবায বিন সারিয়া থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমরা আল্লাহর রসূলের সাথে খায়বরের দুর্গে অবতরণ করলাম । আল্লাহর নবীর সাথে এ সময় আরো অনেক মুসলমান ছিলো । খায়বরের শাসক ছিলো খুৰ দাম্ভিক ও বিদ্রোহী প্রকৃতির ৷ সে রসূলের সম্মুখে এসে বললো, হে মোহাম্মদ, আপনি আমাদের গাধাগুলো যবাই করবেন, আমাদের ফল খাবেন এবং আমাদের মহিলাদের হত্যা করবেন? এতে আল্লাহর রসূল ভীষণ রাগান্বিত হলেন এবং বললেন, হে ইবনে আওফ, নিজের ঘোড়ার ওপর আরোহণ করো । অতপর তিনি ঘোষণা দিলেন, জান্নাত মোমেন | ছাড়া অন্য কারো জন্যেই হালাল নয়। তিনি লোকদের নামাযের জন্যে জমায়েত হতে বললেন। সবাই জমায়েত হলে তিনি তাদের নামায পড়ালেন। এরপর তিনি দাড়িয়ে বললেন, তোমাদের মধ্যে কেউ কি মনে করে যে, সে তার খাটের ওপর আছে, এটা কি কেউ ভাবে যে আল্লাহ তায়ালা এছাড়া আর কিছু হারাম করেননি, যা কোরআন মজীদে আছে। তোমরা শুনো, আমি তোমাদের | | নসীহত করলাম, কিছু জিনিসের আদেশ দিলাম আর কিছু জিনিস থেকে তোমাদের বারণ করলাম | ৷ ৯2> সুস্থা- আত্‌ তাওবা ০২৬১১) পাক্মা ১১ অনিল ২ | www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।