যিলালিল কুরআন — যিলালিল কুরআন 9
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

তাদের মনগড়া প্রথা । এভাবে মোহাররম মাসকে হালাল বানানোর জন্যে বদলা বদলি করার বিষয়ে আল্লাহ তায়ালা তো কেতাবে লিখিত কোনো অনুমতি দেননি । দ্বিতীয় অবস্থা জানা যায়, এক বছর তারা তিন মাসকে হারাম বানাতো এবং পরবর্তী বছরে পীচটি মাসকে হারাম বানিয়ে নিয়ে দুই বছরে গড়ে ৪ মাস হারাম মাস হিসাবে ব্যবহার করতো এবং এ সময় যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখতো ৷ এর ফলে আল্লাহর বিধান মতে এক বছরে একটি হারাম (মোহাররম) মাস হালাল হয়ে যেতো এবং সেই সময়ে তারা হত্যা করা বা যুদ্ধ-বিগ্রহ করাকে জায়েয বানিয়ে নিতো । দ্বিতীয় বছরে সফর মাসেও যুদ্ধ করার জন্যে হালাল বানাতো । এভাবেই আল্লাহ তায়ালা যেগুলোকে হারাম বানিয়েছেন, সেগুলোকে হালাল বানিয়ে নিয়ে আল্লাহর আইন ভংগ করতো এবং বাস্তবে আল্লাহর আইনের বিরোধিতা করতো । এরশাদ হচ্ছে, ‘(এটা ছিলো) কুফর থেকেও বড় কাজ ৷” এটাই ছিলো কুফরী ধারণা বিশ্বাসের দিকে ঝুঁকে পড়ার কারণে তাদের মধ্যে আল্লাহর আইন পরিবর্তন করার প্রবণতাজনিত কুফরী কাজ, যার বর্ণনা ইতিপূর্বে এসেছে এরশাদ হচ্ছে, ‘এভাবে তারা কাফেররা পথহারা হয়ে যায়’ । অর্থাৎ তারা এভাবে জুয়া খেলায় ডুবে থাকার কারণে, আসমানী কেতাবের শব্দ ও বাক্য পরিবর্তন করে নিজ খুশী মতো অন্য কথা সেখানে বসিয়ে দেয়ার কারণে এবং অনেক সময় নানা প্রকার মনগড়া ভূল ব্যাখ্যা দিয়ে আল্লাহর ইচ্ছা থেকে দূরে সরে যাওয়ার কারণে তারা ধোকার মধ্যে পড়ে থাকতো । এর ফলে তাদের কাছে তাদের অন্যায় কাজগুলো সুন্দর হয়ে ফুটে ওঠে এবং কেতাব পরিবর্তনের কাজটা তাদের নজরে সুন্দরই লাগতো । এসব কাজের কারণে তাদের মধ্যে কুফরী কাজ (আল্লাহ ও তার ক্ষমতাকে অস্বীকার করার প্রবণতা) মযবুত হয়ে যাচ্ছে এবং তারা সত্য সঠিক ব্যবস্থা থেকে যে বনু দূরে সরে যাচ্ছে তা তারা বুঝতেই পারত না । তাই এরশাদ হচ্ছে, ‘আর আল্লাহ তায়ালা কাফের জাতিকে হেদায়াত করেন না ৷' এরাই হচ্ছে সেই সব জাতি, যারা হেদায়াতের আলো থেকে তাদের অন্তরকে ঢেকে ফেলেছে এবং তাদের অন্তরসমূহ থেকে সরিয়ে নিয়ে গেছে হেদায়াতের প্রমাণাদি । আর এ অন্ধকার ও গোমরাহীর পথকে ইচ্ছাকৃতভাবে গ্রহণ করার কারণেই তারা নিজেদেরকে আল্লাহ কর্তৃক পরিত্যক্ত হওয়ার যোগ্য বানিয়ে নিয়েছে । আত্‌ Erne ES SE www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।