যিলালিল কুরআন — যিলালিল কুরআন 9
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সেই মোনাফেকদের সম্পর্কে বিশেষভাবে আলোচনা এসেছে, যারা বিজয় ও সাফল্য লাভের পরে ইসলামের নামে মুসলমানদের মধ্যে মিলে মিশে থেকে মুসলমানদের দলের মধ্যে নানা প্রকার ষড়যন্ত্রের বিষ ছড়াচ্ছিলো । এসকল মোনাফেক প্রকাশ্যভাবে ইসলামের দুশমনী করতে পারতো না৷ কারণ তারা দেখছিলো একই সাথে পার্থিব সুযোগ সুবিধা ও শান্তি পেতে হলে মুসলমানদের সাথে না থেকে কোনো গত্যন্তর নেই । কিন্তু মুসলমানদের সাফল্য সহ্য করাও তাদের পক্ষে সম্ভব ছিলো না, এজন্যে মুসলমানদের ভেতর ও বাইর দু'দিক থেকেই তারা মুসলমানদের মধ্যে ভাংগন ধরানোর জন্যে রাত দিন ষড়যন্ত্র করে চলেছিলো। শীঘ্রই আমরা আলোচ্য অধ্যায়ে সেই চিত্রটি দেখতে পাবো, যার সম্পর্কে সূরার ভূমিকায় আমরা আলোচনা করেছি এবং আমরা মনে করি ইনশাআল্লাহ আলোচিত ভূমিকার আলোকে ‘যদি লাভজনক বস্তু খুব তাড়াতাড়ি পাওয়া যাবে মনে হতো এবং সফরটাও সহজ হতো, তাহলে অবশ্যই ওরা তোমার অনুসরণ করতো । .... ওরা তো ইতিপূর্বে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলোই এবং বহু বিষয়কে পরিবর্তন করে তারা তোমার জন্যে এক জটিল অবস্থা সৃষ্টি করে ফেলেছিলো। অবশেষে সত্য সমাগত হলো এবং আল্লাহর হুকুম বিজয়ী হলো- যদিও ওই মোনাফেকরা কিছুতেই এটা পছন্দ করতে পারেনি ।' অর্থাৎ যদি পার্থিব স্বার্থের বিষয়প্রাপ্তি শীঘ্র এবং সহজ বলে মনে হতো, আর সফরের দূরত্ব কম এবং শুভ পরিণতি লাভ নিরাপদ মনে হতো, তাহলে অবশ্যই ওরা তোমার অনুসরণ করতো । কিন্তু পথের দূরত্‌ বেশী এবং সফর খুবই কঠিন ও কষ্টকর মনে হচ্ছিলো ওদের কাছে, যা তাদের দারুণ দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলো এবং ওদের মনোবলকে পুরোপুরিভাবে ভেংগে দিয়েছিলো, বিপদজনক এ সফর ও তার জন্যে যোগাড়যন্তর তাদের আত্মাকে দুর্বল করে ফেলেছিলো, তাদের অন্তর চুপসে গিয়েছিলো এবং দিগস্তব্যাপী মরুভূমি পার হয়ে এতো বড় বিশাল শক্ৰ সৈন্যের মুখোমুখি হওয়ার চিন্তা তাদের সাহসকে ভীষণভাবে বিপর্যন্ত করে ফেলেছিলো। তখনকার ওই ভীষণ অবস্থার চিত্রটি তুলে ধরে চির স্থায়ীভাবে প্রভাব বিস্তারকারী এ আয়াতের অংশটি বারবার পাঠকের মনে আঘাত করছে এবং ওই অবস্থাটিকে স্মরণ করে দিয়েছে। ‘যদি লাভজনক অবস্থা শীঘ আসবে বলে মনে হতো এবং সফর এর দূরত্ব কম ও সহজ মনে হতো, তাহলে অবশ্যই ওরা তোমার অনুসরণ করতো । কিন্তু পথের দূরত্বের চিন্তা তাদের কাছে বড়ই কঠিন মনে হচ্ছিলো ।' এর ফলে, যারা রওয়ানা হয়ে গিয়েছিলো, তাদের মধ্যে অনেকেই এত দূরের সফরে যাওয়াটাকে মনে মনে কিছুতেই মেনে নিতে পারছিলো না । অনেকেই ক্লান্ত হয়ে পড়েছিলো এবং মূল কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়েছিলো । তাদের মনে হীন চিন্তা জন্ম নিচ্ছিলো এবং সস্তা কোনো উদ্দেশ্য লাভের জন্যে উদগ্রীব হয়ে উঠেছিলো। সকল যামানায় এবং সকল দেশে দেখা গেছে এ ধরনের লোকের সংখ্যাই বেশী ৷ তবে সংখ্যায় কম হলেও কিছু মোখলেস লোকও বরাবরই থাকে । এদের দৃষ্টান্তও বারবার আসে । এরা অবশ্যই জীবনের স্পন্দন ও মানব জীবনকে সৌন্দর্য দানকারী হিসাবে সর্বকালেই প্রতিভাত হয়- যদিও তাদের সম্পর্কে চিন্তা করা হয় যে, তারা দুনিয়ার প্রয়োজনীয় অনেক কিছু পেয়েছে এবং তাদের অনেক উদ্দেশ্যও তো হাসিল হয়েছে। আর তারা মূল্যবান বিনিময় দেয়া থেকে বিরত থেকেছে । অল্প মূল্য দিয়ে তো সস্তা ও রদ্দি পণ্য কেনা যায়। এরশাদ হচ্ছে, ‘আর শীঘ্রই ওরা আল্লাহর কসম খেয়ে খেয়ে বলবে, ‘পারলে আমরা অবশ্যই তোমাদের সাথে বের হতাম ৷’ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।