শেষ হয়ে গেলো ৷ রসূলুল্লাহ ও মুসলমানরা যুদ্ধের জন্যে রওনা হয়ে গেলেন। তখন পর্যন্ত আমি কোনো রকম প্রস্তুতিই গ্রহণ করিনি। তারা আস্তে আস্তে অনেক দূরে চলে গেলেন এদিকে আমি তখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। এরপর একবার সিদ্ধান্ত করলাম, আমি রওনা দেবো এবং অচিরেই তাদের সাথে গিয়ে মিলিত হবো । আফসোস! কতো ভালো হতো যদি আমি তখন তা করতাম । কিন্তু মনে হয়, এটা আমার তাকদীরের লিখন ছিলো না । আল্লাহর রসূলের চলে যাওয়ার পর আমি মদীনার যেদিকেই বের হতাম নিজেকে বড়ো চিন্তিত ও অপরাধী মনে হতো । অনুসরণ করার মতো কাউকেই পেতাম না । মদীনার গলি ছিলো জনমানবহীন । শুধু মোনাফেক, কতিপয় অসুস্থ ও পংগু ব্যক্তি ছাড়া মদীনায় তখন কেউই নেই ৷ তবুকে পৌছার আগ পর্যন্ত আল্লাহর নবী আমাকে স্মরণ করেননি । তবুকে পৌছে মানুষের মাঝে বসে তিনি জানতে চাইলেন, কা'ব বিন মালেক কোথায়! বনি সালমার এক ব্যক্তি বললো- ইয়া রসূলাল্লাহ, তাকে তার দুটি চাদর ও দু পাশের দিকে তাকানোর কাজটি এখানে আসা থেকে দূরে সরিয়ে রেখেছে। এ কথা শুনে মোয়ায বিন জাবল বললেন, তুমি তার সম্পর্কে খুবই খারাপ কথা বললে ৷ আল্লাহর কসম ইয়া রসূলাল্লাহ, আমরা তার সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছুই জানি না। আল্লাহর রসূল চুপ থাকলেন। কা'ব বলেন, যখন আমি জানতে পারলাম যে, রসূল তবুক থেকে ফিরে আসছেন, তখন আমি ভয়ানক চিন্তিত হয়ে গেলাম । আমি আস্তে আস্তে মিথ্যার কথা স্বরণ করতে থাকলাম এবং মনে মনে বলতে থাকলাম যে, আগামীকাল আমি তার অসন্তুষ্টি থেকে কিভাবে বাচবে৷? এ ব্যাপারে আমি আমার পরিবারের প্রতিটি বুদ্ধিমান মানুষের কাছেই অভিমত চাইতে থাকলাম । কিন্তু যেদিন বলা হলো যে, সত্যিই রসূল মদীনায় এসে পৌছে গেছেন, সেদিন আমার মন থেকে এসব বাতিল খেয়াল সব মুছে গেলো, এমনকি এ কথাও বুঝে নিলাম যে, এ ধরনের কোনো কিছু দিয়েই আমি তার কাছ "থেকে বাচতে পারবো না । অতএব আমি মনে মনে পাকাপোক্ত এরাদা করে নিলাম যে, আমি তার কাছে গিয়ে সত্য কথা বলবো । আল্লাহর নবী শহরে প্রবেশ করলেন । যখনি তিনি কোনো সফর থেকে শহরে ঢুকতেন তাঁর নিয়ম ছিলো আগে মাসজিদে আসতেন । দু'রাকয়াত নামায পড়ে মানুষের সাথে দেখা করার জন্যে বসে যেতেন । আজও নিয়ম অনুযায়ী যখন তিনি এ দুটো কাজ করলেন, তখন- যারা তার সাথে জেহাদে অংশগ্রহণ করেনি তারা একে একে নানা ওযর-আপত্তি, ওজুহাত-বাহানা ও মিথ্যা কসম নিয়ে তার সামনে হাযির হতে লাগলো । এদের সংখ্যা আশির চাইতে কিছু বেশী হবে। আল্লাহর রসূল তাদের এই বাহ্যিক আচরণ গ্রহণ করলেন । আবার তাদের কাছ থেকে বায়য়াত নিলেন। তাদের জন্যে আল্লাহর কাছে দোয়া করলেন, তাদের ভেতরের ব্যাপারটি তিনি আল্লাহর ওপর ছেড়ে দিলেন। এমন সময় আমি এলাম ৷ যখন আমি তাকে সালাম করলাম, তিনি রাগের হাসি হাসলেন । অতপর আমাকে বললেন, এদিকে এসো ৷ আমি এলাম, এমনকি আমি তার সামনে বসে গেলাম ৷ তিনি আমাকে সরাসরি জিজ্ঞেস করলেন, বলো তুমি কেন পেছনে থেকে গেলে? কেন তুমি কি যুদ্ধের সওয়ারী খরিদ করোনি? আমি বললাম, ইয়া রসূলাল্লাহ, আল্লাহর কসম, যদি আজ আমি আপনার সামনে না হয়ে কোনো দুনিয়াদার মানুষের সামনে বসা থাকতাম, তাহলে আমি মনে করতাম আমি কোনো বাহানা পেশ করে তার অসন্তুষ্টি থেকে বেঁচে যাবো । আমি কথা বলতে জানি; কিন্তু আল্লাহর কসম, আমি জানি আজ যদি আপনার সামনে মিথ্যা বলি যাতে আপনি আমার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন, কিন্তু এসত্তেও পরে আল্লাহ আপনাকে আমার ওপর অসস্তুষ্ট করে দেবেন । আর যদি আমি আপনাকে সত্য কথা বলি যার কারণে আপনি আমার ওপর অসস্তুষ্ট হয়ে => সূরা আত্ তাওবা (৯৪১১ পান্মা >> মলযিল = SEE EET www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।