পাশের কাফেরদের সাথে যুদ্ধ করবে! তাহলে যতোদিন কাফের দুনিয়ায় থাকবে, ততোদিন তাদের সাথে আশেপাশের এই কাফেরদের যুদ্ধ বিখহ তো লেগেই থাকবে তারা বিস্ময়ে হতবাক হয়ে যায়, আল্লাহ তায়ালা এমন আদেশ দিলেন! অতপর তারা এ পর্যায়ের অন্যান্য আয়াত যা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শর্ত ও সীমারেখার ভেতরে নাযিল হয়েছে, সেগুলোকে নিয়ে আসে এবং সে সব বিশেষ অবস্থার সাথে নির্দিষ্ট আয়াতকে এই আয়াত- যা যাবতীয় শর্তের সীমারেখা থেকে মুক্ত- এর ওপর প্রাধান্য দিতে শুরু করে। আমি অবশ্য জানি এ লোকগুলো কেন আতংক্গ্রস্ত । কেন এরা এই ধরনের পরাজিত মানসিকতার শিকার । আসলে এরা ভুলে যায় ইসলামী ‘জেহাদ দুনিয়ার কোনো প্রচলিত যুদ্ধ নয়, এটা হচ্ছে ‘জেহাদ ফী সাবীলিল্লাহ’- আল্লাহর পথে জেহাদ । এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর যমীনে আল্লাহর সার্বভৌমত্ববকে প্রতিষ্ঠিত করা । আল্লাহর এই সার্বভৌম ক্ষমতা যারা দখল করতে চায়, সে সব শয়তানী ও আল্লাহ বিরোধী শক্তিকে নির্মূল করে দিতে হবে । মানুষকে মানুষের গোলামী করা থেকে নাজাত দিতে হবে। মানুষকে তার জন্মগত আযাদী ফিরিয়ে দিতে হবে। আল্লাহর যমীনে যারা শেরেক ও কুফরের ফেতনা ছড়াতে চায়, তাদের শক্ত হাতে প্রতিহত সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাড়ায় । তাদের বিরুদ্ধে জেহাদ অব্যাহত রাখতে হবে- যতোক্ষণ না পর্যন্ত এ যমীনে শেরেক ও কুফরের ফেতনা বাকী থাকবে- দ্বীন শুধু আল্লাহর জন্যেই নিদিষ্ট হয়ে যাবে। এই জেহাদের উদ্দেশ্য এটা নয় যে, একটি মানবীয় ধর্মকে আরেকটি মানবীয় ধর্মের ওপর বসিয়ে দেয়া হবে। বরং তার উদ্দেশ্য হচ্ছে মানব রচিত যাবতীয় মত ও মতবাদের ওপর আল্লাহর বিধানকে বিজয়ী করবে। এটা এজন্যেও নয় যে, একটি জাতির আইন ও শাসন ক্ষমতাকে আরেকটি জাতির ওপর এনে বসানো হবে- বরং তা হচ্ছে আল্লাহর শাসন ও তার আইনকে মানুষের শাসন ও তার আইনের ওপর বিজয়ী করতে হবে। এটা যমীনের ওপর আল্লাহর রাজত্ব কায়েম করার জন্যে- বান্দার ওপর তার নিজের কিংবা অন্য কয়জন বান্দার রাজত্ব কায়েম করার জন্যে নয়। একারণেই তাকে সারা জাহানে সারা আলমে সমগ্র মানব জাতির স্বাধীনতার জন্যে সংগ্রাম করতে হবে। এটা দেখা অপ্রয়োজনীয় যে, কারা ইসলামের পরিসীমায় দাখেল হয়েছে, কারা হয়নি । এ যমীন সমগ্রটাই আল্লাহর, যেখানে মানুষ বসবাস করে। আল্লাহ বিরোধী শয়তানী শক্তিও সমগ্র যমীনে মওজুদ রয়েছে- যারা প্রতিনিয়ত তাদের অন্য মানুষকে গোলামী করতে বাধ্য করছে। ওপরে বর্ণিত এই মূল সত্যকে যখন মানুষ ভুলে যায়, তখন স্বাভাবিকভাবেই তারা এটা ভেবে আতংকিত হয় যে, এটা কেমন কথা যে, একটি দ্বীন একটি জীবন বিধান দুনিয়ার সব কয়টি ব্যবস্থার ওপর ছেয়ে যাবে! একটি মানব গোষ্ঠী অন্য সব কয়টি মানুষকে নুইয়ে দেবে। তারা যে বিষয়টি থেকে ভয় পেয়ে এমন আচরণ করছে। তা যদি তেমন ধরনের কিছুই হতো, তাহলে অবশ্যই এতে আশংকাগ্রস্ত হওয়া উচিত ছিলো । কিন্তু আসল ব্যাপারটা তা নয়। আসল কথা হচ্ছে এরা ইসলামকে যেমন বুঝতে পারেনি, তেমনি ইসলামী জেহাদকেও এরা বুঝতে পারেনি। অথবা জেনে বুঝে না জানার ভান করছে। মূলকথা হচ্ছে, ইসলামী জীবন যাপন পদ্ধতি দুনিয়ার আর সবকয়টি জীবন পদ্ধতির চাইতে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির । আর এটাও সত্য কথা যে, ইসলামী জীবন পদ্ধতি ইসলাম বিরোধী জীবন | => সুন্না আত্ তাওবা ২৫৫১) পারা ১১ অনখিশল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।