যিলালিল কুরআন — যিলালিল কুরআন 9
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

নেকীর পথে তাদেরকে এগিয়ে দাও ।’ এ আয়াত নাযিল হয়, তখন রসূল আবু লুবাবা ও তার দুই সাথীর কাছ থেকে সম্পদ গ্রহণ করে সদকা করে দেন। অবশিষ্ট তিনজন যারা আবু লুবাবার বিকরুদ্ধাচরণ করেছিলো, তারা নিজেদেরকে মসজিদের খুঁটির সাথেও বাধেনি । তাদের ওষযর সম্পর্কে কোরআনের কোনো আয়াত তখনবধি নাযিল হয়নি । রসূল (স.)-ও তাদের ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকেন। তাই তারা খুবই চিন্তামগনু হয়ে পড়লো । যমীন প্রশস্ত হওয়া সত্তেও তাদের ওপর সংকীর্ণ হয়ে গেলো । তখন তাদের শানে নিয্লোক্ত আয়াত নাযিল হলো, ‘অপর কিছু লোকের ব্যাপার এখনো আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। তিনি চাইলে তাদেরকে শাস্তি দেবেন, আবার চাইলে তাদের প্রতি নতুন করে অনুগ্রহ করবেন । আল্লাহ সবকিছু জানেন, তিনি জ্ঞানী ও সর্বজ্ঞ ৷’ এ আয়াত নাযিল হওয়ার পর লোকেরা বলাবলি করতে লাগলো, তারা ধ্বংস হয়ে গেছে। কারণ তাদের ওযর সম্পর্কিত কোনো আয়াতই নাযিল হয়নি। অপর কিছু সংখ্যক লোক বলতে লাগলো, হয়তো আল্লাহ্‌ তায়ালা তাদেরকে ক্ষমা করে দেবেন। তাই তাদের কাজকর্ম আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছে। অতপর নিম্নোক্ত আয়াত নাযিল হয় । ‘আল্লাহ নবীকে মাফ করে দিয়েছেন এবং অত্যন্ত কঠিন সময়ে যে মোহাজের ও আনসাররা নবীর সাথে সহযোগিতা করে (অর্থাৎ যারা তার সাথে তবুক গিয়েছিলো) তাদেরকেও মাফ করে দিয়েছেন। যদিও তাদের মধ্য থেকে কিছু লোকের দিলে বক্রতার দিকে আকৃষ্ট হতে যাচ্ছিলো । (কিন্তু তারা এ বক্রতার অনুগামী না হয়ে নবীর সহযোগী হয়েছে। ফলে) আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন নিসন্দেহে এ সব লোকের প্রতি তিনি স্নেহশীল ও মেহেরবান ৷” অতপর আল্লাহ তায়ালা বলেন, ‘আর যে তিন জনের ব্যাপার মুলতবী করে দেয়া হয়েছিলো, তাদেরকেও তিনি মাফ করে দিয়েছেন’ অর্থাৎ যাদের কাজকর্ম আল্লাহর নির্দেশের অপেক্ষায় ছিলো, তাদের তাওবা ও ক্ষমার ব্যাপারটি এ আয়াতে নাযিল হয়েছে। অতপর তিনি বলেন, ‘পৃথিবী তার সমগ্র ব্যাপকতা সত্তেও যখন তাদের জন্যে সংকীর্ণ হয়ে গেলো, তাদের নিজেদের প্রাণও তাদের জন্যে বোঝা হয়ে দাড়ালো । ........ অবশ্য আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময় ।' (অনুরূপভাবে ইবনে জারীর সনদসহ ইকরামা, মোজাহেদ, যাহহাক, কাতাদা এবং ইবনে ইসহাক থেকে পৃথক পৃথক বর্ণনা করেন ।) উপরোক্ত বর্ণনাটি সর্বাধিক খহণযোগ্য । যেহেতু এ তিন জনের বিষয়টি আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছে, সুতরাং আমিও তাদের আলোচনাটি যথাস্থানে করা জন্যে অপেক্ষা করছি । বাকী আল্লাহর মরযী । সমসক্তিদে ফেরার নিৰ্ম্মাণ ও তা ধ্বহৎসের শটনা এরপর আলোচনা আসছে মসজিদে যেরার প্রসঙ্গে, এরশাদ হচ্ছে, মোনাফেকদের মধ্যে এমন লোকও আছে, যারা তোমাদের ক্ষতি সাধন করার জন্যে COT (আয়াত ১০৭-১১০) মসজিদে যেরার তবুক যুদ্ধের একটি প্রসিদ্ধ ঘটনা । এ জন্যেই মোনাফেকদের মধ্য থেকে যারা এ মসজিদ নির্মাণে নিজেদেরকে নিয়োজিত করেছিলো, তাদের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে এবং তখনকার মুসলিম সমাজে বিদ্যমান বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ পর্যালোচনা শেষ হওয়ার সাথে সাথেই তাদের জন্যে পৃথক আলোচনা বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। আল্লামা ইবনে কাসীর তার প্রসিদ্ধ তাফসীর গ্রন্থে বলেন, আলোচ্য আয়াতগুলো নাযিল হওয়ার কারণ হচ্ছে, মদীনায় নবী (স.)-এর আগমনের আগে খাযরাজ গোত্রে আবু আমের নামে এক ব্যক্তি ছিলো । জাহেলী যুগে সে খৃষ্টান রাহেব (সাধু)-এর মর্যাদা লাভ করেছিলো। তাকে আহলে কেতাবদের আলেমদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি গণ্য করা হতো । অন্যদিকে সাধুগিরির কারণে = সনাজ্লভ্তাওব ন লন ১৯ সলিল =] www.boikitab. blogspot.com যিল্শণাশশ ৯ম ২.৭

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।