ব্যাপারে কৈফিয়ত চাওয়ার মতো কেউ নেই এবং তারা বিশ্বাস করে যে, অত্যন্ত দ্রুত গতিতে তিনি হিসাব গ্রহণকারী । আর এই কারণেই সাঈদ ইবনে জোবায়র বলেছেন, ‘আল্লাহর ওপর তাওয়ান্ধুলই ঈমানকে সুসংহত করার উপায় ৷' এটা হচ্ছে, আল্লাহ রব্বুল"আলামীনের ওপর গভীর বিশ্বাসের পরিচায়ক এবং চূড়ান্ত ও একনিষ্ঠভাবে আনুগত্য পাওয়ার অধিকারী একমাত্র তিনি, আর কেউ নয়। একই অন্তরের মধ্যে দ্বিধাহীন চিত্তে ও নিরংকুশভাবে আনুগত্যবোধ একজন ছাড়া দুইজনের জন্যে হতে পারে না। একক শক্তি একমাত্র আল্লাহর ওপর ভরসা এবং অন্য কারো ওপর ভরসা কখনো একত্রিত হতে পারে না। আর যাদের অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ওপর ভরসা গড়ে ওঠে অথবা অন্য কোনো উপায়ের দিকে মন ঝুঁকে পড়ে, সে অবস্থায় তাদের জন্যে পহেলা কাজ হচ্ছে নিজেদের অন্তরের মধ্যে আল্লাহর ওপর ঈমানের অবস্থাটা যাচাই করে দেখা । তবে এটা পরিষ্কার হওয়া দরকার যে, একমাত্র আল্লাহর ওপর ভরসা করার অর্থ এ নয় যে, কোনো উপায় উপকরণ ব্যবহার করা যাবে না। মোমেন আল্লাহর ওপর ঈমানের দরজা দিয়ে নানা প্রকার উপায় উপকরণের দিকে এগিয়ে যাবে এবং তিনি যে সব নির্দেশ দিয়েছেন সে সব পালন করার জন্যে বিভিন্ন উপায় অবলম্বন করবে। কিন্তু ওইসব উপায় উপকরণের মাধ্যমেই ফল পাওয়া যাবে মনে করে সেগুলোর ওপর ভরসা করা নয়। যিনি যাবতীয় উপায় উপকরণ সৃষ্টিকারী একমাত্র তিনিই পূর্ণাংগ পরিণতিতে পৌছে দেয়ার মালিক এটাই হচ্ছে আল্লাহর নির্ধারিত ব্যবস্থা । অবশ্যই একজন মোমেনের চেতনার মধ্যে কোনো কাজের ফলের সাথে উপায় উপকরণের কোনো সংযোগ নেই । অর্থাৎ, বিভিন্ন উপায় অবলম্বন করলেই যে বাঞ্ছিত ফল পাওয়া যাবে- এটা কোনো মোমেন বিশ্বাস করে না। কার্য সম্পাদনের মালিক একমাত্র আল্লাহ তায়ালা এবং কোনো কিছুকে বাঞ্চিত পরিণতিতে একমাত্র তিনিই পৌছে দেন- এ বিশ্বাস নিয়েই প্রত্যেক মোমেন ব্যক্তি মনে করে যে, উপায়-উপাদান গ্রহণ করা কর্তব্য এবং তা করতেও হবে- কিছুতেই তার মনে এ কথা স্থান পায় না যে, অমুক ব্যক্তি বা অমুক ওসীলা ধরলেই তার কাজটা উদ্ধার হয়ে যাবে। আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে এবং তারই হুকুমে নানা উপায় অবলম্বন প্রয়োজন, আর পরিণতিতে পৌছানো সেটা আল্লাহরই একমাত্র অধিকার । তিনি কোনো উপায় ছাড়াই গন্তব্যে পৌছে দেয়ার মালিক- তিনি যা চান তাই করেন, করতে পারেন। অন্য কেউ যা ইচ্ছা তা করতে পারে না। এ দৃঢ় বিশ্বাসের কারণেই একজন মোমেন উপায় উপকরণের দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। আর এভাবেই আল্লাহর ওপর সে পূর্ণ তাওয়ান্কুল করে। সাধ্যানুযায়ী সে চেষ্টা করবে এবং উপায় উপাদানকে কাজে লাগিয়ে আল্লাহর প্রতি আনুগত্য দানের বিনিময় লাভ করবে। এ বঝালের ব্বৈজ্ঞানিক্ক জাহেলিয়াত আধুনিক যুগের যে বৈজ্ঞানিক জাহেলিয়াত গজিয়ে উঠেছে, তার নাম দেয়া হয়েছে প্রাকৃতিক | আইন ৷ এরা তাকদীরকে ও আমাদের চোখের অন্তরালে যে আর একটা জগত আছে- এসব বিশ্বাসকে অস্বীকার করে, এমনকি শেষ পর্যন্ত এরা বলে যে, সব কিছু নিজে নিজেই সংঘটিত হয়ে চলেছে, নেই এর পেছনে কোনো নিয়ন্তার হাত । এরা যে এ গোটা বিশ্ব ও আল্লাহর সুপরিকল্পিত সৃষ্টি- এসব কথা অস্বীকার করতে গিয়ে বলে- এসব হঠাৎ করে প্রাকৃতিক নিয়মেই সংঘটিত হয়ে গেছে এবং তারা এই মতবাদ গ্রহণ করেছে যে, বস্তু জগতের সবকিছু সম্ভবত এইভাবে এইভাবে সৃষ্টি হয়েছে- এই আন্দাজ অনুমানই তাদের সকল বুদ্ধি বিবেকের ওপর সর্বাধিক গুরুত্ব লাভ করেছে। এর ফলে যা কিছু নিশ্চিত ছিলো, তা সবকিছু অনিশ্চিত ও আনুমানিক হয়ে গেলো । কিন্তু গায়েবের বিষয়টা তাদের কাছে যেমন গোপন ছিলো, তেমনি গোপন রহস্য হিসাবেই বাকি রয়ে গেলো । আর তা হচ্ছে তাকদীর বা আল্লাহর নির্ধারিত বিষয়টা । এ হচ্ছে সুনিশ্চিত একমাত্র সত্য । যিলাল ৮ম ১৩ ww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।