যিলালিল কুরআন — যিলালিল কুরআন 9
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম আহমদ আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে একটি হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রসূলুল্লাহ (স.) এরশাদ করেন, ‘যে মরু অঞ্চলে বসবাস করে সে কঠোর হয়। যে শিকারের সন্ধানে থাকে সে গাফেল হয়। আর যে বাদশাহর দরবারে আসে সে পরীক্ষায় নিমজ্জিত হয় ।' মরুবাসীদের চরিত্রে কঠোরতা ও কর্কশতা থাকার দরুন আল্লাহ তায়ালা তাদের মধ্য হতে কোনো রসূল পাঠাননি বরং তিনি সকল রসূলকে নগরবাসীদের মধ্য থেকে পাঠিয়েছেন। এরশাদ হচ্ছে, ‘হে মোহাম্মদ, আমি তোমার পূর্বের সকল রসূলকে নগরবাসীদের মধ্য হতে পাঠিয়েছি ৷' তার পরিবর্তে কয়েকগুণ উপহার সামগ্রী দিলেন এবং বললেন, ‘আমি কোরায়শ, বনু সাকীফ, দৌস গোত্র এবং আনসার সম্প্রদায় ছাড়া আর কোনো লোকের কাছ থেকে কোনো প্রকার হাদিয়া গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তাদের থেকে হাদিয়া গ্রহণ করার সিদ্ধান্ত এ জন্যে নিয়েছি যে, তারা মক্কা, তায়েফ, মদীনা এবং ইয়ামনের মত শহরে বসবাস করতো ৷ তাদের চরিত্রে মধূরতা ও কোমলতা বেশী বেদুইনদের মতো তাদের স্বভাবে কঠোরতা ও কর্কশতা নেই ৷' উম্মুল মোমেনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা.) বলেন, একদা একদল বেদুইন রসূলুল্লাহ (স.)-এর খেদমতে এসে নিবেদন করল । আপনি কি আপনাদের বালকদেরকে গ্রহণ করবেন। জবাবে তিনি বললেন, হা অবশ্যই । তারা বললো, আমরা তো কখনও তাদেরকে গ্রহণ করব না৷ রসূল (স.) বললেন, আল্লাহ তায়ালা যদি তোমাদের অন্তর থেকে রহমত উঠিয়ে নিয়ে গিয়ে থাকেন, তবে কোনো অবস্থায়ই আমি তা ফিরিয়ে দিতে সক্ষম নই! আরো বহু বর্ণনা মরুবাসীদের অন্তরের কঠোরতা ও কর্কশতা সম্পর্কে এসেছে। এ কারণেই তারা ইসলাম থেকে দূরে সরে পড়েছিলো। নিসন্দেহে তাদের অবস্থা হচ্ছে তারা কুফর ও মোনাফেকীতে অত্যন্ত কঠোর হয়ে থাকে এবং এরা সেসব নীতি কানুন না শেখারই যোগ্য যা আল্লাহ তায়ালা তীর রসূল (স.)-এর ওপর নাযিল করেছেন। আদিমতা তাদের অন্তরে কঠোরতা ও রুক্ষতা এনে দিয়েছে। মোনাফেকী ও বক্রতা সৃষ্টি করেছে। অধিকন্তু আদিমতা তাদেরকে সীমালংঘন ও বাড়াবাড়িতেও অভ্যস্ত করে দিয়েছে। ‘বস্তুত আল্লাহ তায়ালা সব কিছুই জানেন এবং তিনি অত্যন্ত কুশলী ৷' তিনি তার বান্দাদের যাবতীয় অবস্থা, গুণাবলী ও প্রকৃতি সম্পর্কে সম্যক অবগত । আর তিনি যোগ্যতা, প্রতিভা এবং বৈশিষ্ট্যসমূহ বন্টনে এবং জাতি, গোত্র ও পরিবেশের বৈচিত্র্য সাধনে প্রজ্ঞাবান ও কুশলী । বেদুইনদের এই সাধারণ বৈশিষ্ট্য বর্ণনার পর তাদের শ্রেণী বর্ণনা শুরু হচ্ছে। আর এটার ভিত্তি হচ্ছে ঈমান । ঈমান তাদের অন্তরে যে পরিবর্তন সাধন করেছে এবং ওই দুই ধরনের | অন্তরের মাঝে সে মোতাবেক যে পার্থক্য সূচনা করেছে তার ওপর । ঈমানের দাওয়াত পাওয়ার পর যাদের অন্তর ঈমান গ্রহণ করেছে এবং যাদের অন্তর কুফর এবং নেফাকের ওপর বিদ্যমান রয়েছে কিছুটা তার ওপরও । এরশাদ হচ্ছে, এই বেদুইন আরবদের মধ্যে এমন কিছু লোকও আছে মোমেন বেদুইনদের বর্ণনার পূর্বে মোনাফেক বেদুইনদের আলোচনা এ জন্যে করা হয়েছে যাতে তাদের আলোচনা মদীনার ওই সকল মোনাফেকের আলোচনার সাথে সংযুক্ত করা যায়, যাদের কথা পূর্বের অধ্যায়ে আগেই উল্লেখ করা হয়েছে এবং যাতে এ দু'ধরনের মোনাফেকের আলোচনা প্রসংগ একই স্থানে এসে সন্নিবেশিত হয় । | => সুক্লা আত্‌ তাওবা ০৯৭১) পারা ১১ সমনখিশল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।