এ হচ্ছে যাকাত ব্যবস্থা ও তার ব্যয়ের খাতগুলোর বিবরণ, যার সম্পর্কে আজকের পৃথিবীর সমালোচকরা নানা প্রকার কথা বলে থাকে এবং এ ব্যবস্থাকে তারা বৃত্তি ও খয়রাতী ব্যবস্থা বলে কটাক্ষপাত করে(১) ...... এ ব্যবস্থা ইসলামী সমাজের বাধ্যতামূলক (ফরয) ব্যবস্থা । আমরা ইসলামী এবাদাত হিসাবে এ ব্যবস্থা মেনে চলি । এর দ্বারা আল্লাহ তায়ালা মানুষের অন্তরকে কৃপণতা থেকে মুক্ত করেন এবং এভাবে তাদের পবিত্র বানান এবং উন্মতে মুসলিম।'র ব্যক্তিবর্গের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, দরদ মহববত ও পরস্পর কল্যাণকামিতা গড়ে তোলেন । এ মহান ব্যবস্থার দ্বারা তিনি মানুষের মধ্যে পয়দা করেন সজীবতা, গোটা জীবনকে বানান মহীয়ান এবং মানুষের করেন মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সহানুভূতি ও সংবেদনশীলতা এবং প্রতিপালন করেন মানুষের মধ্যে সঠিক বন্দেগীর চেতনাকে, যার ফলে মানুষ ও তার সৃষ্টিকর্তার মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। সাথে সাথে মানুষে মানুষেও গড়ে ওঠে নিবিড় বন্ধন । তাই দেখুন, রাববুল আলামীনের অমিয় বাণী, ‘আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে বাধ্যতামূলক ও অপরিহার্য-এক কাজ’-এর দ্বারাতেই সঠিকভাবে জানা যায় মানুষের কল্যাণ কোন্ কোন্ জিনিসে এবং এভাবে আল্লাহ তায়ালা মহা বুদ্ধিমত্তার সাথে তার কাজগুলো পরিচালনা করেন । ‘আর অবশ্যই আল্লাহ তায়ালা জ্ঞানবান, বিজ্ঞানময় ৷’ ক্ূসুলেকর সাখে মোনাকফেকদের বেয়াদবী ও চাটুকারীতা সদকাসমূহ (যাকাত) এর মূলনীতি ও তার বন্টন ব্যবস্থা বর্ণনা করার পর ওই সব মূর্খ হঠকারী নাদান বে আদবদের কটাক্ষের জওয়াব দেয়া হচ্ছে, যারা অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত থাকার কারণে চরম ও পরম বিশ্বস্ত রসূল (স.)-এর প্রতি কটাক্ষপাত করছে। এরপর বিবরণ আসছে নানা প্রকার মোনাফেকের এবং সেই সকল বিষাক্ত কথা ও কাজের, যা তারা ইসলামী জামায়াতের মধ্যে থেকে সদা সর্বদা বলতো ও করতো । দেখুন এ বিষয়ে আল্লাহর এরশাদ, ‘ওদের মধ্যে অনেকে আছে যারা নবী (স.)-কে কষ্ট দিতো ও বলতো ......... যদি আমরা তোমাদের একদলকে মাফ করে দেই, তবু অপর এক দলকে অবশ্যই আযাব দেবো ৷ কারণ তারা বরাবরই মহা অপরাধী হিসাবে থেকেছে’ (আয়াত ৬১-৬৬) অবশ্যই রসূলের শানে এটা ছিলো বিরাট বেআদবী, যা সদকা সম্পর্কে কটাক্ষপাত করা থেকে ও অন্যভাবে প্রকাশ পেয়েছে। ওরা রসূল (স.)-এর কাছে থেকে উন্নতমানের আদব শিখছিলো। তারা দেখছিলো রসূলুল্লাহ (স.) কতো আদর মহব্বতের সাথে লোকদের কথা শোনেন, মানুষকে কিভাবে মর্যাদা দেন, কিভাবে তাদের সাথে শরীয়তের নিয়ম মতো লেন দেন করেন । কতো বিনয় নত্রতার সাথে মানুষের সাথে ব্যবহার করেন এবং মানুষের জন্যে তীর দিলো কতো প্রশস্ত, তার অন্তর কতো উদার ৷ এতদসত্তেও তাকে তারা কি জঘন্য অপবাদ দিলো দেখুন কতো হীন তাদের আচরণ । তারা বললো, তিনি ‘কান-ভারী'’ মানুষ, যে যা বলে তাই তিনি বিশ্বাস করেন তারা তার জন্যে মিথ্যা, ধোকাবাজি ও অতিরঞ্জিত করে কথা বলা জায়েয করে নিলো। অর্থাৎ তারা মনে করলো তীর পক্ষে এসব কদাচার সহজ কাজ, তিনি মিথ্যা বলতে পারেন ও কাউকে ঠকাতে পারাটা তার জন্যে মোটেই কঠিন নয়। তার সত্যবাদিতার ওপর তারা হলফ করে করে অপবাদ দিলো এবং তার সামনেই তাকে অপমানজনক কথা বললো । এতেও তারা ক্ষান্ত হলো না বরং তার অনুপস্থিতিতেও তার নিন্দামন্দ বলাবলি করতে থাকলো এবং তারা নিশ্চিন্ত ছিলো যে, এসব (১) দেখুন, ‘আসসালামুল আলামে অল ইসলাম’ কেতাবের যাকাত অধ্যায় । www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।