তাক্ষসীর ফী যিশ্লালিন্স কোর আন করছে এবং জীবনের সকল ব্যাপারেই তারা স্বাধীনভাবে চলার পথ বেছে নিচ্ছে ৷ হ্যা মানুষের পক্ষে মূলত মুক্তবুদ্ধি হওয়া তখনই সম্ভব, যখন আল্লাহ তায়ালার নির্ধারিত চূড়ান্ত বিষয়াদির কাছে সে নতি স্বীকার করে চলবে এবং স্বতসিদ্ধ বিষয়গুলোকে সে মানতে থাকবে । তার আনুগত্যের বাইরে যা কিছু আছে তা-ই হচ্ছে মানুষের ইচ্ছা, অথবা তার দাসত্ব মানেই প্রকৃতির দাসত্ব ৷! ‘সুতরাং, এটা স্পষ্ট যে, আল্লাহর ইচ্ছা এবং ফয়সালা ছাড়া যা কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে তা-ই হবে আল্লাহবিরোধী শক্তির ইচ্ছা ও সিদ্ধান্তকে কার্যকর করা । আর এভাবে একমাত্র আল্লাহর ওপর তাওয়াক্কুল করার জন্যে তাকে তাগিদ দেয়া হয়েছে এবং ঈমান থাকা না থাকা এই ভরসাটার' ওপরই নির্ভর করে। আর ইসলামে এই গভীর বিশ্বাসের চেতনাই হচ্ছে চূড়ান্ত কথা । তারপর এই বিশ্বাসই মানুষের জীবনকে বাস্তব ক্ষেত্রে সঠিক পথে চলার জন্যে সাহায্য করে।(৪) এরশাদ হচ্ছে, ‘যারা নামায কায়েম করে ৷' এখানে আমরা ঈমানকে প্রকাশ্যভাবে গতিশীল এক বাস্তব রূপে দেখতে পাই, দেখতে পাই তখন, যখন অতি সংগোপনে আমাদের অস্তরের চেতনার মধ্যে নামাযের জন্যে তার পূর্বশর্ত হিসাবে জরুরী গুণগুলো এসে যায়। এই ভাবেই যে ঈমান হৃদয়ে স্থান পেয়েছে, তা বাহ্যিক কার্যাবলীর মাধ্যমে বাস্তব রূপ খহণ করে এবং এ কাজ অন্তরের স্বীকৃতিকে দৃশ্যমান সাক্ষীতে পরিণত করে। সুতরাং বাহ্যিক ও দৃষ্টিগোচর কাজই ঈমানের উপস্থিতির প্রমাণ হাযির করে। নামায শুধু আদায় করলেই একামতে সালাত (নামায প্রতিষ্ঠা)-এর দায়িত্ব পালন হয় না। ‘আদায় করার’ দ্বারের তাৎপর্য প্রতিষ্ঠিত করা হয় মাত্র । মাবুদ প্রভু প্রতিপালকের সামনে যেভাবে (আদবের সাথে) দাড়ানোর প্রয়োজন, সেইভাবে দাড়ানো দ্বারা নামায পূর্ণত্ব লাভ করে, যেহেতু তিনি সর্বশক্তিমান, তিনি সকল দুর্বলতার উর্ধে, তিনি সকল ক্রটিমুক্ত । যদি অন্তরে আল্লাহর স্মরণ না থাকে তো শুধুমাত্র দাড়িয়ে থাকা (কেয়াম) কেরাআত, রুকু সেজদা ইত্যাদিই যথেষ্ট নয়। এই পূর্ণাংগ নামায দ্বারা আল্লাহর প্রতি ঈমানের বাস্তব সাক্ষ্য প্রদান করা হয়। এরপর খরচ করার কথা বলা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আর তাদেরকে আমি যা কিছু দিয়েছি তার থেকে তারা খরচ করে ।' যাকাত ও যাকাত ছাড়া অন্যান্য এচ্ছিক দান দ্বারা মোমেনরা খরচ করে। এ খরচ করার অর্থ তার সমুদয় সম্পদ নয়, বরং তাদেরকে যে সম্পদ আল্লাহ তায়ালা দিয়েছেন তার থেকে তারা (একটা অংশ) কিছু খরচ করবে- এতোটুকু মাত্র । আল্লাহর কেতাব দ্বারা প্রমাণিত, সদা সর্বদা অবশ্যই কিছু না কিছু তারা খরচ করতে থাকবে, যেহেতু এ সম্পদ তারা তো নিজেরা সৃষ্টি করেনি । এ তো হচ্ছে সেই সম্পদ, যা তাদেরকে একমাত্র আল্লাহ তায়ালাই দিয়েছেন । যা রেযেক তাদেরকে তিনি দিয়েছেন তার থেকে তারা খরচ করবে এবং এ কথা সত্য যে, যথেষ্ট পরিমাণেই তিনি তাদেরকে দিয়েছেন- এতো বেশী দিয়েছেন যা গুণে শেষ করা যায় না। কাজেই যখন তারা খরচ করে, তখন সব তো আর খরচ করে না- একটা অংশ মাত্র খরচ করে। এর থেকে তারা কিছু সঞ্চয়ও করে, মনে করে এটা তার নিজের মাল, অথচ প্রকৃত সত্য হচ্ছে- এসব কিছু একমাত্র আল্লাহরই দান! ওপরে বর্ণিত গুণাবলীর অধিকারী হলেই মানুষদের ঈমানদার হওয়ার পর্যায়ে পৌছানো যাবে বলে স্বয়ং আল্লাহ তায়ালা জানিয়ে দিয়েছেন। এই ঈমানের মধ্যে রয়েছে আল্লাহ তায়ালার একত্বের ওপর বিশ্বাস, তাকে স্মরণ করার জন্যে অন্তরের মধ্যে একটা আবেগ অনুভব করা, তার (8) বিস্তারিত জানার জন্যে দেখুন, ‘খাসায়সুতাসাবক্বুরিল ইসলামিয়্যা ওয়া কুমাওয়ামাতিহী’ ৷ সান্মা = সনিল = www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।