Sef Af 5S C5 to8 TA US 4 al Os yo foc cf AD Aw wu DDL Brrr mh AN tN | Lo SEY al wilt Us. eA) ee uty ¥ to go a DN DP PAE “পপ ZU Der DA ar BE LGAs LS HA syill 19D0 os Anil ges = yl 3 BU rl Cie lt 2 of tye f= ৬ ue fob 52 LL 40529 Le Lle l= 05% gl a ei AN DA PB Der ee WD 0 Y LN ll 2 LAB DML CES Ht 6 yd fl ৩৬. আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ তায়ালার বিধানে মাসের সংখ্যা বারোটি, এ (বারোটি)-র মধ্যে চারটি হচ্ছে (যুদ্ধ-বিগ্রহের জন্যে) নিষিদ্ধ মাস; এটা (আল্লাহর প্রণীত) নির্ভুল ব্যবস্থা, অতএব তার ভেতরে (হানাহানি করে) তোমরা নিজেদের ওপর যুলুম করো না, তোমরা (যখন) মোশরেকদের সাথে যুদ্ধ করবে, (তখন সবাই) এক সাথে মিলিত হয়ে (তাদের) মোকাবেলা করবে, যেমনিভাবে তারাও এক সাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে; জেনে রেখো, যারা আল্লাহ তায়ালাকে ভয় করে, আল্লাহ তায়ালা অবশ্যই তাদের সাথে রয়েছেন। ৩৭. নিষিদ্ধ মাসকে হীন স্বার্থে মুলতবি করা কিংবা তা আগ পাছ করা তো কুফরীর মাত্রাই বৃদ্ধি করে, এর ফলে কাফেরদের (আরো বেশী) গোমরাহীতে নিমজ্জিত করে দেয়া হয়, এ লোকেরা এক বছর কোনো মাসকে (প্রয়োজনে) হালাল করে নেয়, আবার (পরবর্তী) কোনো বছরে সে মাসকেই তারা হারাম বানিয়ে নেয়, যেন এভাবে আল্লাহ তায়ালা যে মাসগুলো হারাম করেছেন তার সংখ্যাও পূরণ হয়ে যায়, আবার আল্লাহ তায়ালা যা হারাম করেছেন তাও (মাঝে মাঝে) হালাল হয়ে যায়; (বস্তুত) তাদের অন্যায় কাজগুলো (এভাবেই) তাদের কাছে শোভনীয় করে দেয়া হয়েছে; আর আল্লাহ তায়ালা কখনো কাফের সম্প্রদায়কে সঠিক পথের দিশা দেন না। ভাফসীকর আয়াত ৩৬-৩৭ যে দিন আল্লাহ তায়ালা আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, সে দিন থেকেই তার হিসাবে বছরের মাস বারটি নির্ধারিত হয়ে রয়েছে। এর মধ্যে চারটি হচ্ছে সম্মানিত মাস......... এবং আল্লাহ তায়ালা কাফের জাতিকে হেদায়াত করেন না । (আয়াত ৩৬-৩৭) আলোচ্য এ অধ্যায়টিতে আরবের উত্তর সীমান্তে অবস্থিত খৃষ্টান ধর্মাবলম্বী রোমান বাহিনী ও তাদের অন্যান্য খৃষ্টান মিত্রদের সাথে যুদ্ধাভিযানের পথে আসা বিভিন্ন বাধা বিপত্তি দূর করার বিষয়ের আলোচনা এসেছে । হারাম মাসসমূহের অন্যতম রজব মাসে তবুক অভিমুখে এ অভিযান চালানো হয়। এ জন্যেই এ ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের বিরাট ঝড় তোলা হয়। আর তর্কের কারণ হচ্ছে, প্রকৃতপক্ষে এ বছর রজব মাসটি সেই সঠিক সময়ে আসেনি যে সময়ে আসা www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।