অভাবগ্রস্তদের অভাব দূর করার জন্যে তারা কতো তৎপর । ইসলামের এ মানবতা বোধ দেখে তাদের মনও ইসলামের দিকে এগিয়ে আসবে। অবশ্য ফেকাহবিদদের মধ্যে এ বিষয়ে মৃতভেদ আছে যে, ইসলামের বিজয় যুগ এসে যাওয়ার পর ‘মুআল্লিফাতে কুলুবুহুম’দেরকে যাকাত থেকে দান করার হুকুম মওকুফ হয়ে যাবে কিনা ..... কিন্তু এটা সত্য যে, ইসলামী আন্দোলনের কর্মসূচী ৷ বাস্তবায়নের কাজ করতে গিয়ে প্রতি যুগেই এমন সব অবস্থা আসার সম্ভাবনা বরাবরই রয়েছে যে, এক দল লোককে সাহায্য করার প্রয়োজন হবে, হয় তাদেরকে ইসলামের পথে মযবুতীর সাথে টিকিয়ে রাখার জন্যে সাহায্য দান প্রয়োজন হবে, (কারণ ইসলাম গ্রহণ করার ফলে তাদের জীবিকা অর্জনের পথ কন্টকাকীর্ণ হয়ে যাবে) অথবা তাদেরকে ইসলামের দিকে এগিয়ে আনার উদ্দেশ্যে যাকাত থেকে ব্যয় করতে হবে। যেমন কিছু অমুসলিম ব্যক্তিত্বকে ইসলামের দাওয়াত দিলে তারা ইসলাম গ্রহণ করবে বলে আশা করা যায় এবং তাদের দ্বারা ইসলামের সাহায্য হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়, অথবা তাদের দ্বারা বিভিন্ন স্থানে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যাবে বলে আশা করা যায় । আমরা এ সত্যটি বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারছি এবং এ শব্দটির মধ্যে যে অর্থের ব্যাপকতা রয়েছে, রয়েছে আল্লাহর মহা হেকমত, স্থান-কাল ভেদে তার প্রয়োগের মধ্যে তার গভীর তাৎপর্যও বুঝতে পারছি। এরপর দেখুন পঞ্চম খাত, ‘বন্দী মুক্তির’ প্রয়োজনে ব্যয় । বন্দী বিনিময়, আজকের জগতে আন্তর্জাতিক আইন হিসাবে পরিচিত ও গৃহীত । কিন্তু প্রথম যুগে এ আইন অনুসারে মুসলমান ও তাদের দুশমনদের মধ্যে বন্দী বিনিময় হতো না অর্থাৎ, প্রতিপক্ষরা এ ব্যবস্থা মানতো না। সে অবস্থায় বন্দী মুক্তির জন্যে প্রচুর অর্থের প্রয়োজন ছিলো, অর্থাৎ আনস্তর্জাতিকভাবে এ বন্দী বিনিময় প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত যাকাতের অর্থ দিয়েই বন্দীর মুক্তি আদায় করা হতো । বন্দীদের যখন বিভিন্ন লোকদের দাস হিসাবে বন্টন করে দেয়া হতো, তখন ওই মুনিবদের কাছ থেকে যাকাতের পয়সার বিনিময়ে তাদের ফিরিয়ে আনা হতো, অথবা কোনো দাস দাসীকে বিক্রি করে বিক্রুয়লন্ধ সেই পয়সা দিয়ে কোনো বন্দীকে মুক্ত করানো যেতো । যষ্ঠ খাত হচ্ছে ঝণগ্রস্তদেরকে ঝণমুক্ত করার জন্যে দান। অর্থাৎ, এরা হচ্ছে সেই সব ঝণগ্রস্ত ব্যক্তি যারা বিনা অপরাধে ঝণগ্রস্ত-হয়ে গেছে, তাদেরকে খঝণ থেকে মুক্ত করার জন্যে আল্লাহ রব্বুল আলামীন যাকাতের ফান্ড থেকে দেয়ার নির্দেশ দিয়েছিলেন এবং তিনি চিরদিনের জন্যে এ নির্দেশ বহাল রেখেছেন। তবে এজন্নে প্রয়োজন ঝণগ্রস্ত ব্যক্তির নিজের ঝণের কথা জানানো এবং পরিশোধের ক্ষমতা তার নেই বলে ঘোষণা দান। যেমন বর্তমান জগতের বহু পুঁজিবাদী রাষ্ট্রে ও কোনো ব্যবসায়ী যদি দেউলে হওয়ার ঘোষণা দেয়, তাহলে তার উপায় উপকরণ যতোই থাকুক না কেন, উক্ত রাষ্ট্র তার সাহায্যের জন্যে এগিয়ে আসে । ইসলামী রাষ্ট্রও অবশ্যই কল্যাণ রাষ্ট এবং আল্লাহর দেয়া এ মহান ব্যবস্থা ও সর্ব সাধারণের জন্যে কল্যাণ ব্যবস্থা হিসাবে প্রেরিত । এ ব্যবস্থার মধ্যে কোনো সম্তরান্ত ব্যক্তির পতন হয়ে যাবে, কোনো আমানতদার ব্যক্তি ধ্বংস হয়ে যাবে অথবা কোনো মানুষ অন্য কোনো মানুষের জন্যে অধপতন ডেকে আনবে, তা কিছুতেই বরদাশত করা হয় না, যেমন অন্যান্য পার্থিব আইন ও অন্যান্য ধর্মীয় আইনেও এভাবে ব্যবস্থা নেয়া হয়। ‘আর আল্লাহর পথে খরচের খাত’ এটা হচ্ছে যাকাত বন্টনের সপ্তম খাত.....এ খাতটির দরযা বহু প্রশস্ত । এর আওতায় ইসলামী জামায়াতের সকল কল্যাণ খাতই অন্তর্ভুক্ত, যার দ্বারা আল্লাহর ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে.। এরপর শেষ ও অষ্টম খাত হচ্ছে মোসাফেরদের ব্যয়ের খাত এমন মোসাফের, সফরে এসে যার সকল সম্পদ শেষ হয়ে গেছে, যদিও নিজ দেশে সে সম্পদশালী ও অভাবমুক্ত www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।