সমানব্বাখিকাকর লংসশনে ইসব্লামের কঠোর নিষেধাজ্ঞা ‘আল্লাহ তায়ালা অবশ্যই পরহেযগার- যারা আল্লাহকে ভয় করে তাদের ভালোবাসেন ৷’ আয়াতের পূর্ববর্তী বর্ণনা ধারায় ‘তাকওয়ার’ কথা বলা হয়েছে। এমন তাকওয়া যার জন্যে এমন কাজ যারা করে আল্লাহ তায়ালা তাদের ভালোবাসেন । তা এমন তাকওয়া, যা কাফেরদের মধ্যে যারা মুসলমানদের সাথে লেগে থাকে তাদের সাথে যুদ্ধ করতে উদ্বৃদ্ধ করে, যারা এক আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে এবং আল্লাহ বিরোধী শক্তিসমূহের নির্মূল করার জেহাদে ঝাঁপিয়ে পড়বে- যতোক্ষণ পর্যন্ত আল্লাহর যমীনে কুফর ও শেরেকের ফেতনা নির্মূল হয়ে যাবে এবং দ্বীন শুধু এক আল্লাহর জন্যেই নির্দিষ্ট হয়ে যাবে। কিন্তু জেহাদে অংশগ্রহণকারী তাকওয়া অনুসরণকারীকে জানতে হবে যে, কঠোরতা ও দৃঢ়তা | শুধু তাদের সাথেই দেখাতে হবে- যারা ময়দানে তাদের সাথে সম্মুখ সমরে নিয়োজিত হবে। দ্বীনের সার্বজনীন নম্রতা শালীনতার ভেতরে থেকেই তাকে চলতে হবে। কোনো অবস্থায়ই এই | কঠোরতা ও দৃঢ়তাকে অন্য সবার জন্যে প্রযোজ্য মনে করা যাবে না। তাকওয়ার দাবী হচ্ছে- প্রতিপক্ষের সামনে ইসলাম গ্রহণ, জিযিয়া প্রদান কিংবা সম্মুখ সমরে যুদ্ধ করা এর যে কোনো একটা বেছে নেয়ার সুযোগ দিতে হবে। তাকওয়ার এটাও দাবী যে, যদি প্রতিপক্ষের সাথে আগে কোনো চুক্তি করা থাকে, তাহলে ঘোষণা দিয়ে সে চুক্তি বাতিল করতে | হবে। এটা অবশ্য সে ক্ষেত্রে, যেখানে প্রতিপক্ষের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশংকা থাকবে। | এখানে চুক্তি দ্বারা সে যিশ্মীদের চুক্তির কথা বুঝানো হয়েছে, যারা জিযিয়া আদায় করে এবং না। হা কখনো যদি কোথাও মুসলমানরা দুর্বল থাকে, তাহলে তা ভিন্ন কথা তখন তারা অন্য কারো সাথেও অস্থায়ী কিংবা স্থানীয়ভাবে চুক্তি করে নিতে পারবে। এ হচ্ছে জেহাদের ময়দানে প্রদত্ত ইসলামী শিষ্টাচারের নমুনা । এ হচ্ছে এ পর্যায়ে আল্লাহর নবীর শিক্ষা । বারিদা থেকে মুসলিম, আবু দাউদ ও তিরমিযীর হাদীসে বর্ণিত হয়েছে, বারিদা বললেন, রসুলুল্লাহ (স.) যখন কাউকে কোনো বাহিনীর ওপর আমীর নিযুক্ত করতেন বিশেষ করে যে সব অভিযানে তিনি নিজে যেতেন না এমন সব অভিযানে যখন কাউকে দায়িত্ব দিয়ে পাঠাতেন, তখন তিনি আমীরকে আদেশ দিতেন, ব্যক্তিগত পর্যায়ে যেন সে আল্লাহকে ভয় করে এবং নিজের মুসলমান সাথীদের সাথে সদাচরণ করে। অতপর বলতেন, বিসমিল্লাহ, তোমরা আল্লাহর নামেই লড়াই করবে আল্লাহর সাথে যারা কুফর করে তাদের সাথেই লড়বে । যুদ্ধ করবে কিন্তু বিশ্বাসঘাতকতা করবে না। কোনো মৃতদেহকে অপমান করবে না। কোনো শিশুকে হত্যা করবে না, যখন তোমরা মোশরেকদের মধ্য থেকে তোমাদের শত্রুদের মুখোমুখি হবে, তখন তাদের | ওপর হাত উঠানো থেকে তোমরা বিরত থাকবে । (তিনটি বিষয় হচ্ছে) তাদের ইসলামের দিকে দাওয়াত দেবে। তারা যদি তা গ্রহণ করে, তাহলে তোমরা তা মেনে নাও এবং তাদের ওপর | কোনোরূপ হস্তক্ষেপ করবে না। অতপর তাদের বলো, তারা যেন হিজরত করে তাদের এলাকা “ছেড়ে মুসলমানদের এলাকায় চলে আসে । যদি তারা তা খঁহণ করে, তাহলে তাদের বলো, তাদের এবং মোহাজেরদের অধিকার ও দায় দায়িত্ হবে একই পর্যায়ের । যদি তারা হিজরত করতে | অস্বীকার করে, তাহলে তাদের বলো, তারা হবে বেদুইন মুসলমানদের মতো । এই বেদুইন B-scasntindnatodisnt-ohat ensa sda dati tastiest han soci d | : 2৯ সুস্া আত তাওবা (২৬০১) পান্থা ১> মলখিল ২ | www.botkitab. blogspot.com
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।