যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

এ বিষয়ে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার কথা, ‘তুমি জানো না, হয়তো আল্লাহ তায়ালা এরপর এই বিষয়ে কিছু কথা বলবেন ৷’ সে কথা হচ্ছে সেই চূড়ান্ত ও একমাত্র আইন, যার সম্পর্কে নবী (স.) তার স্বভাবগত মধুর বাণী দ্বারা জানিয়েছেন যে, মানুষকে সমগ্র সৃষ্টির মধ্যে তিনি দান করেছেন এক স্বতন্ত্র অবস্থা এবং এ বিষয়ে তিনি পূর্বেই পরিকল্পনা করে রেখেছিলেন। অংক ও প্রকৃতিবিদ্যার অধ্যাপক স্যর জেমস জীনস বলেন, ‘অবশ্যই প্রাচীন কালের বিজ্ঞান স্থায়ী জ্ঞান দান করেছে, প্রকৃতি তো একটি পথেই মাত্র চলে আর তা হচ্ছে সেই আলোকোজ্জ্বল পথ, যা আগে রচিত হয়েছে। এমন ব্যবস্থা দান করেছে যার ওপর শুরু থেকে শেষ পর্যন্ত চলা যায় এবং সর্বদা চলমান এই পৃথিবীর চলার এই ধারার মধ্যে দেখা যায় যে, কোনো ঘটনা কোনো না কোনো কারণের জন্যেই সংঘটিত হয় এবং অবশ্যই এই কারণ ও সংঘটিত ঘটনার মধ্যে রয়েছে সদা সর্বদা এক সুূক্ম যোগসূত্র আর এরই ফলে এক অবস্থার পর আসে আর একটি অবশ্যম্ভাবী অবস্থা । যারপর আসে আর একটা অবস্থা । যাকে দার্শনিকদের ভাষায় বলা হয়ে থাকে 'Thesis, anti-thesis and synthesis.' এ পর্যন্ত যা জানাতে পেরেছে তা হচ্ছে, (ক) একটা ঘটনা ঘটলে তার ফলে আর একটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকে (খ) অথবা (গ) অথবা (ঘ) অথবা এই ধরনের আরও অন্য কোনো নিদিষ্ট ঘটনা ঘটার সম্ভাবনা থাকে৷ হাঁ, আর একটা কথা মানুষ বলতে পারে (ক) নামক একটা ঘটনা ঘটলো তারপর | খ. নামক আরও একটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বেশী এবং (খ) ঘটনাটা ঘটলে (গ) ঘটনা ঘটার সম্ভাবনাও সাথে এসে যায় । আবার (ঘ) ঘটলে (৬) এর সম্ভাবনাও এসে যায়। এইভাবে যে কারণেই ক-এর, পর খ, গ, ঘ ও ঙ-র সম্ভাবনা সদা সর্বদাই রয়েছে বলে বলা যায় এবং একটার সাথে আর একটার গভীর সংযোগ সদা সর্বদাই থাকে । কিন্তু এসব হচ্ছে শুধুই সম্তাবনা- এর মধ্যে কোনোটাকেই নিশ্চিত বলা যায় না । যে সব ঘটনা ঘটে চলেছে তাদের প্রত্যেকটার পরই অন্য ঘটনাবলী পর্যায়ক্রমে আসার সম্ভাবনা থাকে, কিন্তু কোনো ঘটনা কখন ঘটবে তার কোনো নিশ্চয়তা নেই । এতোটুকু অবশ্য বলা যায় যে, একটা ঘটনা ঘটে গেলে তার প্রতিক্রিয়ায় পরবর্তীতে অন্য একটি ঘটনা ঘটার সম্ভাবনা বেশী থাকে ও সে সম্পর্কে পূর্বাহ্ন কিছু অনুমান করা যায়। তা এসব অনুমানের মধ্যে যতোটুকু সত্যতাই থাকুক না কেন ।(৩) আর যখনই দুনিয়ার বাহ্যিক চাপ থেকে মানুষের অন্তর মুক্ত হয়ে যাবে, তখন আল্লাহ তায়ালা ছাড়া আর কারো ওপর তাওয়াক্কুল করার মানসিকতা তাদের থাকবে না, আর তখনই তাদের মনের মধ্যে আল্লাহর কুদরতের কথা আনাগোনা করতে থাকবে। এটাই হচ্ছে সেই নিশ্চিত ও একমাত্র সত্য যার কারণে কথা এবং বাহ্যিক বিষয়াদি সবই আনুমানিক ও সম্ভাবনার মানসিকতা দূর করে দেয়!........... আর এটিই মানুষের মনে ও তার বুদ্ধিতেও সব থেকে বড় পরিবর্তন আনে । এ সেই পরিবর্তন যার কারণে উপর্যুপরি তিনটি শতাব্দী ধরে আধুনিক জাহেলিয়াত সঠিক ও উন্নততর অগ্রগতির সন্ধানে নিরন্তর অন্ধকারে অন্ধের মতো হাতড়িয়ে ফিরছে । কিন্তু তারা এমন কোনো যুক্তি বুদ্ধিসম্পন্ন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, যা তাদের মনকে আশ্বস্ত করতে পারে, অথবা আল্লাহর অমোঘ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে পারে, অথবা প্রকৃতির মধ্যে কর্মরত বাহ্যিক কার্য কারণ ও শক্তির সাথে সামঞ্জস্য রক্ষা করে চলা সম্ভব হয়। মানুষের সত্য সঠিক পথ থেকে ‘দূরে সরে যাওয়ার পেছনে যে সব কারণ কাজ করে যাচ্ছে তা হচ্ছে, সাধারণভাবে আজ মানুষ (৩) দেখুন আল্লাহ তায়ালার এই আয়াতে ব্যাথ্যা, ‘আর তারই কাছে রয়েছে গায়েবের চাবিকাঠি, যা তিনি ছাড়া অন্য কেউ জানে না ৷' ফী যিলালের ৬ষ্ঠ খন্ড দ্রষ্টব্য । [৮ সুন্দা আল আনফাল ____ লদ্চৈ১ে লালা লখিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।