বিষয়টা অত্যন্ত গুরুতর, কঠোর ও আপোষহীন । এতে বিন্দুমাত্রও নমনীয়তার অবকাশ নেই ৷ যারা আল্লাহ ছাড়া অন্য কারো আইন নির্বিবাদে মেনে নেয় এবং এমন কোনো বাদ প্রতিবাদ, অসন্তোষ ও অসম্মতি প্রকাশ না করেই তার আনুগত্য করতে থাকে, যা দ্বারা আল্লাহর সর্বময় ক্ষমতার প্রতি এই আনুগত্যহীনতা যে তারা সেচ্ছায় নয়, বরং সম্পূর্ণ অনিচ্ছাবশত ও চাপ প্রতিহত করতে না পেরে করেছে, তা প্রমাণিত হয়, তাদেরকে মোমেন ও মুসলমান বলে গ্রহণ করার কোনোই অবকাশ নেই ৷ শুধুমাত্র আল্লাহর প্রভুত্বে বিশ্বাস করা ও আনুষ্ঠানিক এবাদাত উপাসনা শুধু আল্লাহ্র জন্যে নির্দিষ্ট করা দ্বারা এ সব লোক মোমেন ও মুসলমান বলে স্বীকৃতি পেতে পারে না। এ ক্ষেত্রে নমনীয়তা ও আপোষকামিতাই ইসলামের জন্যে এ যুগের সবচেয়ে কঠিন ও কষ্টকর সমস্যা । এটা এ যুগের সবচেয়ে ভয়ংকর অন্তর, যা দিয়ে ইসলামের দুশমনরা ইসলামের বিরুদ্ধে লড়ছে। যে সব প্রতিষ্ঠান ও যে সব ব্যক্তির অনুরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আল্লাহ মোশরেক, ইসলাম বিরোধী ও আল্লাহর বিকল্প প্রভু খহণকারী রূপে আখ্যায়িত করেছেন, সেই সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইসলামের ওই শত্রুরা ইসলামের লেবেল এঁটে দিতে উদগ্রীব । এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যখন ইসলামের শত্রুরা ‘ইসলাম’-এর লেবেল এঁটে দিতে উদগ্রীব, তখন ইসলামের রক্ষকদের কর্তব্য হয়ে দাড়ায় এই সব প্রতারণামূলক লেবেল কেড়ে নেয়া এবং এর আড়ালে যে শেরেক, কুফর ও আল্লাহদ্রোহিতা সক্রিয় রয়েছে, তার মুখোশ খুলে দেয়া । কেননা তাদেরকে তো একমাত্র আল্লাহর এবাদাত করার আদেশ দেয়া হয়েছে। তাদের শেরেক থেকে আল্লাহ পবিত্র!’ ক্াফেরদের বডঢ়যন্প ও দ্বীনুন্স হুক্কের প্রতি আল্লাহর প্রতিশৃ্তে অতপর কোরআন মোমেনদেরকে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্যে আরো একটা পদক্ষেপ গ্রহণ করছে। আয়াত নং ৩২ ও ৩৩ এর মধ্যে এই পদক্ষেপটি প্রতিফলিত হযেছে । ‘তারা আল্লাহর প্রদীপকে ফুঁ দিয়ে নিভিয়ে ফেলতে চায় ৷............ ’ অর্থাৎ এ সব আহলে কেতাব শুধুমাত্র সত্য ধর্ম থেকে বিচ্যুত হয়ে, আল্লাহর বিকল্প প্রভুদের কাছ থেকে আইন ও বিধান গ্রহণ করে এবং আল্লাহ ও আখেরাতের ওপর যথোচিতভাবে ঈমান না এনেই ক্ষান্ত থাকতে চায় না, বরঞ্চ তারা আল্লাহর সত্য দ্বীনের বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করে, এই দ্বীনের মধ্য দিয়ে আল্লাহর যে প্রদীপ আলো বিকিরণ করছে তাকে নিভিয়েও ফেলতে চায় এবং বিশ্বময় আল্লাহর আইন চালু করার দাওয়াতের মধ্য দিয়ে মানুষের ঘরে ঘরে আলো ভ্বালানোর যে প্রচেষ্টা চলছে, সেই মহত প্রচেষ্টাকে তারা স্তব্ধ ও নস্যাত করে দিতে চায় । অর্থাৎ তারা আল্লাহর আলোর বিরুদ্ধে যুদ্ধরত ও আগ্রাসনরত । এই যুদ্ধ ও আগ্রাসন তারা চালায় কখনো অপপ্রচার, মিথ্যা অপবাদ ও কুৎসা রটনার মাধ্যমে । কখনো প্রতারণা, ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে । কখনো এমন যুলুম নির্যাতন চালানোর মাধ্যমে, যাতে মুসলমানরা নিজেদের ঈমান, চরিত্র ও সততা, অথবা জীবন ও সহায় সম্পদ অথবা সব কিছুই হারাতে বাধ্য হয়। কখনো তাদের বশংবদদের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ চালানোর জন্যে উক্কে ও লেলিয়ে দেয়ার মাধ্যমে । কখনো তাদেরকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্ররোচিত করার মাধ্যমে ৷ কোরআন নাযিল হবার সময়ে ও তার পরবর্তীকালে সমগ্র ইতিহাস জুড়ে এরূপ পরিস্থিতিই বিরাজ করছিলো এবং উল্লিখিত সব ক’টা পদন্থাই পর্যায়ক্রমে অবলম্বন করা হয়েছিলো । এ বিবরণ দ্বারা এক দিকে যেমন কাংখিত ছিলো তৎকালীন মুসলমানদের মনে জাগরণ ও উদ্দিপনা সৃষ্টি করা, অপরদিকে তেমনি আল্লাহর সত্য ধর্মের বিরুদ্ধে আহলে কেতাবের চিরন্তন শত্ৰসুলভ ভূমিকার মুখোশ খুলে দেয়াও এর উদ্দেশ্য ছিলো। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।